ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান হরমুজ খুলতে দুই শর্ত সামনে এনেছে


ইরান হরমুজ খুলতে দুই শর্ত সামনে এনেছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের যে আশা সৃষ্টি হয়েছিল, সেই আশা তিনদিনের মধ্যে ভঙ্গুর হতে শুরু করেছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর দ্বারা হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ ও নৌযানের চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

এবার হরমুজ খুলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে ইরান দুইটি শর্ত তুলে ধরেছে। তেহরান জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর এবং ঐ চুক্তির প্রতি যথাযথ সম্মান না প্রদর্শন করা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রত্যাশিত চুক্তির আলোচনার সাথে সম্পর্কিত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রোববার (২১ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উল্লিখিত হয়েছে এই তথ্য।

আরও পড়ুন: বাকৃবির নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী তখন পর্যন্ত বন্ধ থাকবে, যখন না ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের স্থায়ী সমাধানের লক্ষ্যে সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু করার বিষয়টি রোববার নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, সুইজারল্যান্ডে ‘লেক লুসার্ন শীর্ষ সম্মেলন এবং উচ্চপর্যায়ের কমিটির প্রথম বৈঠক শুরু’ হতে যাচ্ছে। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান এবং দুই মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

উপসাগরীয় অঞ্চলে তেল-গ্যাস সমৃদ্ধ দেশ কাতার বলছে, এই বৈঠক একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী চুক্তির দিকে নিয়ে যাবে; যা ঐ সমঝোতা স্মারকের সব বিষয় অন্তর্ভুক্ত করবে। বিবৃতিতে সিএনএন-এর প্রতিবেদনে গত সপ্তাহের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, কর্মসূচি একদিন পেছানো: রাহুল গান্ধী

অপরদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে বিস্তৃত যুদ্ধবিরতি এবং ইরানের জব্দ করা সম্পদ নিয়ে আলোচনা করতে ইরান, কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল সুইজারল্যান্ডে বৈঠকে বসেছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইরানের অবরুদ্ধ সম্পদ পুনরুদ্ধারের বিষয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে আলোচনার নির্ধারিত স্থানে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখযোগ্য যে, হরমুজ প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। আরব উপদ্বীপ এবং ইরানের মধ্যে একটি সরু জলপথ, যা দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন করা হয়। প্রতিদিনের হিসেবে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পণ্য আনা-নেওয়া হয়ে থাকে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে। ফলে, প্রাণালীটির বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে বড় রকমের অস্থিরতা এবং সরবরাহে বিঘ্ন ঘটার ঝুঁকি আবারও সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ স্মৃতিসৌধে ভাঙচুর ও চুরি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুক্তরাষ্ট্র-ইরান

এবারের আলোচনায় যেভাবে ভেস্তে যেতে পারে শান্তিচুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


এবারের আলোচনায় যেভাবে ভেস্তে যেতে পারে শান্তিচুক্তি

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। তবে নতুন এই শান্তিচুক্তি নিয়ে আলোচনা পূর্ববর্তী আলোচনাগুলোর তুলনায় অনেকটা ভিন্ন।

আন্তর্জাতিক চুক্তি আলোচনায় অভিজ্ঞ সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ ব্রাইজা সংবাদ মাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন।

তিনি জানিয়েছেন, ‘এই আলোচনাকারী দলটি গতকালের মতো নয়, আমার যেখানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেগুলোর মতো নয়। আমরা আগে থেকেই বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের একটি শক্তিশালী দলে রেখেছি।’

ব্রাইজা আরও বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ একটি অত্যন্ত জটিল বিষয় এবং মার্কিন দলের মধ্যে এর ওপর উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞের অভাব রয়েছে। তবে উল্টো ইরানি প্রতিনিধিদলের অবস্থা ভিন্ন, এর মানে হল মার্কিন দলে সেখানকার বিশেষজ্ঞের একটি ঘাটতি রয়েছে।

তিনি উল্লেখ করেছেন, এই আলোচনার সময় পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয়গুলো বিশেষ গুরুত্ব রাখে, যদিও সেগুলো সম্ভবত দ্বিতীয় ধাপে আলোচনায় আসবে।

ব্রাইজা মার্কিন আলোচক দলকে ‘খুবই ছোট, সীমিত এবং ঘনিষ্ঠ পরিসরের’ বলে উল্লেখ করেন। তিনি জানান, ‘আমাদের সময়ে ভাইস প্রেসিডেন্টের মতো একটি উচ্চপদস্থ নেতা আলোচনা তেমন করতেন না, যতক্ষণ না সবকিছু প্রায় চূড়ান্ত হতে আসতো।’

এছাড়া, এ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা চলাকালীন সময়ে নেতাদের অংশগ্রহণ খুবই বিরল, কারণ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা চাইবেন না আলোচনা যদি ব্যর্থ হয় তবে তার ওপর দায় পড়ে।

ম্যাথিউ ব্রাইজা বলেন, ‘সাধারণত তারা যুক্ত হন যখন চুক্তি প্রায় সম্পন্ন হয়ে যায়, কারণ আলোচনা যদি মাঝপথে ভেস্তে যায়, তাহলে তাদের দায়ভার নিতে চাইবেন না।’

এদিকে, সুইজারল্যান্ডের নিডওয়ালডেনে অবস্থিত বিলাসবহুল পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টেতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে কাতার ও পাকিস্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, ২৫ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, ২৫ পিস ইয়াবা উদ্ধার

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, মাদক ব্যবসায়ী, মাদক সেবী এবং একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (২১ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯), পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১), চুরির অভিযোগে মো. সোহেল (২৭), মাদক মামলার ২২টি মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত সজল দাশ (৩৩) এবং অনিক (২০)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সজল দাশের কাছ থেকে ১৫ পিস এবং অনিকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) ও মজিদ (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, সজল দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি সাম্প্রতিক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ফসলি জমির মাটিকাটা অপরাধে ১ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


গাজীপুরে ফসলি জমির মাটিকাটা অপরাধে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও মাদকদ্রব্য রাখার জন্য দুই ব্যক্তিকে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায়, মাটিকাটার জন্য ১ লাখ টাকা অর্থদণ্ড আর মাদক রাখার জন্য এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া, নাগরী ও দক্ষিণ ভাদাত্তার্তী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃষিজমির মাটি কেটে বিক্রির অপরাধে রাথুরা গ্রামের বিল্লাল শেখের ছেলে হুমায়ুন শেখকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, দক্ষিণ ভাদাত্তার্তী এলাকার বাসিন্দা আক্তার দেওয়ানের ছেলে আবির দেওয়ানকে ৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ব্রাজিল-আর্জেন্টিনা লড়াইয়ে জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিলের লড়াই এবার দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। এই সিরিজটির পঞ্চম সিজনের ১৩তম পর্বে ফুটবল উন্মাদনা নিয়ে দর্শকদের জন্য রয়েছে বিশেষ আয়োজন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানান, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ’-এর ১৩তম পর্বে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনাপূর্ণ দ্বন্দ্ব তুলে ধরা হবে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার “ব্যাচেলর পয়েন্ট”-এ।’

নতুন এই পর্বকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ চমকের ঘোষণাও দিয়েছেন তিনি। নির্মাতা জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ আগাম বুকিং (প্রি-বুক) করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

এই ঘোষণার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে নতুন পর্বটি নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%