প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, মাদক ব্যবসায়ী, মাদক সেবী এবং একাধিক মামলার পলাতক আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (২১ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯), পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১), চুরির অভিযোগে মো. সোহেল (২৭), মাদক মামলার ২২টি মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত সজল দাশ (৩৩) এবং অনিক (২০)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সজল দাশের কাছ থেকে ১৫ পিস এবং অনিকের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান তানহা (৩৪) ও মজিদ (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, সজল দাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া দুটি সাম্প্রতিক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন