ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের উন্নয়নে ৮৫ লাখ টাকা বরাদ্দ


বেগমগঞ্জ টেক্সটাইল কলেজের উন্নয়নে ৮৫ লাখ টাকা বরাদ্দ

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ প্রকৌশলী তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উচ্চশিক্ষার সুযোগ, ব্যবহারিক প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধাসম্পন্ন চারটি বিশেষায়িত বিভাগ নিয়ে গঠিত প্রতিষ্ঠানটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কারিগরি উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

গত ১৮ নভেম্বর, কলেজটির অবকাঠামোগত উন্নয়নে নতুন করে ৪১ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে বস্ত্র অধিদপ্তর। আগের বরাদ্দসহ দুই ধাপে প্রতিষ্ঠানটির উন্নয়নে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৮৫ লাখ টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: ড. আতিক মুজাহিদ: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের উদ্যোক্তা হতে হবে

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বস্ত্র অধিদপ্তর গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত বরাদ্দ আদেশ জারি করে।

অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে ২০২৬-২৭ অর্থবছরের ‘অন্যান্য ভবন ও স্থাপনা মেরামত’ খাতে এ অর্থ অনুমোদন দেওয়া হয়। এর আগে একই প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৩ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামোগত উন্নয়নে এই বরাদ্দ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: রাজনগর উপজেলা জামায়াতের আমির হলেন আবুর রাইয়ান শাহীন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনগর উপজেলা জামায়াতের আমির হলেন আবুর রাইয়ান শাহীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


রাজনগর উপজেলা জামায়াতের আমির হলেন আবুর রাইয়ান শাহীন

রুকনদের ভোটের মাধ্যমে ২০২৭-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার আমির হিসেবে নির্বাচিত হয়েছেন আবুর রাইয়ান শাহীন।

এ নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার, স্থানীয় একটি মিলনায়তনে। জেলা নির্বাচন পরিচালক মাওলানা মু. আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। তিনি নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান।

এ সময় সহকারী নির্বাচন পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মু. ইয়ামির আলী এবং সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া।

উপজেলা আমিরের শপথ গ্রহণের পর উপজেলা মজলিশে শুরার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত শুরা সদস্যরা হলেন মাওলানা এম এ শহিদ, মিছবাহ উল হাসান, জাহাঙ্গীর আহমদ মুহিত, মু. আইয়ুব আলী, এইচ এম আর উল্লাহ, দেলোয়ার হোসাইন বাবলু, এম এ বেগ, মাওলানা মাহমুদুর রহমান, সায়াদ আহমদ, হাফিজ আবুল কালাম, ডা. ফখরুল ইসলাম চৌধুরী এবং মু. সাইফুল ইসলাম।

পরে উপজেলা আমির নবনির্বাচিত মজলিশে শুরার সদস্যদের শপথবাক্য পাঠ করান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তুলাতলি তীরের বেদে পল্লীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তুলাতলি তীরের বেদে পল্লীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যয়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আকভানের' প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হিমেল বাতাসের কারণে চরম দুর্ভোগে পড়েছে বাকেরগঞ্জের তুলাতলি সেতুর সংলগ্ন নদী তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে উপজেলা সদরের পার্শ্ববর্তী তুলাতলি সেতুর সংলগ্ন নদীর তীরে অবস্থিত বেদে পল্লীর পলিথিন ও ত্রিপল টানানো ঝুপড়ি ঘরগুলোতে পানি ঢুকে পড়েছে। এর ফলে এখানকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিনে তুলাতলি নদীর তীরবর্তী বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, নদীর কিনারা ঘেঁষে সারি সারি কালো রঙের পলিথিনের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলো বৃষ্টির পানিতে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। টানা দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ঘরের ভিতরের মাটি নড়ম হয়ে কর্দমাক্ত হয়ে গেছে এবং ছাউনি চুয়ে পানি পড়ে বিছানাপত্র ও কাপড় চোপড় ভিজে গেছে। অন্যদিকে, ভেজা মাটি ও স্যাতস্যাতে পরিবেশের কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারছে না।

বেদে পল্লীর বাসিন্দারা জানান, দুইদিন ধরে গুমোট আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন আয় রোজগার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে হাতে কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে খাদ্য সমস্যায় পড়েছেন।

তুলাতলি তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা জানান, শীতের শুরুতে এমন দুর্যোগ কবলিত আবহাওয়ার প্রভাবে তারা তাদের পল্লীর শিশু ও বৃদ্ধদের নিয়ে বেশী চিন্তিত। কারণ ঠান্ডা আবহাওয়া ও স্যাতস্যাতে পরিবেশের কারণে রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে একটি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোরে পরিচালিত একটি সিরিজ বিমান হামলায় জোটটি দাবি করেছে, হুতি পরিচালিত ছয়টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানা এবং একটি প্রধান রসদ ডিপো ধ্বংস করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, "হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।"

এছাড়া, হামলায় ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ড্রোনের যন্ত্রাংশ তৈরি ও সংযোজনের কাজে ব্যবহৃত ছয়টি ওয়ার্কশপ বা কারখানা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানান, তাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রসদ ডিপোও ধ্বংস করা হয়েছে।

এর আগে ভোরে সানায় একের পর এক ভারী বিমান হামলার খবর পাওয়া যায়। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. আতিক মুজাহিদ: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের উদ্যোক্তা হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ড. আতিক মুজাহিদ: বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের উদ্যোক্তা হতে হবে

কুড়িগ্রামে দিনব্যাপী ‘জাতীয় যুব সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবকদের অংশগ্রহণে কলেজ মোড়স্থ গ্র্যান্ড অ্যাসেম্বলি হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান বাবু, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া, সদস্যসচিব মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব মাওলানা দিনার মিনহাজ।

জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তমাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, ‘কুড়িগ্রামের তরুণদের মাঝে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। চাকরির পেছনে না ছুটে কৃষি, ক্ষুদ্র শিল্প ও প্রযুক্তিতে উদ্যোক্তা হয়ে নিজেদের ভাগ্য বদলাতে হবে। বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে এবং তরুণদের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় পাশে আছি।’

প্রধান আলোচক রিফাত রশিদ বলেন, ‘মাদক, বেকারত্ব ও হতাশা থেকে তরুণদের দূরে রাখতে সুশৃঙ্খল সংগঠন ও সুস্থ সংস্কৃতি জরুরি। নেতৃত্ব মানে পদ নয়, মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের প্রতিবাদ করার নামই নেতৃত্ব। তৃণমূল পর্যায়ে যুবশক্তিকে আরও গতিশীল করে মানবিক সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

সম্মেলনে জাতীয় যুবশক্তির কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%