ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম


তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রীর হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়। তিনি আরও বলেন, "মানবাধিকারও তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়।"

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপির মানববন্ধনে এই মন্তব্য করেন নাহিদ ইসলাম। মানবাধিকার, গুম প্রতিরোধ, এসআরবি ও সাইবার আইনে গণবিরোধী সংশোধনী আনয়ন এবং নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, "তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছে।" তবে তিনি বিশ্বাস করেন, "তারেক রহমান শেখ হাসিনার মত স্বৈরাচার হতে পারবে না।" তিনি উল্লেখ করেন যে, "এদেশের জনগণ রাজপথ প্রকম্পিত করবে এবং তারেক রহমানের এই স্বৈরাচারী প্রবণতাকে রুখে দেবে।"

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

ভিন্নমতের নাগরিকদের দমনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, "আজকে আমরা আপনাদের সামনে জানতে চাই মিরাজ শেখ কোথায়?" তিনি জানান, "পাঁচ মাস মিরাজ শেখের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।" গাজী সালাউদ্দিন তানভীরের হাসপাতাল ভর্তি হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি এবং প্রশ্ন তোলেন, "তিনি কি সন্ত্রাস করেছেন?"

তিনি আরও বলেন, "গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে।" নাহিদ ইসলাম প্রশ্ন করেন, "তারেক রহমানের বিরুদ্ধে মিম বানানো কি সন্ত্রাস? কটূক্তি করা কি সন্ত্রাস?"

গণবিরোধী আইন পাশের সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, "গুম আইনে এমন বিধান রাখা হয়েছে, যেখানে যারা অভিযোগ করবে সেই অভিযোগ যদি কোন কারণে ভুল প্রমাণিত হয় তাহলে তাদেরকেই শাস্তি দেওয়া হবে কয়েক বছরের।" তিনি বলেন, "ফলে এমন একটা বন্দোবস্ত করা হয়েছে যেখানে আর কেউই কোন আসলে অভিযোগ দিতে যাবে না।"

তিনি স্মরণ করিয়ে দেন, "বিএনপি আগে গুমের আন্তর্জাতিক তদন্ত চাইতো, জাতিসংঘের তদন্ত চাইতো।" বর্তমানে তারা গুমের বিচার চাচ্ছে না বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, "আমরা বলব অবিলম্বে এই আইনগুলো আপনারা সংশোধন করেন যাতে মানবাধিকার কমিশন নিরপেক্ষভাবে গুমের তদন্ত করতে পারে।"

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের মাধ্যমে তালাক বন্ধ: চিফ হুইপ

সাইবার সুরক্ষা আইনের সংশোধনের বিষয়ে তিনি বলেন, "এতে যাতে কোনভাবেই মত প্রকাশের অধিকারকে হরণ না করা হয় এটি নিশ্চিত করতে হবে।"

নাহিদ ইসলাম বলেন, "দুদককে নিয়ে নতুন কাণ্ড শুরু হয়েছে।" তিনি অভিযোগ করেন যে, "সাত মাস পরে দুদক পুনর্গঠন না করে এনসিপিকে টার্গেট করেছেন।"

বিরোধী দলকে টার্গেট করার অভিযোগ তুলে তিনি বলেন, "যদি সাহস থাকে ২০০১ থেকে ছয় সালের দুর্নীতির অভিযোগগুলো আপনারা তদন্ত করুন।" তিনি বলেন, "এদেশের রাস্তায় ইট পাথর থেকে আপনারা দুর্নীতি করেছেন এবং এখন মহিষ ঘাস খাবে সেখান থেকেও চাঁদাবাজি করছেন।"

সরকার জাতীয় সংসদকে কলুষিত করেছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, "এই সরকারের কথা ছিল তারা মানবাধিকারের সুরক্ষা দিবে, কিন্তু সেই সুরক্ষা নিশ্চিত করার বদলে পরিবর্তে তারা মানবাধিকার হরণ করা যায় এই ধরনের আইন এবং প্রতিষ্ঠান তৈরি করছে।"

আরও পড়ুন: বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

তিনি উল্লেখ করেন, "এ কারণে আমরা এই সংসদের সামনে দাঁড়িয়েছি।" তিনি জনগণের প্রতি মেসেজটি নিয়ে আসতে চান যে, "আমরা যে গণঅভ্যুত্থান করেছিলাম, আমরা যে লড়াই করেছিলাম দেশের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য, সেই গণতান্ত্রিক মৌলিক অধিকার এখনো এই দেশে নিশ্চিত হয়নি।"

মানববন্ধনে এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়াপ্রেমী ছিলেন আরাফাত রহমান কোকো : কামরুল হুদা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ এম


ক্রীড়াপ্রেমী ছিলেন আরাফাত রহমান কোকো : কামরুল হুদা

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা মন্তব্য করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী। তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্ব প্রদান করেছিলেন। তাঁর নেতৃত্বের ফলে দেশের যুব ও ছাত্রসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় সক্রিয় ছিল।

কামরুল হুদা আরও উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছিলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় কামরুল হুদা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার ছাত্র ও যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকমুক্ত রাখতে খেলাধুলাকে রাষ্ট্রীয়ভাবে প্রফেশনাল মর্যাদা দিয়েছে। শিক্ষাজীবন শেষ করার পর মানুষ চাকরিতে যুক্ত হয়ে জীবনযাপন শুরু করে, ঠিক তেমনিভাবে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সরকারের সকল সুযোগ-সুবিধা পাওয়ার জন্য রাষ্ট্র সেই পৃষ্ঠপোষকতা প্রদান করছে। এই ধারাবাহিকতায় আজকের আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। চৌদ্দগ্রামে এর আগে বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে ইউনিয়নভিত্তিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সহসভাপতি মো. খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জি: শাহ আলম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম দুলাল, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, পৌরসভা বিএনপির ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু এবং পৌর যুবদলের আহবায়ক মো. হাসান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআইডব্লিউটিসির জাহাজে ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ এম


বিআইডব্লিউটিসির জাহাজে ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : সরকার উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি নতুন ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ এম ভি মধুমতি, এম ভি রূপসা এবং এম ভি সুগন্ধাকে আধুনিক ‘ভাসমান হাসপাতাল’-এ রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

আজ ঢাকা নদীবন্দর (সদরঘাট) বাদামতলী বিআইডব্লিউটিসির টার্মিনালে এই বিশেষ উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে, যেখানে অত্যাধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজগুলো পরিদর্শন করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এছাড়া, বিআইডব্লিউটিসির পরিচালকবৃন্দসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত পরিদর্শন অনুষ্ঠানে বলেন, "উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক উন্নত চিকিৎসাসেবা পাওয়া দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ।" প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত দূরদর্শী নির্দেশনায় সরকারের এই পদক্ষেপ গ্রামীণ ও দুর্গম অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি আরও উল্লেখ করেন যে, এই ভাসমান হাসপাতালগুলোর মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও ওষুধ সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান তার বক্তব্যে সরকারের এই সমন্বিত উদ্যোগের প্রশংসা করে বলেন, "নৌপথকে ব্যবহার করে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এই প্রকল্প একটি অনন্য নজির স্থাপন করবে।" তিনি জানান, বিআইডব্লিউটিসি দ্রুততম সময়ের মধ্যে জাহাজগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধাদিসহ ভাসমান হাসপাতালে রূপান্তর করতে কাজ করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে এই জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব এবং বহিঃবিভাগসহ একটি পূর্ণাঙ্গ হাসপাতালের যাবতীয় সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। এর ফলে দুর্যোগপূর্ণ সময় কিংবা সাধারণ সময়েও প্রত্যন্ত অঞ্চলের নদীমাতৃক মানুষজন মূল ভূখণ্ডে না এসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী এবং ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতিসংঘের অধিবেশন

প্রধানমন্ত্রী সোমবার নিউইয়র্কে যাচ্ছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ এম


প্রধানমন্ত্রী সোমবার নিউইয়র্কে যাচ্ছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে যাচ্ছেন। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। তবে, তার এই সফরটি সংক্ষিপ্ত হবে।

নিউইয়র্কে তার সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, কিন্তু একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সেটি আর হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর বক্তৃতা দেওয়ার পর ২৫ সেপ্টেম্বর রাতে তিনি নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন। নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক, বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পৃথকভাবে আলোচনা করবেন। জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মধ্যে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যাসহ একাধিক বিষয়ে আলোচনা আয়োজন করেছে বাংলাদেশ।

কূটনৈতিক একটি সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠক হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ পে্লনকোভিচ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সল বিন ফারহান আল সৌদ।

এছাড়া, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশগ্রহণ করবেন।

প্রথমে প্রধানমন্ত্রীর সফর দীর্ঘ করার পরিকল্পনা ছিল। কয়েকটি প্রতিবেদনে ২১ থেকে ২৯ বা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান এবং সানফ্রান্সিসকো সফরের কথা উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী সিদ্ধান্তে সানফ্রান্সিসকো সফর বাদ দেওয়া হয়েছে। সফর সংক্ষিপ্ত করার পেছনে রাষ্ট্রীয় ব্যয় কমানো ও সময় ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবর্ধনা বাতিলের কারণ সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে একটি হলো—সরকারি অর্থ ব্যয় করে বড় ধরনের নাগরিক সংবর্ধনা নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহী নন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ জানিয়েছেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে সংবর্ধনার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে তারেক রহমান সরকারি অর্থ ব্যয় করে এমন সংবর্ধনা নিতে চাননি। পরে দলীয় নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।

এদিকে, ভিন্ন একটি সূত্র জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইস হোটেলে দলীয় উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। কিন্তু প্রধানমন্ত্রী ওই দিন দেশে ফিরে গেলে তার উপস্থিতিতে নির্ধারিত সংবর্ধনা আয়োজন করা সম্ভব হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারো উসকানির মুখে চরম ধৈর্য দেখানোর আহ্বান গোলাম পরওয়ারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ এম


হাজারো উসকানির মুখে চরম ধৈর্য দেখানোর আহ্বান গোলাম পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "হাজারো উসকানির মুখে আমাদের চরম ধৈর্য-সংযম দেখাতে হবে।" তিনি উল্লেখ করেছেন যে, "আমরা কারো উসকানিতে পা দেব না।" তিনি আশা প্রকাশ করেছেন যে, সরকারের পক্ষ থেকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা প্রদান করা হবে না। গতকাল রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল রংপুরমুখী লংমার্চের প্রস্তুতি জানাতে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "আমরা মনে করি, আঘাত এলেও কোনো প্রতিশোধের চেয়ে এই লংমার্চ সফল করার মধ্যে সার্থকতা সবচেয়ে বেশি।" তিনি জানান, এই লংমার্চের জন্য ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন স্থানে জনসভা-পথসভার প্রস্তুতি নেয়া হয়েছে। সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রথম সমাবেশ শুরু হবে এবং এটি সকাল ৮টায় শেষ হবে। এরপর ঢাকার উত্তর দিক দিয়ে গাজীপুরের টঙ্গী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা হয়ে লংমার্চ রংপুরের দিকে এগিয়ে যাবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, লংমার্চের প্রস্তুতির জন্য গত বৃহস্পতিবার রাতে দল-অঙ্গসংগঠনের সংশ্লিষ্ট সব শাখার নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, "সভা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, লংমার্চে ব্যাপক জনসমাগম হবে।" মিয়া গোলাম পরওয়ার জানান, রংপুর অভিমুখে লংমার্চে হাজারের বেশি গাড়ি যুক্ত হবে। তিনি আশা করেন, রাস্তার দুই ধারে লাখ লাখ লোক দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতাদের অভিবাদন জানাবেন। নারীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে এই বহরকে স্বাগত জানাবেন। তিনি চট্টগ্রাম অভিমুখে লংমার্চের তুলনায় উত্তরবঙ্গ অভিমুখে এই লংমার্চে বেশি সাড়া পাওয়ার প্রত্যাশা করেছেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, দলের মিডিয়া সেলের সদস্য জাহিদুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়ায় আসছেন ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

বগুড়া ব্যুরো জানায়, আজ শনিবার ঢাকা-রংপুর মহাসড়ক অভিমুখে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৩টায় বগুড়ার মাটিডালি বিমান মোড়ে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এমপি।

এই লংমার্চ কর্মসূচিতে আরও অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা। লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে বগুড়ায় ব্যাপক জনসমাগমের আভাস দিয়েছে ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগর কর্মসূচি বাস্তবায়ন কমিটি। ইতিমধ্যেই আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

মাটিডালি বিমান মোড়ের এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারি ও দলের আগাম মনোনীত সিটি করপোরেশন মেয়র প্রার্থী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। তিনি সর্বস্তরের জনগণকে এই লংমার্চ ও সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গতকাল শুক্রবারও ব্যাপক গণসংযোগ চালানোর কথা জানিয়েছেন।

প্রচারণায় নেতৃত্ব দেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়ার সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম আকন্দ, এনসিপি জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির জেলা সভাপতি মাহফুজুল হক, সাধারণ সম্পাদক শাফিকুর রহমান শফি এবং বাংলাদেশ খেলাফত মজলিশ বগুড়ার সেক্রেটারি মুফতি মাওলানা মামুন রহমানী। কর্মসূচি সফল করতে দায়িত্বশীল নেতাদের সঙ্গে ইতিমধ্যে শেষ প্রস্তুতি সভাও সম্পন্ন হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকা-ের বিচার ও দ্রুত রায় কার্যকর, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সব ক্ষেত্রে দলীয়করণ বন্ধ, স্বৈরাচারী ব্যবস্থার অবসান, দুর্নীতি প্রতিরোধ এবং দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধের সুনির্দিষ্ট দাবিতে এই লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%