ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

শিশুদের ডিজিটাল নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর


শিশুদের ডিজিটাল নিরাপত্তায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আইসিটি মন্ত্রীর

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : শিশুদের ডিজিটাল পরিবেশে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বৈশ্বিক সহযোগিতা, অংশীজনদের সম্মিলিত উদ্যোগ এবং সর্বোত্তম আন্তর্জাতিক অনুশীলন বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ বৃহস্পতিবার রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ‘ডিজিটাল চাইল্ডহুড উইদাউট বর্ডার্স: বেস্ট ইন্টারন্যাশনাল প্র্যাকটিসেস ফর চাইল্ড সেফটি অনলাইন’ শীর্ষক বিজনেস আইটি ব্রেকফাস্টে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ও অ্যালায়েন্স ফর দ্য প্রোটেকশন অব চিলড্রেন ইন দ্য ডিজিটাল এনভায়রনমেন্ট’কে সময়োপযোগী এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন: রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম

মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ দ্রুতগতিতে ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে শিশুরা শিক্ষা ও বিকাশের জন্য অনলাইন জগতের সুযোগ গ্রহণ করছে। তবে, একইসাথে তারা নতুন ও পরিবর্তনশীল বিভিন্ন ধরনের অনলাইন ঝুঁকির মুখোমুখি হচ্ছে। শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এখন আর শুধু অভিভাবক বা শিক্ষকদের দায়িত্ব নয়; বরং সরকার, অনলাইন প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সুশীল সমাজসহ সকল অংশীজনের সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শিশুদের তথ্য সুরক্ষা এবং অনলাইন শোষণ থেকে রক্ষায় সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সংশ্লিষ্ট ডিজিটাল সুরক্ষা আইন ও আইনি কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। তবে, শুধুমাত্র এই ধরনের আইন দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। আন্তর্জাতিক অভিজ্ঞতা, সর্বোত্তম অনুশীলন এবং কার্যকর ও বিস্তৃত পরিসরে প্রয়োগযোগ্য সমাধান বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আলোচ্য ‘গ্লোবাল অ্যালায়েন্স টু প্রোটেক্ট চিলড্রেন ইন দ্য ডিজিটাল এনভায়রনমেন্ট’- এর ড্রাফট জয়েন্ট স্টেটমেন্ট ও টার্মস অব রেফারেন্স পর্যালোচনার কথা উল্লেখ করে মন্ত্রী রুশ সরকারকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, প্রস্তাবিত দলিলটি জাতিসংঘের ‘কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড’- এর আলোকে শিশু অধিকারভিত্তিক একটি সমন্বিত কাঠামো উপস্থাপন করেছে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

মন্ত্রী প্রস্তাবিত উদ্যোগের তিনটি মূল নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন ব্যক্ত করে বলেন, শিশুর সর্বোত্তম স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া, সকল অংশীজনের যৌথ দায়িত্ব নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন বিনিময় করা।

তিনি বলেন, এই উদ্যোগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলসহ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে বহুপক্ষীয় অংশীজন কাঠামো গড়ে তোলা গুরুত্বপূর্ণ। এতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর নিজস্ব বাস্তবতা, চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা বৈশ্বিক কৌশল প্রণয়নে যথাযথভাবে প্রতিফলিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। একই সাথে ডিজিটাল চাইল্ডহুড সেফটি ইনডেক্স এবং গবেষণা ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রস্তাবকে বাংলাদেশ স্বাগত জানায়।

ফকির মাহবুব আনাম বলেন, শিশু, অভিভাবক ও শিক্ষকদের ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধিও এই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা গেলে অনলাইন ক্ষতির বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, গ্লোবাল অ্যালায়েন্স টু প্রোটেক্ট চিলড্রেন ইন দ্য ডিজিটাল এনভায়রনমেন্ট- এর জয়েন্ট স্টেটমেন্টে বর্ণিত নীতিসমূহের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার রয়েছে। অনলাইন বুলিং, যৌন হয়রানি, তথ্য চুরি এবং অন্যান্য ডিজিটাল ক্ষতি থেকে শিশুদের সুরক্ষায় অ্যালায়েন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বাংলাদেশ আগ্রহী। জাতীয় নীতি ও বৈশ্বিক সহযোগিতার মধ্যে সেতুবন্ধন তৈরিতে এই অ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁস রোধে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মন্ত্রী বলেন, জাতীয়তা নির্বিশেষে প্রতিটি শিশু যেন নিরাপদ, সৃজনশীল ও নির্ভয়ভাবে ডিজিটাল জগৎ অন্বেষণ করতে পারে- এমন একটি ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ সংশ্লিষ্ট সকল অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

তিনি জানান, আজকের সম্মিলিত উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ এবং আমাদের নির্মিত ডিজিটাল ভবিষ্যৎকে শুধু সংযুক্ত নয়, বরং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিশুবান্ধব করে তুলতে হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক এই ফোরামে ১০০টির অধিক দেশের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন: উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ: ‘কাজ নাই, বেতন নাই’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান ও ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান ও ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুই বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করে ‘পরিসংখ্যান এবং উপাত্ত বিজ্ঞান’ করা হবে। এছাড়া, সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ফোকলোর বিভাগের নাম পরিবর্তন করে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিবর্তন আগামী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।

শিক্ষার্থীরা চাকরির সুযোগ বৃদ্ধি ও আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বিভাগ দুটির নামের সঙ্গে বিভাগ-সংশ্লিষ্ট বিষয় যুক্ত করে নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। তারা উপাচার্য ও ডিনের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত বছরের ২৭ নভেম্বর ৯০তম সিন্ডিকেট সভায় বিভাগ দুটির নাম পরিবর্তন উপযুক্ত কি না, তা যাচাই করার জন্য একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯১তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হয়।

নতুন নামের সঙ্গে বিভাগের কারিকুলামও পরিবর্ধন করা হলে, যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি চাকরির বাজারে শিক্ষার্থীরা এগিয়ে থাকতে পারবেন বলে তাদের বিশ্বাস।

পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন মন্তব্য করেন, "দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে ডেটা সায়েন্সে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। পাশাপাশি এই অটোমেশনের যুগে আমরাও এগিয়ে থাকব। বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য এটি সুফল বয়ে আনবে। প্রশাসনকে যথাযথ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।"

ফোকলোর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, "আমাদের কাজ সামাজিক উন্নয়ন নিয়ে। কিন্তু বিভাগের নামে এটি উল্লেখ না থাকায় চাকরির বাজারের অনেক জায়গায় আবেদনের সুযোগ পেতাম না আমরা। নামের এই পরিবর্তন আমাদের এগিয়ে রাখবে বলে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১০ জেলায় দমকা হাওয়াসহ অস্থায়ী বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩১ এম


দেশের ১০ জেলায় দমকা হাওয়াসহ অস্থায়ী বৃষ্টির পূর্বাভাস

দেশের ১০টি জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া, এসব অঞ্চলের নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে যে, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল নারীদের ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় নজর দিতে সংসদীয় কমিটির সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ এম


তৃণমূল নারীদের ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় নজর দিতে সংসদীয় কমিটির সুপারিশ

ঢাকা, ৮ অক্টোবর, ২০২৬ : জেলা-উপজেলা পর্যায়ে কার্যক্রমের নিয়মিত মনিটরিং, প্রান্তিক নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষা জোরদার এবং নিম্নবিত্ত কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা বাড়ানোর সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, যা ত্রয়োদশ জাতীয় সংসদের অধীনে কাজ করছে।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ তুলে ধরা হয়। কমিটির সভাপতি সেলিমা রহমানের নেতৃত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, আন্না মিনজ, মাধবী মার্মা, ফাহিমা নাসরিন, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার, মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম, বাজেট, অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া বৈঠকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বাজার সংযোগ বৃদ্ধির পাশাপাশি গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা এবং পারিবারিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিশুদের নৈতিক শিক্ষা, নিরাপত্তা, মাদকবিরোধী সচেতনতা ও মানসিক বিকাশে পরিবারকে সম্পৃক্ত করার বিষয়টিও আলোচিত হয়।

শিশু সুরক্ষা কর্মকর্তা নিয়োগ, ডিএনএ ল্যাবরেটরির শূন্য পদ পূরণ এবং কর্মজীবী মায়েদের জন্য ডে-কেয়ার সুবিধা সম্প্রসারণের সুপারিশও বৈঠকে করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩২ এম


তথ্যের বিভ্রান্তি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা যাননি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন বলে জানানো হয়। এমনকি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকেও তার মৃত্যুর খবর প্রকাশিত হয়।

তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মোকছেদুর রহমান আবির জানান যে, তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি রাজধানীর বসুন্ধরার বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহকারী আরও জানান, তার জুনিয়র আইনজীবী রফিকুল হোসেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মিরপুরে তার দাফন অনুষ্ঠিত হবে।

তিনি উল্লেখ করেন যে, নামের মিল থাকার কারণে মৃত্যুর এই ভুল তথ্যটি দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, "স্যার আগের চেয়ে ভালো আছেন। তবে বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছেন।" তিনি জানান যে, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়মিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এই কারণে তারা ধানমন্ডির বাসা ছেড়ে বর্তমানে এভার কেয়ারের পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় নতুন বাসা নিয়েছেন।

জানা গেছে, সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক জিয়াউল হকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার বিষয়টি জানার পর, গত ৩০ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) হাসপাতালে গিয়ে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%