১১:০০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৎ ছেলে আশিকের ছুরিকাঘাতে মা আয়েশা বেগমের (৩৫) মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক অবস্থায় রয়েছে।
শনিবার দিবাগত রাতে ভোলাহাট উপজেলার জামবারিয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত আয়েশা জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের বাবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং আশিক বাবুল হোসেনের প্রথম পক্ষের সন্তান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শনিবার রাতে মাদকাসক্ত ছেলে আশিক তার সৎ মা আয়েশার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে সৎ মায়ের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আয়েশাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে আশিকুর পলাতক রয়েছে। ওসি বারিক জানান, আশিকুর মাদকাসক্ত।
আরও পড়ুন: বগুড়ায় অনলাইন জুয়ার এজেন্ট ও ই-ট্রানজেকশন চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন