০৯:১৮ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : আজ জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক, এমপি।
বৈঠকের শুরুতে মহান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈঠকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও রপ্তানি পরিস্থিতির তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা করা হয়। এই সময় দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্যের বিদ্যমান ব্যবধান, সম্ভাবনা এবং তা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় উঠে আসে।
আরও পড়ুন: মহেশখালীতে রোগীদের জন্য এনসিপির তিনটি হুইল চেয়ার বিতরণ
এছাড়া, ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল বন্দরের বিদ্যমান বাণিজ্য সম্পর্কিত চুক্তিসমূহের বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এই সময় কমিটির পক্ষ থেকে বলা হয়, কাজ যে বা যারাই করুক না কেন, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সতর্কতার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশগ্রহণ করেন।
এছাড়া, বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নাটোরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস্ নেতৃবৃন্দের মিলনমেলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন