ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দাকোপে দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনায় প্রেস ক্লাবের বিবৃতি


দাকোপে দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনায় প্রেস ক্লাবের বিবৃতি

দাকোপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন এবং কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক প্রবীর রায় বাপ্পি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের দ্রুত সুস্থতা কামনা করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ একটি বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সহ সভাপতি স্বাপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সহ সম্পাদক গাজি আবুল বাশার, নির্বাহী সদস্য জাহিদুর রহমান সোহাগ, জয়ান্ত রায়, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, গোবিন্দ বিশ্বাস, শচীন্দ্রনাথ মন্ডল, জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, দীপক কুমার সরদার, খান মনিরুল ইসলাম মনি, পারুল বেগম, দীপক রঞ্জন রায়, তুষার দাস, জি.এম আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, গাজি সরোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় বন্দোবস্ত জমিতে সাইনবোর্ড, ভূমিহীন কৃষকরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


পাইকগাছায় বন্দোবস্ত জমিতে সাইনবোর্ড, ভূমিহীন কৃষকরা বিপাকে

খুলনার পাইকগাছায় প্রায় ১শ ভূমিহীন পরিবার তাদের দীর্ঘদিন ধরে দখলে থাকা রেকর্ডীয কৃষি খাস জমিতে হঠাৎ করে সরকারি সাইনবোর্ড টাঙানো হওয়ায় বিপাকে পড়েছেন। এসব ভূমিহীন পরিবারগুলো তাদের বন্দোবস্তপ্রাপ্ত জমিতে কৃষিকাজ ও মৎস্য চাষসহ বাড়ীঘর বেধে বসবাস করলেও বর্তমানে তারা অজানা আশঙ্কায় ভূগছেন!

জানা গেছে, সম্প্রতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসব বন্দোবস্তকৃত জমিতে সরকারি ভিপি সম্পত্তি উল্লেখ করে সাইনবোর্ড টাঙিয়ে দিলে বন্দোবস্ত গ্রহিতাদের মধ্যে হতাশা দেখা দেয়। এ অবস্থায় প্রতিকার পেতে পাইকগাছা, পারিশামারি, কাঠামারি, কাঁকড়াবুনিয়া ও দক্ষিণ কাঠামারি মৌজার ৫৯ ভুক্তভোগী খাস বন্দোবস্ত গ্রহিতা মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী বিষয়টি গুরুত্ব সহকারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বিকে গভীরভাবে তদন্ত করে এবং কাগজপত্রের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামূল হক, আহবায়ক কমিটির সদস্য তুষার কান্তি মন্ডল, আলহাজ্ব আব্দুল মজিদ সানা ও জিএম রেজাউল করিম, এ্যাড. কালিপদ মন্ডলসহ বন্দোবস্ত গ্রহিতারা।

জানা গেছে, বিগত ৮০ ও ৯০ দশকে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছাসহ আশ-পাশ গ্রামের ভূমিহীন কৃষকরা পারিশামারি, কাঠামারি, কাঁকড়াবুনিয়া সহ ৫টি মৌজায় প্রায় ২শ একর খাস জমি বন্দোবস্তপ্রাপ্ত হন। সেই থেকে এ পর্যন্ত সকল বন্দোবস্ত গ্রহিতারা কৃষিকাজ, মৎস্য চাষ এমনকি বাড়ি ঘর বেধে বসবাস করছেন। এ জমি নিয়ে ইতোপূর্বে কোথাও কোন অভিযোগ বা আপত্তি হয়নি। এ প্রসঙ্গে ভিলেজ পাইকগাছার বাসিন্দা বন্দোবস্ত গ্রহিতা কৃষক মো, শফি গাজী, আঃ মজিদ হাজরা, রফিকুল ইসলাম, মিজানুর মালী, হালিমা বিবি জানান, "আমরা বিভিন্ন মৌজায় বিভিন্ন সময়ে সরকারি নীতিমালা অনুযায়ী ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমি কেউ ৬ বিঘা, কেউ সাড়ে ৪ বিঘা বা ৩ বিঘা বন্দোবস্তপ্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি। যার নামজারি ও বর্তমান জরিপে রেকর্ড ও অনলাইনে কর-খাজনাও পরিশোধ করেছি। কিন্তু হঠাৎ করে এসিল্যান্ড অফিস থেকে এসব বন্দোবস্তকৃত জমি ভিপি সম্পত্তি বলে সাইনবোর্ড দিলে বিপদে পড়েছি।"

জানা গেছে, এসব বন্দোবস্তকৃত জমি পূর্বে ১নং খাস খতিয়ান, জলমহাল ও সরকারি ভিপি তালিকাভুক্ত ছিল। কিন্তু ১-২-৮৯ সালে সরকারি নিয়ম নীতি মেনে ভিপি অবমুক্ত করা হয়। পরবর্তীতে মিস কেসের মাধ্যমে ৯২ এর (ক) ধারায় এ সম্পত্তি ১ নং খাস খতিয়ানভুক্ত হলে ভূমিহীনদের নামে বন্দোবস্ত প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, "ভয় পাবার কিছু নেই।" তিনি ভূমি অফিসের রেকর্ডপত্র ও বন্দোবস্ত দলিল এবং অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িকাহুনিয়া ভাঙন পরিদর্শনে এসি ল্যান্ড মিঠুন মৈত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


কুড়িকাহুনিয়া ভাঙন পরিদর্শনে এসি ল্যান্ড মিঠুন মৈত্র

সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের প্রায় ১০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হওয়ার ঘটনাস্থান পরিদর্শন করেছেন। তিনি এই পরিদর্শন করেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের নির্দেশে সোমবার রাত ৮টার দিকে তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময়, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র নদীর তীব্র পানির চাপে ক্ষতিগ্রস্ত বাঁধের অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সাথে কথা বলেন। তিনি উল্লেখ করেন, "জেলা প্রশাসকের নির্দেশে ভাঙন সরেজমিনে পরিদর্শন করতে এসেছি।" তিনি আরও বলেন, "বাঁধের যে অংশ নদীগর্ভে বিলীন হয়েছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।" তিনি বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বিএম আলাউদ্দীন এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


গোবিন্দগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন করায় গ্রেফতার ১

গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় লিটু শেখ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) শিবলী কায়েছ মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার লিটু শেখ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা এলাকার মৃত বাদশা শেখের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এসআই আসাদুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লিটু শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ২০২২ সালে বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে তাঁর পরিবারের দাবি, ২৮ সেপ্টেম্বর রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ পুঠিয়ার মাঠে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কর্তন ও দোয়া মাহফিলে অংশ নেওয়ায় লিটু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সে আওয়ামী লীগের রাজনীতি করলেও কখনো কোনো সহিংস কিংবা অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত ছিল না বলে জানান তাঁর পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসিকের উদ্যোগে কবি-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্লাহ ( ব্যুরো চিফ ) ময়মনসিংহ

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


মসিকের উদ্যোগে কবি-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময়

 

ময়মনসিংহ নগরীকে আরও নান্দনিক, সৃজনশীল ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কবি, শিল্পী, সাহিত্যিক, নৃত্যশিল্পী, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ময়মনসিংহ নগরী নিয়ে আগামীর ভাবনা, সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম এবং নগর উন্নয়নে সৃজনশীল অঙ্গনের ব্যক্তিদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নগরীর ইতিবাচক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।আলোচনায় অংশ নেন
লেখক, এডভোকেট সালাউদ্দিন পাঠান কবি শামসুল ফয়েজ,কবি শরৎ সেলিম এবং তরুন কনটেন্ট ক্রিয়েটরগণ ।
পাশাপাশি শিল্প-সংস্কৃতির চর্চাকে সম্পৃক্ত করে একটি নান্দনিক ও মানবিক নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সভায় ময়মনসিংহ নগরীর সাংস্কৃতিক বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডের প্রসার এবং নগর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন প্রস্তাব ও মতামত উঠে আসে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%