ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

পানামা খাল দিয়ে যেতে রেকর্ড ৫৩ লাখ ডলার দিল ট্যাংকার


পানামা খাল দিয়ে যেতে রেকর্ড ৫৩ লাখ ডলার দিল ট্যাংকার

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : এল নিনোর কারণে আরোপিত বিধিনিষেধ শুরুর আগে অগ্রাধিকার ভিত্তিতে পানামা খাল দিয়ে যাওয়ার জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ৫৩ লাখ ডলার দিয়েছে। পানামা খালের উপ-প্রশাসক ইলিয়া এসপিনো দে মারোত্তা বৃহস্পতিবার এএফপিকে এ তথ্য জানান।

ব্লুমবার্গ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার কোম্পানি এসকে গ্যাস তাদের জি. স্পিরিট ট্যাংকারটি ১ সেপ্টেম্বর খাল দিয়ে পার করার জন্য রেকর্ড এই অর্থ দিয়েছে। এর দুই দিন পর এল নিনো আবহাওয়া পরিস্থিতির কারণে খাল কর্তৃপক্ষ দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেবে।

পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন তারেক রহমান

মঙ্গলবার এল নিনোর কারণে জরুরি অবস্থা ঘোষণা করা মধ্য আমেরিকার সর্বশেষ দেশ হয়েছে পানামা। অঞ্চলজুড়ে তীব্র খরার কারণে খালটির পানির স্তর কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এল নিনো একটি আবহাওয়াগত পরিস্থিতি। এর ফলে মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের পানির উপরিভাগের তাপমাত্রা বেড়ে যায়। এতে বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরন বদলে যায়। আবহাওয়ায়ও দেখা দেয় অনিয়ম।

এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রাও বাড়ছে। চলতি বছর রেকর্ডের সবচেয়ে উষ্ণ বছর হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

পানামা খাল দিয়ে চলাচলকারী জাহাজগুলো আগেই তাদের যাত্রার সময় নির্ধারণ করে বুকিং করে। তবে বুকিং ছাড়া জাহাজকে খাল পার হওয়ার জন্য গড়ে পাঁচ দিন অপেক্ষা করতে হয়। এ ক্ষেত্রে শেষ মুহূর্তে অর্থের বিনিময়ে যাত্রার সুযোগ পাওয়ার জন্য নিলামের ব্যবস্থাও রয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন, গার্ড অব অনার না দেওয়ায় ক্ষোভ

পানামা খাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নিলামে গড় দাম ছিল প্রায় ৫৫ হাজার ডলার।

তবে এপ্রিলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী একটি জাহাজ লাইনে অপেক্ষা এড়িয়ে দ্রুত খাল পার হওয়ার জন্য ৪০ লাখ ডলার দিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের চাহিদা বেড়ে যাওয়ায় জাহাজটির দ্রুত খাল পার হওয়ার প্রয়োজন হয়েছিল।

বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের ৫ শতাংশ পরিবহনকারী এই নৌপথে ৩ সেপ্টেম্বর থেকে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা ৩৬ থেকে কমিয়ে ৩৪ করা হবে। পরে সেপ্টেম্বরেই তা আরও কমিয়ে ৩২ করা হবে।

আরও পড়ুন: পাইকগাছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলা ও বিতর্ক চর্চায় জেলা পরিষদের সহযোগিতা থাকবে : শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


খেলাধুলা ও বিতর্ক চর্চায় জেলা পরিষদের সহযোগিতা থাকবে : শামীম

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, বর্তমানে খেলাধুলার চর্চা অনেকটাই কমে গেছে। এটি আবারও বাড়াতে হবে। শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজন যারা করবেন, তারা আমার কাছে আসবেন। আমি যতদিন জেলা পরিষদে আছি, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমার দরজা খোলা থাকবে।

শুক্রবার নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘৩য় এনজিএইচএসডিএস জাতীয় এশীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারেং বাংলাদেশের ফাউন্ডার মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ, দৃষ্টি চট্টগ্রামের সদস্য আবু জুনায়েদ আসাদ, ইকুইটি অফিসার ইসরাত জাহান শম্পা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ডা. মেহজাবিন মাহি।

এসময় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নির্ঝর দেব, সাধারণ সম্পাদক নাবিল রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তন্ময় তাহসিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি তানভীন কায়েস উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাপ দিয়ে কাজ হবে না: যুক্তরাষ্ট্রকে বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


চাপ দিয়ে কাজ হবে না: যুক্তরাষ্ট্রকে বার্তা ইরানের

মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন না করতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ইচ্ছা’ অন্য দেশের ওপর চাপিয়ে দিতে এসব নিষেধাজ্ঞা কার্যকর করা হলে তা হবে এর সঙ্গে ‘সহযোগিতা’র শামিল। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপদ চলাচল এবং ওয়াশিংটনের সঙ্গে ফের আলোচনার সম্ভাবনার কথাও জানিয়েছে তেহরান।

শুক্রবার টেলিগ্রামে প্রকাশিত দুই পৃষ্ঠার এক চিঠিতে এসব অবস্থান তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তও জানানো হয়।

এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক চাপ শুরু করেছে। ছয় মাসের যুদ্ধের পর সামরিক পদক্ষেপের বদলে এখন তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার দিকে বেশি মনোযোগ দিচ্ছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো আগ্রহ ওয়াশিংটনের নেই।

এর বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার বলেছেন, কূটনীতিকে আবার সঠিক পথে ফেরানো ‘অসম্ভব নয়’। তিনি জানান, বৃহস্পতিবার কাতারের কর্মকর্তাদের সঙ্গে ‘সৃজনশীল আলোচনা’ হয়েছে। হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল চালু করার বিষয়েও আলোচনা হয়েছে।

আরাগচি বলেন, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা হবে কি না তা যুক্তরাষ্ট্রের একটি সহজ সত্য—চাপ দিয়ে কাজ হবে না; বুঝতে পারার ওপর।

তিনি যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি, সম্মানজনক ভাষায় কথা বলা, ইরানের অধিকার স্বীকার এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

তবে হরমুজ প্রণালি নিয়ে ইরানের শর্ত আরও বিস্তৃত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ নিয়ে যেকোনো সমঝোতার অংশ হিসেবে লেবানন, গাজা ও সিরিয়ায় যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধ করতে হবে। গাজায় যুদ্ধ বন্ধ এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পাশাপাশি সিরিয়ায় হামলা বন্ধের দাবিও জানিয়েছেন তিনি।

এদিকে ইরান বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য ‘সাময়িক ও সীমিত’ করিডর চালু করেছে। তবে এই নৌপথের ভবিষ্যৎ ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

যদিও যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক নৌপথ এখন উন্মুক্ত। তবে সাম্প্রতিক তথ্য বলছে, যুদ্ধের আগে যেখানে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত, মঙ্গলবার সেখানে মাত্র ৫টি জাহাজ পার হয়েছে।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’। 

হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আজ বিকেলে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়।

উৎসবমুখর এই শোভাযাত্রায় ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, বাহন ও নগরজীবনের নানাবিধ অনুষঙ্গ বড় ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়। প্রদর্শিত স্থাপনার প্রতিকৃতির মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুটি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির ও ঐতিহ্যবাহী ঢাকা গেট।

শোভাযাত্রাটির বিশেষ আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশে অবদান রাখা ঐতিহাসিক ব্যক্তিদের রূপায়ণ। রাণি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, নীলা রাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রগুলোর আদলে সাজা অংশগ্রহণকারীরা নগরের অতীত ইতিহাসকে জীবন্ত করে তোলেন।

এ ছাড়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি বাকরখানি, নান্না বিরিয়ানি, বিউটি লাচ্ছির প্রতিকৃতি এবং অতীত যাতায়াত ব্যবস্থার স্মৃতিবাহী স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির প্রদর্শনী নগরবাসীকে মুগ্ধ করে।

নগর ভবনে শোভাযাত্রা শেষে গণমাধ্যমের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতেই আমাদের এই আয়োজন। ঢাকার ইতিহাস-ঐতিহ্যকে নগরবাসী ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমরা মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের সূচনা করেছি। এই আয়োজনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

রাস্তার দুই পাশে ভিড় জমানো নানা বয়সী মানুষ এবং বর্ণিল পোশাকে অংশ নেওয়া তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয় পুরো পুরান ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১০১ স্কুলের ৫,৮৯৫ শিক্ষার্থীর হাতে বইপড়ার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


চট্টগ্রামে ১০১ স্কুলের ৫,৮৯৫ শিক্ষার্থীর হাতে বইপড়ার পুরস্কার

চট্টগ্রাম, ২৮ আগস্ট, ২০২৬ : বিশ্বসাহিত্য কেন্দ্রের বছরব্যাপী স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ১০১টি স্কুলের ৫ হাজার ৮৯৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরের জিইসি কনভেনশন সেন্টারে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৬১৬ জন ‘শুভেচ্ছা’, ১ হাজার ১৫০ জন ‘অভিনন্দন’ এবং ১২৯ জন ‘সেরা পাঠক’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৪ হাজার ১৪৩ জন এবং ছাত্র ১ হাজার ৭৫২ জন।

অনুষ্ঠানে অংশ নেওয়া ৯৪টি স্কুলের শিক্ষার্থীরা সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে। বাকি সাতটি স্কুলের ৩০৮ শিক্ষার্থীর পুরস্কার আয়োজকদের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অর্পণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ ও মানবিকতা বিকাশের জন্য শিক্ষার্থীদের বই পড়তে হবে।

তিনি বলেন, ‘বই আমাদের অতীত ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত করে। মানবিকতাকে জাগিয়ে তুলতে আমাদের বই পড়তে হবে।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন খান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে বই পড়ার কোনো বিকল্প নেই।’

বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী সভাপতি ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি পারভীন মাহমুদ এফসিএ শিক্ষার্থীদের নিজেদের জানার, স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি, স্থপতি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী বলেন, ‘বই পড়ার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানা যায়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের চট্টগ্রাম অঞ্চলের প্রধান মোহাম্মদ মিনহাজ উল আলম, বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর শাখার সংগঠক অ্যালেক্স আলীম প্রমুখ। 

অনুষ্ঠানের ভেন্যুতে ‘অনলাইন সেফটি কর্নার’ও স্থাপন করা হয়। সেখানে শিশুদের অনলাইন নিরাপত্তা ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে অভিভাবক ও শিক্ষকদের তথ্য দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%