ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


নাটোরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালির শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। তারপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন বিপ্লবের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়ানুর কচি, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, প্রমুখ।

আরও পড়ুন: আশী বছরের বৃদ্ধ নুরুজ্জমানের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করলো জোরারগঞ্জ থানা পুলিশ

অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মৎস্য যুব উদ্যোক্তা আসিফ ইকবাল এবং মৎস্য উৎপাদক আব্দুল কুদ্দুসকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগনের সকল সাংবিধানিক অধিকার নিশ্চিত করবে বিএনপি সরকার- আলাউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


জনগনের সকল সাংবিধানিক অধিকার নিশ্চিত করবে বিএনপি সরকার- আলাউদ্দিন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র সভাপতি আলাউদ্দিন সরকার বলেছেন, "প্রতিটি জনগনের সকল সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করবে বিএনপি সরকার।" তিনি মন্তব্য করেন, "যা কেরে নিয়েছিল বিগত স্বৈরাচার আওয়ামীলীগ।" তবে তিনি উল্লেখ করেন যে, "সবাইকে ধৈর্য্য ধরতে হবে।" দীর্ঘ ১৭ বছর লুটপাটের কারণে দেশের উন্নয়ন অব-কাঠামোতে যে শুন্যতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকারকে কিছুটা সময় দিতে হবে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় তিনি তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময়, তিনি বলেন, “বিএনপি সরকার দায়িত্ব গ্রহনের পর দেশবাসীর ন্যায় নন্দীগ্রাম বাসীর জন্য যে সকল সাংবিধানিক মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ শুরু করেছেন,” তার বর্ণনা তুলে ধরে বলেন, “উন্নত রাষ্ট্রের শর্ত হিসাবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নন্দীগ্রামে ইতিমধ্যেই পুরাতন রাস্তা নতুন করে সংস্কার সহ একাধিক নতুন রাস্তা নির্মাণ কাজ শুরু করেছে, চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি নন্দীগ্রাম পৌরসভা এলাকায় নতুন করে ২০ সয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে, নিরাপদ কৃষি উৎপাদনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে খাল খনন কাজ সম্পন্ন করেছে, জন-নিরাপত্তা নিশ্চিত করতে সকল পর্যায়ে নজরদারী বৃদ্ধি করেছে, দূর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পর্যাপ্ত ফান্ড প্রস্তুত রেখেছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন সহ নতুন স্থাপনা (বিল্ডিং) নির্মাণ কাজও শুরু হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতিমধ্যেই কয়েক কোটি টাকা প্রদান করেছে। এছাড়াও চলমান কার্যক্রম অল্প কিছু দিনের মধ্যেই নন্দীগ্রাম বাসীকে বুঝিয়ে দেওয়া হবে,” আর এসব বিএনপি সরকার দায়িত্ব গ্রহনের মাত্র ৬ মাসের কৃতিত্ব।

“শুধু ধৈর্য ধরতে হবে এবং বিএনপি সরকারের প্রতি আস্থা রাখতে হবে।” তিনি আরও বলেন, “এভাবেই পর্যায়ক্রমে প্রতিটি নাগরিকের সাংবিধানিক সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে বিএনপি সরকার, যা আপনাদের নিকট পৌছে দিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে নন্দীগ্রামের কৃতি সন্তান বিএনপি সরকারের অত্যন্ত স্নেহভাজন ও আস্থাভাজন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।”

এদিকে, তিনি বলেন, “সুতরাং বিরোধিতা নয়, সরকারকে সহযোগিতা করুন। ১৭ বছর ধৈয্য ধরেছেন আর মাত্র ৫টি বছর ধৈয়্য ধরুন, ইনশা-আল্লাহ সুফল পাবেন। তারপর রায় আপনাদের হাতে।” পরিশেষে, তিনি উপজেলাবাসীর প্রতি শুভকামনা জ্ঞাপন করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন পলাতক থাকা স্বামী মো. ইসমাইল হোসেনকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, শনিবার রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী। যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় র‍্যাব-৭।

গ্রেপ্তার মো. ইসমাইল উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের দিলিলপুর গ্রামের মাইজা বেপারী বাড়ির এনামুল হক বাবুলের ছেলে।

র‍্যাব জানায়, ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী সুমি আক্তারের কাছে স্বামী ইসমাইল ছাগল, স্টিলের আলমারি অথবা ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। ভুক্তভোগীর বাবা কিছু টাকা পাঠালেও, দাবিকৃত টাকা কম হওয়ায় গত বছরের ৬ জুন রাতে সুমিকে এলোপাতাড়ি মারধর করেন ইসমাইল। পরবর্তীতে সুমিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের পর আদালতের নির্দেশে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় ইসমাইলকে প্রধান আসামি করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, গ্রেপ্তার ইসমাইলকে আইনের ব্যবস্থা নিতে চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম।

রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা নিয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সভাটি ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে আয়োজন করেছে। সভায় লাইসেন্স নবায়ন সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। নবায়ন করা ট্রেড লাইসেন্সও বিতরণ করা হয়।

অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়ে মাসুদ করিম জানান, যন্ত্রচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে এবং সমস্যাটির স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ও অত্যন্ত আন্তরিক রয়েছে।

যানজট সমস্যার সমাধানে ট্রাফিক ক্যামেরা সচল করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরাগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ক্যামেরাগুলো সচল করতে চাই।

রাজধানীকে নিরাপদ করার বিষয়ে তিনি বলেন, ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে বড় পরিবর্তন দৃশ্যমান হবে।

চাঁদাবাজি প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা উল্লেখ করেন, চাঁদাবাজির বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের চাঁদাবাজির বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসসিসিতে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসকের আকস্মিক পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ডিএসসিসিতে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে, প্রধান কার্যালয় নগর ভবন আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ (রোববার) সকালে নগর ভবনের বিভিন্ন বিভাগের ও শাখার সরজমিনে ঘুরে দেখে, তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়ে খোঁজখবর নেন প্রশাসক। এই সময় তিনি নির্ধারিত কর্মঘণ্টা মেনে যথাসময় অফিসে উপস্থিত হয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার ওপর কড়া তাগিদ দেন।

আবদুস সালাম বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করতে হবে।’

তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না।’

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%