ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ


আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের কাটেঙ্গা বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ

মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাখিদের অভয়াশ্রম কাটেঙ্গা বিল উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। ইউএনও মেহেদী হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন।

আরটিভিতে গত ২৮ অক্টোবর কাটেঙ্গা বিলের অস্তিত্ব সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিলের সরকারি জমি চিহ্নিত করে চারপাশে লাল পতাকা স্থাপন করা হয়।

আরও পড়ুন: একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেব :বিএনপি নেতা কিবরিয়া স্বপন

প্রশাসন সূত্রে জানা গেছে, বিলটি পুনরুদ্ধার, খনন এবং জলাশয় নির্ভর পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে অবস্থিত প্রায় সাড়ে ১১ একর আয়তনের কাটেঙ্গা বিলটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আশপাশের নিচু জমি ও জলপ্রবাহের সঙ্গে সংযুক্ত এ বিল সাতছড়ি ও তেলমাছড়া বনের কাছাকাছি হওয়ায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখি এবং জলজ প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী ভূমিদখলকারী চক্র দীর্ঘদিন ধরে বিলটির বিভিন্ন অংশ দখল করে মাটি ভরাটের মাধ্যমে কৃষিজমিতে রূপান্তর করেছে। এর ফলে বিলের স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে।

কাটেঙ্গা বিল রক্ষা কমিটির আহ্বায়ক এবং সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, “এই বিল আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। আগে প্রতি বছর চৈত্র মাসের প্রথম দিনে আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ একসঙ্গে বিলে মাছ ধরতে যেতাম। কিন্তু দখলদারদের কারণে বিলটি ধ্বংসের পথে।”

আরও পড়ুন: শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র পেয়ে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন,

তিনি আরও বলেন, “বর্তমানে ইউএনও ও এসিল্যান্ডের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, সংসদ সদস্যের সুদৃষ্টি ও সহযোগিতায় বিলটি সংরক্ষণের পাশাপাশি কবিগান, জারিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”

শফিকুল ইসলাম আবুল দীর্ঘদিন ধরে কাটেঙ্গা বিল উদ্ধারের দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি প্রদান, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।

এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান জানান, কাটেঙ্গা বিল নিয়ে আগে থেকেই প্রশাসনের পরিকল্পনা ছিল। বিলের সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও সরকারি সম্পদ রক্ষায় এখানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আরও নতুন পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: বরিশালের নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় কারান্তরীণ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় তার পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে মুখোশ পরা ২৫-৩০ জনের একটি দল বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনের একটি কক্ষ ও গ্যারেজ ভাঙচুর করার পর সেখানকার আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএম কলেজের ওই এলাকায় জিয়াউল আহসান এবং তার পরিবারের সদস্যদের একাধিক বহুতল ভবন রয়েছে। দুর্বৃত্তরা জিয়াউল আহসানের বাড়িতে হামলা চালায়। ঘটনার সময় বাড়িটিতে কেউ উপস্থিত ছিলেন না। ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মহারাজ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন। কে বা কারা এই হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা এখনও জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পে-ফিক্সেশনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


নেছারাবাদে পে-ফিক্সেশনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ

নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রমের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, শিক্ষক প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আবার কারো কারো কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পৃথক শোকজ নোটিশ প্রদান করেছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁদের সন্তোষজনক লিখিত জবাব দিতে হবে। ১৮ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম তাঁদের লিখিত শোকজ প্রদান করেন।

শোকজপ্রাপ্ত দুই শিক্ষক হলেন উপজেলার ৪৪ নম্বর ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী এবং ৭১ নম্বর বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল। অভিযোগ রয়েছে যে, পে-ফিক্সেশনের কাজ করে দেওয়ার নামে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০০ শতাধিক শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আবার এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীকে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে যে, নবম পে-স্কেলের পে-ফিক্সেশন কার্যক্রমের জন্য মাহমুদকাঠি ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ৪২ নম্বর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও ৯ থেকে ১০ জন শিক্ষক। নোটিশে বলা হয়েছে, ওই ক্লাস্টারে দুইজন সহকারী শিক্ষক পে-ফিক্সেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও তাঁরা কোনো টাকা নেননি। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকারি চাকরির শৃঙ্খলা, সততা ও নৈতিকতার পরিপন্থি এবং গুরুতর অসদাচরণের শামিল বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ালের বিরুদ্ধে গণকপাড়া ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা এবং সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তাঁকেও তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

তবে অভিযুক্ত দুই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী বলেন, “আমি কোনো টাকা পয়সা তুলিনি। পে-ফিক্সেশনের দায়িত্বেও আমি ছিলাম না।” প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল বলেন, “আমি কোনো টাকা তুলিনি। সব মিথ্যা।” তাঁকে শোকজ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষা কর্মকর্তার সঙ্গে হয়তো আমার শত্রুতা আছে। না হলে এমন করবেন কেন?”

জানা গেছে, নবম পে-স্কেলের বেতন নির্ধারণের কাজ প্রত্যেক শিক্ষককে নিজ উদ্যোগে অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তবে নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি এলাকায় দুই থেকে তিনজন করে কম্পিউটারে দক্ষ শিক্ষককে এ কাজে সহযোগিতার জন্য নির্ধারণ করে দেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, "নবম পে-ফিক্সেশনের কাজের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে শিক্ষক দল করে দিয়েছি। তাঁরা সব কাজ সম্পন্ন করেছেন। এখন এই কাজে যদি একটু নাশতা-পানির খরচ লাগে, তাহলে যারা কাজ করেছেন তাঁরা নিতে পারেন। তবে যারা অনৈতিকভাবে বেতন ফিক্সেশনের নামে টাকা নিয়েছেন, তা সম্পূর্ণ চাকরিবিধি পরিপন্থি। টাকা নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল ও প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীকে শোকজ নোটিশ দিয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে সন্ত্রাস-নৈরাজ্যবিরোধী গণমিছিল, জননিরাপত্তার জন্য ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


গফরগাঁওয়ে সন্ত্রাস-নৈরাজ্যবিরোধী গণমিছিল, জননিরাপত্তার জন্য ঐক্যের আহ্বান

দেশে সন্ত্রাস, সহিংসতা, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁওয়ে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মিছিলে অংশগ্রহণকারী হিসেবে ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান। গণমিছিলটি গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা সন্ত্রাস, সহিংসতা, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের পূর্বে এবং পরে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, "সহিংসতা ও নৈরাজ্যের মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।" তিনি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখা এবং জননিরাপত্তা রক্ষায় সর্বস্তরের মানুষকে সজাগ থাকার গুরুত্ব তুলে ধরেন।

তিনি একইসঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণমিছিল শেষে উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা: মীর হেলাল

চট্টগ্রাম, ১৯ নভেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মন্তব্য করেন, "আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা।" বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, করোনাভাইরাস মহামারির সময় থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) মানবকল্যাণে নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছে।

আজ জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কর্তৃক আয়োজিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন আজ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, "সরকার স্কুল পর্যায়ে একটি সফল বিজ্ঞান মেলা সম্পন্ন করার পরে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই— একটি বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক।" তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা প্রদানে বদ্ধপরিকর।

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়।

১০টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সর্বমোট ৪৮টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়। প্রদর্শিত ৪৮টি প্রকল্প থেকে ১৩টি প্রকল্প ঢাকায় অনুষ্ঠেয় ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত ১৩টি প্রকল্পের মধ্যে সিভাসু’র ৫টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১টি, ইউএসটিসি’র ১টি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১টি রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা) সৈয়দা তাজনীন ওয়ারিশ, সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম।

শেষে নির্বাচিত ১৩টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপকদের সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মনিটর (কৃষি) প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%