০১:২৭ পি.এম
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। এই অভিযানটি ১৯ ও ২০ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত হয়।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সরকারি খরচে ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর
জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চালানো হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মন্তব্য করেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, দোয়া চাইলেন পরিবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন