০১:৪০ পি.এম
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা দুই কারাবন্দির মৃত্যু ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই কারাবন্দির মধ্যে একজন হলেন দারুস সালাম বাগবাড়ীর সলিম মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৭) এবং অন্যজন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৃত খোকা মিয়ার ছেলে শাহ আলম (৪১)। হাসপাতালের মর্গে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
মো. সেলিম মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সরকারি খরচে ২ লাখ ৪৫ হাজার মামলা নিস্পত্তি করেছে আইনগত সহায়তা অধিদপ্তর
কারা সূত্রে জানা যায়, মামলার বিবরণী জিআর ৯৬৫৫/২৬। ধারা পুঃআঃ৮৯ মামলায় তিনি বন্দি ছিলেন।
সেলিম মিয়া আরো জানান, অন্য এক কয়েদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি মারা যান।
তবে তিনি কী মামলায় বন্দি ছিলেন, তা তাৎক্ষণিক জানা যায়নি।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, দোয়া চাইলেন পরিবার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন