ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিকম্পে কাঁপল চীনের সিচুয়ান


ভূমিকম্পে কাঁপল চীনের সিচুয়ান

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৫ দশমিক ২৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রবিবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে এ ভূমিকম্প ঘটে।

তবে, ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর কিংবা হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্প চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আঘাত হেনেছে। জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন

স্থানীয় সংবাদমাধ্যমের সব খবর অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় উৎপত্তিস্থলের আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে ঝাঁকুনি অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর সিচুয়ানের রাজধানী চেংডুসহ আশপাশের অঞ্চলগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়টি যাচাই করতে উদ্ধারকারী দলের সদস্যরা কাজ করছেন। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পেতে কিছুটা সময় লাগতে পারে, কারণ এলাকাটি প্রত্যন্ত ও পার্বত্য।

ভৌগোলিক অবস্থানের কারণে সিচুয়ান প্রদেশটি তীব্র ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এর আগে ২০০৮ সালে এই প্রদেশে ৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। সোমবারের এই কম্পনের পর জনমনে আতঙ্ক আবারও নতুন করে দেখা দিয়েছে।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় উচ্ছেদ হওয়া হকারদের জন্য প্রস্তুত দুই শতাধিক দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১২:২৩ এম


কুমিল্লায় উচ্ছেদ হওয়া হকারদের জন্য প্রস্তুত দুই শতাধিক দোকান

কুমিল্লা নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পরিচালিত দুই দিনের অভিযানে দুই শতাধিক ভ্যান ও ফুডকার্ট উচ্ছেদ করা হয়েছে। তবে শুধু উচ্ছেদ নয়, এবার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। এর অংশ হিসেবে নগরীর সিটি মার্কেটে হকারদের জন্য দুই শতাধিক দোকান প্রস্তুত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) ও রোববার (২৮ জুন) নগরীর কান্দিরপাড়, চকবাজার ও রানীরবাজারসহ বিভিন্ন এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে এসব এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে হকাররা পসরা সাজিয়ে বসতেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হতো। সমস্যা নিরসনে এর আগে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।

 

দায়িত্ব নেয়ার পর থেকেই নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার উদ্যোগ নেন কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। প্রায় দুই মাস আগে তিনি চকবাজার, রাজগঞ্জ, কান্দিরপাড়, পূবালী চত্বর, টমছম ব্রিজ, রানীরবাজার ও শাসনগাছাসহ গুরুত্বপূর্ণ এলাকার হকারদের স্বেচ্ছায় স্থান ছেড়ে দেয়ার আহ্বান জানান। একই সঙ্গে পুনরায় সড়ক দখল করলে আইনগত ব্যবস্থা নেয়ারও সতর্কবার্তা দেয়া হয়।

 

কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পরদিনই হকাররা আগের জায়গায় বসে পড়েন। পরবর্তীতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করে একাধিকবার সতর্ক করা হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

 

অবশেষে কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এবং জেলা প্রশাসনের আরও দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের অংশগ্রহণে গত বৃহস্পতিবার (২৫ জুন) কান্দিরপাড় জিলা স্কুল এলাকা থেকে চকবাজার পর্যন্ত প্রথম দিনের অভিযান পরিচালিত হয়। এরপর রোববার (২৮ জুন) রানীরবাজার থেকে কান্দিরপাড় পর্যন্ত দ্বিতীয় দিনের অভিযান চালানো হয়। অভিযানে ভেকু দিয়ে সড়ক দখল করে রাখা ভ্রাম্যমাণ দোকান, ভ্যান ও ফুডকার্ট অপসারণ করা হয়। কুসিকের তথ্যমতে, এই দুই দিনে প্রায় দুই শতাধিক ভ্যানগাড়ি ও ফুডকার্ট উচ্ছেদ করা হয়েছে।

 

 

অভিযানের পর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ফুটপাতে ব্যবসা করা হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বাসনের পদক্ষেপ নিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর সিটি মার্কেটের দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত চারটি ফ্লোরে হকারদের জন্য দুই শতাধিক দোকান প্রস্তুত করা হয়েছে। নামমাত্র সেলামি এবং সামর্থ্য অনুযায়ী স্বল্প ভাড়ায় এসব দোকান বরাদ্দ দেয়া হবে। কুসিকের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে এই মার্কেটের নাম রাখা হবে ‘হকার মার্কেট’।

 

এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘আমাদের উদ্দেশ্য শুধু হকার উচ্ছেদ করা নয়, তাদের পুনর্বাসন নিশ্চিত করা। তাই সিটি মার্কেটে দুই শতাধিক দোকান প্রস্তুত করা হয়েছে। যে কেউ চাইলে এখনই দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। আমরা এই মার্কেটকে হকার মার্কেট হিসেবে গড়ে তুলতে চাই।’

 

তিনি আরও বলেন, ‘কুমিল্লাকে যানজটমুক্ত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার বিকল্প নেই। তবে জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়েই পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।’

 

নগরবাসীর প্রত্যাশা, উচ্ছেদের পর হকারদের পরিকল্পিতভাবে পুনর্বাসন করা গেলে দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীরাও একটি স্থায়ী ও নিরাপদ ব্যবসার পরিবেশ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় কার হাউজে আগুনের ঘটনা, কোটি টাকার ক্ষ-তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১২:৩১ এম


বগুড়ায় কার হাউজে আগুনের ঘটনা, কোটি টাকার ক্ষ-তি

বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় ‘জারা কার হাউজ’ নামক একটি গাড়ির শোরুম ও সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ জুন) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, মাটিডালী বিমান মোড়ের কাছে অবস্থিত ওই শোরুমটিতে নতুন গাড়ি বিক্রির পাশাপাশি গাড়ি সার্ভিসিংয়ের কাজ করা হয়। রবিবার দুপুরে একটি গাড়ি সার্ভিসিং করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো শোরুমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের শোরুমে থাকা পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি গাড়ি পুড়ে গেছে এবং তিনটি গাড়ির রং চটে গেছে।

প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি মনোয়ার হোসেন বলেন, শোরুমটিতে থাকা ১৭-১৮টি গাড়ির মধ্যে ৬টি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক মাস ধরে নির্মাণাধীন এই শোরুমে প্রায় দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ির মূল্য কমপক্ষে দেড় কোটি টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

প্রতিষ্ঠান স্বত্ত্বাধিকারী রাকিবুল ইসলাম রাকিবের দাবি, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর পুলক কুমার গোস্বামী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে গাড়ি সার্ভিসিংয়ের সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেলেও সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষেই আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক চোরাচালানের গডফাদাররা ধরাছোঁয়া থেকে মুক্ত: বিজিবি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১২:৪২ এম


মাদক চোরাচালানের গডফাদাররা ধরাছোঁয়া থেকে মুক্ত: বিজিবি কমান্ডার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেছেন, ‘পাসিং ম্যান’ বা বহনকারীদের গ্রেফতার করা হলেও মাদক চোরাচালানের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তিনি জানান, যদি মাদকের এই গডফাদারদের আইনের হাতে তুলে না দেওয়া যায়, তবে মাদক নির্মূলের চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে।

তিনি আগামীকাল রোববার (২৮ জুন) দুপুর ১১টায় সাতক্ষীরায় বিজিপির ৩৩ ব্যাটালিয়ন সদরে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান আরও বলেন, ‘মাদক নির্মূলে সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিজিবি সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।’

তিনি আরও জানান, ‘বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য।’ এ সময় তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। পরে প্রধান অতিথি বিজিবি সদস্যদের দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং নিজ হাতে জব্দ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন অভিযানের সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মদ ৩ হাজার ৭৯১ বোতল, ফেনসিডিল ও সমগোত্রীয় নেশাজাতীয় মাদক ৪ হাজার ৫২৪ বোতল, ইয়াবা ৪৭ হাজার ২৭০ পিস, বিড়ি ও সিগারেট ৬ লাখ ৭ হাজার ৭৬৯ পিস, গাঁজা ৩৩ দশমিক ৪ কেজি, বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস, তামাকের গুঁড়া ৩৫ কেজি, লিকুইড সীসা ২ বোতল এবং মাদক তৈরিতে ব্যবহৃত বটপাতা ১০০ কেজি।

এছাড়া অতি মূল্যবান মাদকের মধ্যে ছিল এলএসডি ৭২ দশমিক ৫০ মিলিলিটার, ক্রিস্টাল মেথ বা আইস ৮ দশমিক ৫৮৩ কেজি এবং আফিম তৈরির কেমিক্যাল ২০ বোতল।

বিজিবি সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ১৬ মাসের সময় সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিভিন্ন বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা অভিযান চালিয়ে ৪৮ জন আসামিসহ ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছেন। এর মধ্যে শুধু মাদকদ্রব্যের মূল্যই ছিল ৭৩ কোটি ৭৫ লাখ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার জেলা প্রশাসক, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারের প্রতিনিধি, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক এবং র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার। বক্তারা এ সময় মাদকের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের সঙ্গে অভিমান করে তরুণী আত্মহত্যা করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১২:৪৩ এম


মায়ের সঙ্গে অভিমান করে তরুণী আত্মহত্যা করেছেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করায় এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এমনটি পুলিশ জানিয়েছে।

শনিবার (২৮ জুন) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার আড়াইবাড়ি এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম আইরিন আক্তার (২২)। তিনি কুমিল্লার ভাঙ্গরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের নুরুল হক ও সোহানা আক্তারের কন্যা। বর্তমানে আইরিন আক্তার কসবা উপজেলার আড়াইবাড়ি মাছ বাজার এলাকায় শহিদুল হকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক সমস্যা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে আইরিন আক্তার নিজ বাড়িতে গলায় ফাঁস দেন। পরে, ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তার স্বজনরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে স্থানীয়দের সহায়তায় আইরিন আক্তারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%