০৪:৫৬ পি.এম
কুড়িগ্রামের রাজারহাটের ডাংঘাট বটতলী এলাকায় ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা এবং নিহত জেন্নাতের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জাহেদুল ইসলাম জেন্নাতের বাবা আব্দুস সাত্তার, বড় ভাই জয়নাল আবেদীন, ছেলে শাকিবুল, অন্যান্য স্বজন ও প্রতিবেশিরা।
আরও পড়ুন: মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে জিটিসির নতুন রেকর্ড
গভীর উদ্বেগের সাথে বক্তারা জানান, জেন্নাত হত্যাকান্ডের সঙ্গে জড়িত প্রধান আসামীসহ সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, রাস্তা ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১৪ জুলাই দুপুরে বটতলী বাজারের ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতের সঙ্গে প্রতিবেশি লিয়াকত সরকার লিমনের কাটাকাটি শুরু হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে দুপক্ষে সংঘর্ষ বাধে এবং প্রতিপক্ষের লোকজন জেন্নাতকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের বড় ভাই জয়নাল আবেদীন রাজারহাট থানায় ২৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ ১৩ জনকে গ্রেফতার করলেও মূল আসামীসহ বাকিদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন