১২:৩৪ পি.এম
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সেবা পক্ষ-২০২৬’-এর অংশ হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালিত হয়।
‘স্বচ্ছতায় অংশগ্রহণ, পরিচ্ছন্ন ভারত, বিকশিত ভারত’ এই প্রতিপাদ্যের ভিত্তিতে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার, সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং সিডার ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ও গাড়ি ভাঙচুর
অভিযানে অংশগ্রহণকারীরা পতেঙ্গা সৈকতে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দেন। অংশগ্রহণকারীদের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির টি-শার্টও প্রদান করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশনগুলোতে ‘সেবা পক্ষ-২০২৬’-এর আওতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
পতেঙ্গার পরিচ্ছন্নতা অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সহযোগিতা প্রদান করে।
উল্লেখ্য, ভারতে প্রতি বছর সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হয়। এই সময়ে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কাজ করা হয়।
আরও পড়ুন: সিলেটে নিষিদ্ধ যুবলীগের মিছিলে ১২ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন