ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের কড়া নিরাপত্তা ব্যবস্থা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে র‍্যাবের তরফ থেকে। সম্ভাব্য যেকোনো অশান্তি এড়াতে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যক্রম মোকাবেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে যে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। দিবসটিকে কেন্দ্র করে জারি করা আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। একইসাথে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক তথ্যদাতা নিয়োগ করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

৪ আগস্ট দিবাগত রাত থেকে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত পথ এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। এসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা দায়িত্ব পালন করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থলে যাতায়াতের পথে সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, সেইসঙ্গে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে যে, প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে নাশকতা রোধ করার জন্য দিবসটির সাত দিন আগে থেকেই ইউনিফর্ম পরিহিত সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ করার লক্ষ্যে সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে যে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ করা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ৩ স্থানে হামলার পরিকল্পনা বাতিল, কিয়েভের ‘ক্ষমা চাওয়ার’ দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


ইউক্রেনের ৩ স্থানে হামলার পরিকল্পনা বাতিল, কিয়েভের ‘ক্ষমা চাওয়ার’ দাবি ইরানের

ইরান তিনটি স্থাপনায় হামলার পরিকল্পনা প্রস্তুত করলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি দাবি করেছেন যে, কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রেজায়ি জানান, ইরানের সশস্ত্র বাহিনী হামলার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পরে অভিযানটি বাতিল করে দেয়া হয়। তবে ইউক্রেনের ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি কোনো প্রমাণ বা বিশদ তথ্য প্রদান করেননি।

সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও জানান, হরমুজ প্রণালিতে ইরান নির্ধারিত নৌপথের বাইরে কোনো সামুদ্রিক রুট ব্যবহারের অনুমতি দেবে না। তার দাবি, যদি কোনো জাহাজ ‘অবৈধ রুট’ ব্যবহার করার চেষ্টা করে, তা লক্ষ্যবস্তু করা হবে।

তিনি আরো দাবি করেছেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতের ফলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং মার্কিন বাহিনী ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে।

গত ২৫ জুলাই ইরান অভিযোগ করেছে যে, ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ওই হামলায় একজন নাবিক নিহত হন।

এরপর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহারের সাথে ফোনালাপে ওই হামলার ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। জবাবে, তেহরানও অঞ্চলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

এপ্রিল মাসে, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং জুনে পাকিস্তরের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। কিন্তু গত মাসে সেই সমঝোতা ভেঙে গেলে দুই দেশ প্রায় দুই সপ্তাহ ধরে ফের পাল্টাপাল্টি হামলা চালাতে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ঘটতে পারে। সেই সাথে সারা দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একইসাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্যভাবে কমতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদীকোর্টে ৮২ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১৩ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১৩ জন হাসপাতালে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জনে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, হবিগঞ্জে ৭৩ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৬৭ জন এবং সুনামগঞ্জে ৩৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন হামে ১১০ জন এবং নিশ্চিত হামে ৬ জন মারা গেছেন। জেলা ভিত্তিক হিসাবে সিলেটে মোট ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৫ জন নিহত: আঞ্চলিক গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৫ জন নিহত: আঞ্চলিক গভর্নর

মস্কো, ৪ আগস্ট, ২০২৬ : রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে অবস্থিত চেখভ পৌর এলাকায় এক শিল্পাঞ্চলে ড্রোন হামলায় পাঁচ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে মঙ্গলবার মস্কো অঞ্চলের গভর্নর জানান।

আন্দ্রে ভোরোবিয়ভ টেলিগ্রামে লেখেন, নোভোসেলকি শিল্পাঞ্চলে ড্রোন হামলার ফলে একাধিক স্থানে আগুন লেগে যায়। এতে পাঁচ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, অগ্নিনির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুন, যা একটি গুদামে লেগেছিল, তা নিয়ন্ত্রণে এনেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%