ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি ঘটতে পারে। সেই সাথে সারা দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একইসাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্যভাবে কমতে পারে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ইউজিসির দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের মাইজদীকোর্টে ৮২ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।

আরও পড়ুন: বেতাগীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১৩ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১১৩ জন হাসপাতালে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জনে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৪০ জন, হবিগঞ্জে ৭৩ জন (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৬৭ জন এবং সুনামগঞ্জে ৩৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১১৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৪৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন হামে ১১০ জন এবং নিশ্চিত হামে ৬ জন মারা গেছেন। জেলা ভিত্তিক হিসাবে সিলেটে মোট ৪০ জন, হবিগঞ্জে ১২ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৫ জন নিহত: আঞ্চলিক গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৫ জন নিহত: আঞ্চলিক গভর্নর

মস্কো, ৪ আগস্ট, ২০২৬ : রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে অবস্থিত চেখভ পৌর এলাকায় এক শিল্পাঞ্চলে ড্রোন হামলায় পাঁচ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে মঙ্গলবার মস্কো অঞ্চলের গভর্নর জানান।

আন্দ্রে ভোরোবিয়ভ টেলিগ্রামে লেখেন, নোভোসেলকি শিল্পাঞ্চলে ড্রোন হামলার ফলে একাধিক স্থানে আগুন লেগে যায়। এতে পাঁচ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, অগ্নিনির্বাপক কর্মীরা সবচেয়ে বড় আগুন, যা একটি গুদামে লেগেছিল, তা নিয়ন্ত্রণে এনেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত একজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত একজন

কিয়েভ, ইউক্রেন, ৪ আগস্ট, ২০২৬ : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন। এ তথ্য মঙ্গলবার আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন।

এই বোমা হামলা ইউক্রেনের পাল্টা আক্রমণের পর ঘটে, যার ফলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় রিসোর্ট ও সংযুক্ত ক্রিমিয়ায় ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হন। এদিকে, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আগ্রাসন শ্লথ হওয়া লক্ষণ দেখা যাচ্ছে।

ওলেগ গ্রিগোরভ টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ানরা শহরের বেসামরিক অবকাঠামোতে গাইডেড এয়ারিয়াল বোমা হামলা চালিয়েছে। হামলায় একজন নিহত হওয়ার খবর এসছে এবং পাশাপশি আহতের খবরও শোনা গেছে।

তিনি জানান, কোভপাকিভস্কি জেলায় তিনটি স্থানে হামলায় ব্যক্তিগত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণাঙ্গ সামরিক অভিযান চালাচ্ছে এবং প্রায়ই প্রতিবেশী দেশটিতে হামলা করছে, যার মধ্যে রয়েছে রাশিয় দখলকৃত ক্রিমিয়া থেকে আক্রমণ।

এএফপি যুদ্ধ অধ্যয়ন ইনস্টিটিউটের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, জুলাইয়ে ইউক্রেনের ফ্রন্টলাইনে তেমন পরিবর্তন হয়নি। ইউক্রেনীয় বাহিনী মূলত রাশিয়ার আগ্রাসন থামিয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত ইসরায়েলি আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত ইসরায়েলি আদালতের

ফিলিস্তিনি বন্দিদের জন্য ইসরায়েলের কেৎসিওত কারাগারের চারপাশে কুমিরভর্তি একটি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েলের একটি আদালত। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত এই পরিকল্পনার বিরুদ্ধে ‘লেট দ্য এনিম্যালস লিভ’ নামের প্রাণিকল্যাণ সংস্থা মামলা করার পর রবিবার জেরুজালেম জেলা আদালত কুমির স্থানান্তরের ওপর একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

প্রতিবেদন অনুযায়ী, মরুভূমির একটি অঞ্চলে অবস্থিত কেৎসিওত কারাগারে বহু ফিলিস্তিনি বন্দি রয়েছেন। আবেদনকারী সংস্থাটি দাবি করেছে, কারণ কুমির একটি সংরক্ষিত প্রাণী, তাই নিরাপত্তার কাজে এগুলো ব্যবহার করার আইনগত ক্ষমতা সরকারের নেই। আদালত প্রাণিকল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে।

তবে আদালতের এই সিদ্ধান্তের পর নতুন বিতর্কের সূচনা হয়েছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, ফিলিস্তিনি বন্দিদের মানবাধিকার ও নিরাপত্তার চেয়ে কুমিরের সুরক্ষাকেই কি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? বৈরুতভিত্তিক নীতিবিশেষজ্ঞ হুসেইন শোকর বলেন, কুমির ব্যবহারের পরিকল্পনা মধ্যযুগীয় নিষ্ঠুরতার স্মৃতি মনে করিয়ে দেয়। তিনি আরব নিউজকে সাক্ষাৎকারে বলেন, উদ্বেগের বিষয় শুধু বেন-গভিরের পরিকল্পনা নয়, বরং আদালতের সিদ্ধান্তও। তার মতে, আদালত প্রাণিকল্যাণের বিষয়ে যতটা গুরুত্ব দিয়েছে, মানবিক দিকটি ততটা গুরুত্ব পায়নি।

মানবাধিকার সংস্থা কেইজ ইন্টারন্যাশনাল-এর পরিচালক মোয়াজ্জাম বেগও এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেন, একবিংশ শতাব্দীতে কুমিরকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারের চিন্তা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিও বাড়াতে পারে।

প্রতিবেদনটি জানায়, বেন-গভিরের এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন আটক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার কাছে অনুপ্রাণিত। তবে, ওই কেন্দ্রটি অমানবিক পরিবেশ ও পরিবেশগত ক্ষতির অভিযোগে মামলা দায়ের হওয়ার পর গত জুনে বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেৎসিওত কারাগারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক বন্দি এবং মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেখানে নির্যাতন, যৌন সহিংসতা, অনাহার এবং চিকিৎসাসেবায় অবহেলার ঘটনা ঘটছে। বি’ৎসেলেম, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের কারাগার ব্যবস্থায় নির্যাতন ও বন্দিদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করেছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৪ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া, গাজা থেকেও হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।

সমালোচকদের মতে, কারাগারের চারপাশে কুমির ব্যবহারের পরিকল্পনা ফিলিস্তিনিদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গির আরেকটি উদাহরণ এবং এটি মানবাধিকারের ওপর আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%