ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

এবার ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া


এবার ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক দায়িত্ব পাচ্ছেন রাফিনিয়া

বার্সেলোনার জার্সিতে নিজের সামর্থ্য প্রমাণ করার পর এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন রাফিনিয়া। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলেছেন এই ফরোয়ার্ড।

নিয়মিত অধিনায়ক মারকুইনহোসের অনুপস্থিতিতে রাফিনিয়ার ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং টিম। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে শনিবার জাপানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যাবে বার্সেলোনা তারকাকে।

নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে রাফিনিয়া স্থান পেয়েছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এই দুই ম্যাচে অংশগ্রহণ করবে।

আরও পড়ুন: দলে কোনো বিভেদ নেই, একসঙ্গে কাজের প্রতিশ্রুতি : সন-হিউং মিন

বার্সেলোনার হয়ে পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মারকুইনহোস ডান ঊরুতে চোট পান। এই কারণে আসন্ন ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন এই ডিফেন্ডার। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন রাফিনিয়া।

জাতীয় দলের অধিনায়কত্ব রাফিনিয়ার জন্য নতুন অভিজ্ঞতা নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচের একটি ম্যাচে তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে অধিনায়ক নির্বাচনের আলোচনায় ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও ছিল। তবে শেষ পর্যন্ত রাফিনিয়াকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। তিনি মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রুনো গিমারায়েস।

আরও পড়ুন: আজকের খেলা: ১২ নভেম্বর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত সকালে রাজধানীতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


সাত সকালে রাজধানীতে পেট্রোল বোমা নিক্ষেপ, আটক ২ জন

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির দিকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশ মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে এ ঘটনায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে কুরিয়ার সার্ভিসটির ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশের তথ্যমতে, দুর্বৃত্তরা ওয়্যারহাউসের সামনে পার্ক করা একটি গাড়ির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িটির কাচ ভেঙে যায়। ঘটনার পরপরই জড়িত ব্যক্তিরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানায় নিয়ে আসে।

আটককৃত দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং হামলার কারণ খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল হক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল হক আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুজিবুল হককে আটক করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে চিরিংগা বানিজ্য কেন্দ্রের বায়তুশ শরীফ সড়ক এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি আভিযানিক দল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় জুলাই যোদ্ধাদের ওপর হামলা ছাড়াও বিভিন্ন মানুষের জায়গা দখল, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং এলাকায় থেকে সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুজিবুল হককে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা

কানাডার টরন্টোতে অতিরিক্ত বায়ুত্যাগের অভিযোগে ঘরের বাতাস দূষিত হওয়ার কারণে এক কৌতুকশিল্পী দম্পতি বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন বাড়িওয়ালা।

এস ই গ্রামাট ও স্যাম ক্রুগার নামে পরিচিত ওই দম্পতি ‘ক্রিপি বয়েজ’ নামে কৌতুক পরিবেশন করেন। তারা গত ২৯ অক্টোবর টরন্টোর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের গণশুনানিতে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান।

দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপানের অভিযোগ তুলেছেন। বাড়িওয়ালার দাবি, বাড়িতে স্থাপন করা এয়ার কোয়ালিটি মনিটরে বিপজ্জনক মাত্রায় ধোঁয়া ও রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। তবে ভাড়াটিয়ারা ধূমপানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

তাদের বক্তব্য, বাতাসের মান খারাপ দেখানোর পেছনে ধূমপান নয়, বরং মানুষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া ও বায়ুত্যাগের প্রভাব থাকতে পারে। তারা উল্লেখ করেছেন, এয়ার মনিটরের কিছু সেন্সর মানুষের শরীর থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে রাসায়নিক দূষণের সংকেত দিতে পারে।

দম্পতি জানান, তারা বাড়িটির নিচতলা ও আংশিক বেসমেন্টে বসবাস করেন, যেখানে ওপরের তলায় বাড়িওয়ালা থাকেন। বাড়িটিতে যৌথ ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় দুই তলার বাতাস একই ব্যবস্থার মাধ্যমে চলাচল করে।

২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা তাদের জানান, তিনি দীর্ঘমেয়াদি ফুসফুসের জটিলতায় ভুগছেন এবং বাড়ির বাতাসের মান নিয়ে উদ্বিগ্ন। এরপর ঘরের সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করতে দম্পতি রুম ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবহার বন্ধ করেন।

পরবর্তীতে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে তারা জানতে পারেন, কিছু আধুনিক এয়ার মনিটরের সেন্সর মানুষের বিপাকীয় প্রক্রিয়া থেকে নির্গত গ্যাসের কারণে দূষণের মাত্রা বেশি দেখাতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সময় এমন সংকেত বাড়তে পারে বলে তাদের দাবি।

দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা একজন বায়ুদূষণ বিশেষজ্ঞ দিয়ে যথাযথ পরীক্ষা করাতে রাজি হননি। বরং ব্যক্তিগত ব্যবহারের অজুহাতে তাদের উচ্ছেদ করতে চাইছেন। তারা দাবি করেছেন, ভাড়াটিয়া হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আইনি লড়াইয়ের খরচ জোগাতে ‘গোফান্ডমি’ প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ করছেন এই দম্পতি। সেখানে তারা উল্লেখ করেছেন, অতিরিক্ত বায়ুত্যাগের কারণে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা তাদের কাছে কোনোভাবেই কৌতুকের বিষয় নয়। ইতিমধ্যে আইনি খরচের জন্য ৩ হাজার ৪০০ কানাডীয় ডলার সংগ্রহ করেছেন তারা।

প্রায় পাঁচ বছর বিভিন্ন স্থানে কৌতুক পরিবেশন করে যাযাবরের মতো জীবন কাটানোর পর মাত্র ১০ মাস আগে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা।

মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাপার্টমেন্ট ছাড়তে নারাজ কৌতুকশিল্পী দম্পতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা পরিচ্ছন্ন করতে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ঢাকা পরিচ্ছন্ন করতে জনসম্পৃক্ততার আহ্বান এমপি হামিদুর রহমানের

রাজধানীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষ, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। তিনি উল্লেখ করেন, "সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে সম্ভব নয়। নাগরিকদের সচেতনতা, আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।" বর্জ্য সংগ্রহকারীদের নির্ধারিত সময়ে বাসাবাড়ি থেকে ময়লা নিতে হবে এবং অতিরিক্ত বিল আদায় করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর লালবাগের নবাবগঞ্জ রোডের সাত শহিদ সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩-এর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আরও বলেন, বিগত ১৭ বছর জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে বিএনপি আজ সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন মাদক ও সহিংসতামুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা। এ স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। ময়লার টেন্ডার প্রসঙ্গে তিনি বলেন, "একই ব্যক্তি রাজনৈতিক পদে থাকার পাশাপাশি ময়লার টেন্ডারসহ বিভিন্ন পদ-পদবিতে যুক্ত হতে চাইলে তা ঠিক নয়। সবার জন্য সমান সুযোগ থাকতে হবে।" প্রয়োজনে টেন্ডার পাওয়া ব্যক্তির সঙ্গে সমন্বয় করে কাজ তদারক করতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের উৎসাহিত করতে হবে, যাতে তারা রাস্তাঘাটে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। ময়লা-আবর্জনা ও জমে থাকা পানিতে মশার বিস্তার ঘটে। তাই সরকার, ডিএসসিসি, বাড়ির মালিক ও এলাকাবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। ড্রেনে ময়লা ফেলার কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে বিভিন্ন ওয়ার্ডে ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম যেন আলোচনা ও কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়। ২৭ অক্টোবর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও জোনে এ কার্যক্রম শুরু হয়েছে। দুই সিটি করপোরেশনের ২০টি অঞ্চলের আওতায় ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে রাজউক, স্কুল-কলেজ, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, সরকার এ ধরনের উদ্যোগ নেওয়ায় ভালো হয়েছে। সরকার নীতিমালা তৈরি করলেও তা বাস্তবায়নে সবাইকে একত্র হতে হবে। এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। এলাকার মাদক সমস্যা, জন্মনিবন্ধন, মৃত্যু সনদসহ নাগরিক সেবা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। সরকারি সংস্থাগুলোতে বিগত সময়ে তৈরি হওয়া অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে সরকার ও জনগণকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। ফুটপাতে ময়লার ঝুড়ি স্থাপনের পাশাপাশি নিয়ম অমান্যকারীদের জরিমানার ব্যবস্থাও করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন, লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউল আলম সুইট এবং ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শ্যামল ও হাজারীবাগ থানার ওসি (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন। এ ছাড়া ঢাকা-৭ ও ঢাকা-১০ আসনের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%