প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার টরন্টোতে অতিরিক্ত বায়ুত্যাগের অভিযোগে ঘরের বাতাস দূষিত হওয়ার কারণে এক কৌতুকশিল্পী দম্পতি বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন বাড়িওয়ালা।
এস ই গ্রামাট ও স্যাম ক্রুগার নামে পরিচিত ওই দম্পতি ‘ক্রিপি বয়েজ’ নামে কৌতুক পরিবেশন করেন। তারা গত ২৯ অক্টোবর টরন্টোর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের গণশুনানিতে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান।
দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপানের অভিযোগ তুলেছেন। বাড়িওয়ালার দাবি, বাড়িতে স্থাপন করা এয়ার কোয়ালিটি মনিটরে বিপজ্জনক মাত্রায় ধোঁয়া ও রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। তবে ভাড়াটিয়ারা ধূমপানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
তাদের বক্তব্য, বাতাসের মান খারাপ দেখানোর পেছনে ধূমপান নয়, বরং মানুষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া ও বায়ুত্যাগের প্রভাব থাকতে পারে। তারা উল্লেখ করেছেন, এয়ার মনিটরের কিছু সেন্সর মানুষের শরীর থেকে নির্গত গ্যাসের সংস্পর্শে রাসায়নিক দূষণের সংকেত দিতে পারে।
দম্পতি জানান, তারা বাড়িটির নিচতলা ও আংশিক বেসমেন্টে বসবাস করেন, যেখানে ওপরের তলায় বাড়িওয়ালা থাকেন। বাড়িটিতে যৌথ ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় দুই তলার বাতাস একই ব্যবস্থার মাধ্যমে চলাচল করে।
২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা তাদের জানান, তিনি দীর্ঘমেয়াদি ফুসফুসের জটিলতায় ভুগছেন এবং বাড়ির বাতাসের মান নিয়ে উদ্বিগ্ন। এরপর ঘরের সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করতে দম্পতি রুম ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবহার বন্ধ করেন।
পরবর্তীতে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে তারা জানতে পারেন, কিছু আধুনিক এয়ার মনিটরের সেন্সর মানুষের বিপাকীয় প্রক্রিয়া থেকে নির্গত গ্যাসের কারণে দূষণের মাত্রা বেশি দেখাতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সময় এমন সংকেত বাড়তে পারে বলে তাদের দাবি।
দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা একজন বায়ুদূষণ বিশেষজ্ঞ দিয়ে যথাযথ পরীক্ষা করাতে রাজি হননি। বরং ব্যক্তিগত ব্যবহারের অজুহাতে তাদের উচ্ছেদ করতে চাইছেন। তারা দাবি করেছেন, ভাড়াটিয়া হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আইনি লড়াইয়ের খরচ জোগাতে ‘গোফান্ডমি’ প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ করছেন এই দম্পতি। সেখানে তারা উল্লেখ করেছেন, অতিরিক্ত বায়ুত্যাগের কারণে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা তাদের কাছে কোনোভাবেই কৌতুকের বিষয় নয়। ইতিমধ্যে আইনি খরচের জন্য ৩ হাজার ৪০০ কানাডীয় ডলার সংগ্রহ করেছেন তারা।
প্রায় পাঁচ বছর বিভিন্ন স্থানে কৌতুক পরিবেশন করে যাযাবরের মতো জীবন কাটানোর পর মাত্র ১০ মাস আগে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা।
মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাপার্টমেন্ট ছাড়তে নারাজ কৌতুকশিল্পী দম্পতি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন