০৫:০০ পি.এম
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বর্তমানে এক চরম পর্যায়ে পৌঁছেছে।
ব্রাজিলের নতুন মার্কিন রাষ্ট্রদূতকে অনুমোদন প্রদান না করার কারণে এবার পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইসা রিবেরো ভিওত্তির ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, ব্রাজিল যদি ব্রাজিলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত নতুন দূত ড্যানিয়েল পেরেজকে দ্রুত অনুমোদন দেয়, তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। তবে উল্লেখ্য যে, ওই কূটনীতিককে আবাঞ্ছিত ঘোষণা করা হয়নি এবং তাকে তাৎক্ষণিকভাবে দেশ ছাড়ার জন্যও বলা হয়নি।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
যুক্তরাষ্ট্রের এই হঠাৎ পদক্ষেপকে কূটনৈতিক শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের কার্যালয় তীব্র নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভার দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত এবং শত্রুভাবাপন্ন পদক্ষেপের অংশ হিসেবে ব্রাজিলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপ।
অক্টোবর মাসে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে, দুই দেশের মধ্যে এই বিরোধ একটি চরম রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই নির্বাচনে বামপন্থী বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মুখোমুখি হচ্ছেন ডানপন্থী প্রার্থী ফ্ল্যাভিও বলসোনারো।
এর আগে নির্বাচন বিষয়ক বৈঠকের জন্য দুই মার্কিন কর্মকর্তার ভিসার আবেদন ব্রাজিল নামঞ্জুর করেছিল। ব্রাজিলের কূটনৈতিক সূত্র জানাচ্ছে, রাজনৈতিক প্রভাব বিস্তারের আশঙ্কা থেকেই তাদের ভিসা দেওয়া হয়নি। তবে এই অভিযোগকে অস্বীকার করে ওয়াশিংটন দাবি করে যে, তাদের প্রতিনিধিরা মূলত মুক্ত নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনার জন্য সফর করতে চেয়েছিলেন। ইলেকট্রনিক ভোটিং সিস্টেমের স্বচ্ছতা নিয়ে বিরোধী পক্ষের টানা সংশয় প্রকাশ এবং এর পর যুক্তরাষ্ট্রের এভাবে আক্রমণাত্মক কূটনৈতিক কৌশলে দুই দেশের সম্পর্ক বর্তমানে বহু বছরের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর পরিস্থিতিতে এসে পৌঁছেছে।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন