ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মমতার অভিযোগ, দলের নাম ও প্রতীক হারানো গণতন্ত্রের কালো অধ্যায়


মমতার অভিযোগ, দলের নাম ও প্রতীক হারানো গণতন্ত্রের কালো অধ্যায়

তৃণমূল কংগ্রেসের দলীয় নাম এবং দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেছেন, যখন দুই গোষ্ঠীর জন্য পৃথক নাম ও প্রতীক নির্ধারণ করা হয়। তিনি অভিযোগ করেন, কমিশনের এই পদক্ষেপ গণতন্ত্রের কালো অধ্যায় এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত কোনো গোষ্ঠীই ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলের সংরক্ষিত জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না।

কমিশন শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর জন্য ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ফুটবল খেলোয়াড় প্রতীক বরাদ্দ করেছে। বিরোধী গোষ্ঠীর জন্য ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং খাম প্রতীক দেওয়া হয়েছে। এই ব্যবস্থা আগামী ৬ অক্টোবরের নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ক্ষেত্রে কার্যকর থাকবে।

আরও পড়ুন: রিয়াদগামী বিমানের সব ফ্লাইট নিরাপত্তার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মমতা সাংবাদিক বৈঠকে বলেন, উপনির্বাচনের প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পর প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে দলের নাম ও প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি দাবি করেন, এইভাবে একটি ২৮ বছরের পুরনো দলের নাম ও প্রতীক কেড়ে নেওয়া যায় না।

মমতার বক্তব্য, ‘আজ গণতন্ত্রের কালো অধ্যায়। অগণতান্ত্রিক ও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এটা অন্তর্বর্তী নির্দেশ হলেও আমরা মাথানত করব না।’ তিনি আরও বলেন, প্রতি পাঁচ বছর পরপর তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হয়েছে এবং দলের সাংগঠনিক কাঠামো ও নির্বাচনের যাবতীয় নথি নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এরপরও কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। মমতার অভিযোগ, ‘মধ্যরাতে গণতন্ত্র হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, দেশে বহু নামহীন রাজনৈতিক দল রয়েছে। তাদের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় না, তৃণমূলের ক্ষেত্রে কেন তা নেওয়া হলো, সেই প্রশ্নও তোলেন তিনি।

তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধের জেরেই কমিশন এই অন্তর্বর্তী ব্যবস্থা নিয়েছে। কমিশনের বক্তব্য, দুই গোষ্ঠীই নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি করছে। তাই দলীয় নাম ও প্রতীকের অধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুই পক্ষকে সমান সুযোগ দিতে এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে সংশ্লিষ্ট নির্বাচনী প্রতীক বিধির অধীনে বিস্তারিত প্রক্রিয়া শেষে।

এদিকে, মমতা বিরোধী শিবিরকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন। তার অভিযোগ, যারা তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে লড়াই করছে, তারা দলের স্বার্থের কথা ভাবছে না।

আরও পড়ুন: মিশরের পার্লামেন্টে সউদীকে সামরিক সহায়তার জন্য জরুরি অধিবেশন আহ্বান

তিনি দাবি করেন, প্রকৃত তৃণমূল কে এবং কারা অন্য পরিচয়ে দলকে দখল করতে চাইছে, তা সময়ের সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তবে কমিশনের সিদ্ধান্তে আপাতত তৃণমূলের সামনে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে মমতা শিবিরকে পুরনো নাম ও জোড়াফুল প্রতীক ছাড়াই ভোটের মাঠে নামতে হবে। মমতা জানিয়েছেন, এই লড়াই এখানেই শেষ নয়। উপনির্বাচন শেষ হওয়ার পর দলীয় নাম ও প্রতীকের বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথাও তিনি জানিয়েছেন। রেজিনগর নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


ঝিনাইদহ সদর হাসপাতালের লিফটে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনরা

ঝিনাইদহ সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট একটি লিফটের ভেতরে থাকা ফ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, সকালে লিফটের ভেতরে থাকা ফ্যান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণ পর হঠাৎ করে ফ্যানে আগুন জ্বলতে শুরু করে। এই পরিস্থিতিতে লিফটে থাকা ব্যক্তি এবং আশপাশের রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছোটাছুটি করতে শুরু করেন।

পরে হাসপাতালের স্টাফরা দ্রুত ঘটনাস্থলে এসে ফ্যানটি খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগীর স্বজন অভিযোগ করেছেন যে, হাসপাতালের দুটি লিফটের মধ্যে প্রায়ই একসঙ্গে দুটিকে সচল পাওয়া যায় না। একটি চালু থাকলে অন্যটি নষ্ট থাকে এবং কখনো কখনো দুটিই অচল থাকে। তাদের মতে, লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

রোগীর স্বজনদের আরও অভিযোগ, হাসপাতালের দুজন লিফটম্যান থাকার কথা থাকলেও তাঁদের নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় না। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

তারা প্রশ্ন তুলেছেন, লিফটে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে—এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে লিফট ও এর বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন। আগুন নেভাতে হাসপাতালের স্টাফরা তাৎক্ষণিকভাবে কাজ করেছেন। এ ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও সতর্ক থাকার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেছেন।

এর আগে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগের ১১ নম্বর লিফটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের চারটি ইউনিট কাজ করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সময় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিচে নামার সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে চারজন নিহত হন বলে জানা যায়।

এর মাত্র চার দিন পর হাসপাতালের আরেকটি লিফটে আগুন লাগার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌকাবাইচ-হাডুডুতে গোপালপুরে উৎসবের জোয়ার, উল্লাসে হাজারো দর্শক

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


নৌকাবাইচ-হাডুডুতে গোপালপুরে উৎসবের জোয়ার, উল্লাসে হাজারো দর্শক

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ডিঙি নৌকাবাইচ ও চারদলীয় হাডুডু টুর্নামেন্ট। নৌকাবাইচ ও হাডুডুকে ঘিরে গোপালপুরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া এলাকার মধুমতি নদীর বাঁওড় এলাকায় যুব সমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়। নৌকাবাইচ দেখতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো মানুষ নদীর পাড়ে ভিড় করেন।

বৈঠার ছন্দে ডিঙি নৌকার ছুটে চলা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর পাড়। নৌকাবাইচ শেষে রাতে আলোকসজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় চারদলীয় হাডুডু টুর্নামেন্ট। খেলা দেখতে মাঠেও জড়ো হন বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মোনায়েম খান বলেন, নৌকাবাইচ ও হাডুডু আমাদের গ্রামবাংলার শেকড়ের ঐতিহ্য। নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এবং তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এমন আয়োজন আরও প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, নৌকাবাইচ ও হাডুডু আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।

এ সময় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবর, নামমুল ইসলাম রানা, খান নওয়াব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজন শেষে নৌকাবাইচ ও হাডুডুতে বিজয়ী এবং অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী দলের অধিনায়কদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. মোনায়েম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শত্রুর ভুল হিসাবের জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


শত্রুর ভুল হিসাবের জবাব দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার

ইরান "শতভাগ প্রস্তুত" রয়েছে শত্রুপক্ষের কোনো ভুল হিসাবের জবাব দিতে শক্ত হাতে। এই তথ্যটি জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি।

সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

মোহাম্মদ কারামি আরও জানান, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব বা পদক্ষেপের জবাব দিতে ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে। তবে, দলের পক্ষ থেকে উপনির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে রিজভী এই তথ্য জানান।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%