শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০০ পি.এম
ইরান "শতভাগ প্রস্তুত" রয়েছে শত্রুপক্ষের কোনো ভুল হিসাবের জবাব দিতে শক্ত হাতে। এই তথ্যটি জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি।
সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
মোহাম্মদ কারামি আরও জানান, সম্ভাব্য যেকোনো ভুল হিসাব বা পদক্ষেপের জবাব দিতে ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে। তবে, দলের পক্ষ থেকে উপনির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে রিজভী এই তথ্য জানান।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের মানবিক অনুপ্রেরণায় চাঁদপুর সদরে অসচ্ছল প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এটি ছিল ৫ম পর্যায়ের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের হাতে এই হুইলচেয়ারগুলো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী এবং যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিতরণকালে বক্তারা বলেন, "মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা ও অনুপ্রেরণায় সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণার্থে ধারাবাহিকভাবে নানামুখী সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করা হচ্ছে।" নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন যে, এ ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের পরিবারবর্গ এ ধরনের মানবিক উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলার ইন্দ্রসিংপাড়া এলাকায়, জোন কমান্ডারের নির্দেশনায়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিকেল সহায়তা প্রদান করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দেড় শতাধিক মানুষ উপকৃত হয়েছে।
এমন দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছেন। অনেকেই বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জীবন যাপন করছেন। বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে এলাকাবাসী উচ্ছ্বসিত হয়ে উঠেছেন।
এই বিষয়ে ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে: ওয়াসির বলেন, “আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য এই দুর্গম এলাকার মানুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এমন জনহিতকর উদ্যোগ অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর তানোর সদরের একটি সার ও কীটনাশক দোকানে চুরির ঘটনা ঘটেছে, যেখানে জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সাড়ে ২৪ লাখ টাকার কীটনাশক চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ইসলাম ট্রের্ডাস নামক দোকানে এই রহস্যজনক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইসলাম ট্রেডার্সের মালিক মনিরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দোকানের মালিক সাটার টেনে তালা দিয়ে চলে যান। পরদিন শুক্রবার সকালে, সকাল সাড়ে ৬টার দিকে দোকানের মালিকের পিতা মাইনুল ইসলাম দোকান খুলে গোডাউনের ভিতরের তালা ও দোতালার জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান।
পরে জানা যায়, ইনসিপিও ৮০ মিলি ৮১ কার্টন, ইনসিপিও ১০০ মিলি ৫৪ কার্টন, এমিস্টার টপ ২০ মিলি ২০ কার্টন কীটনাশক চুরি হয়ে গেছে। দোকানদারের মতে, এই চুরির বাজার মূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান বলেন, ‘নাইট গার্ডরা প্রতিদিনের মতো দায়িত্ব পালন করা অবস্থায় পেছনের দিকে দোতালার জানালার গ্রিল ও গোডাউনের তালা কেটে সিনজেনটা কোম্পানীর সবচাইতে দামী বিষের কার্টনগুলো চুরি হয়ে গেছে। আনুমানিক রাত ২টার মধ্যে একটি চার্জার ভ্যানে করে চোরের দল মেইন রোড় দিয়ে চোরাই কীটনাশকের কার্টুনগুলো নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুল হাসান জানান, সিসিটিভি ফুটেজ যাচাই করে চোরের দলকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ