ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং
বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা

বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বলকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: চরমোনাই পীর


বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বলকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম জানিয়েছেন, বহু বছর ধরেই বাংলাদেশের তরুণ হাফেজে কোরআনগণ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার পাশাপাশি শীর্ষস্থান অর্জন করছেন। তারা বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগিদের হারিয়ে বাংলাদেশের নাম ও সম্মান উজ্জ্বল করছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। বাংলাদেশের এই হাফেজে কুরআনদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। তাদের অর্জনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উদযাপন করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।

পীর সাহেব এই মন্তব্যটি সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এ ১৩৩ দেশের মধ্যে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করা বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে করেন।

হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার সাফল্যের খবর জানার পর পীর সাহেব চরমোনাই হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, তার উস্তাদ ও রায়হান মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতী কাইয়ুম মোল্লা এবং বিশ্বজয়ী হাফেজের পিতা মাওলানা নুরুল আমিনকে চরমোনাইতে আমন্ত্রণ জানান। আজ দুপুরে চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে তাদের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক হাসিব আর রহমান, সহ চরমোনাই জামেয়া উস্তাদবৃন্দ।

এবারের এই প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অধিকারী বিশ্বজয়ী অন্য একজন হাফেজে কুরআন, হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও পীর সাহেব চরমোনাই আমন্ত্রণ জানাবেন এবং ইনশাআল্লাহ সংবর্ধনা প্রদান করবেন। একইসাথে এই প্রতিযোগিতায় মহিলা বিভাগে বিজয়ীদের কাছেও সংবর্ধনাপত্র পৌঁছানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পখাতে বিকল্প জ্বালানি ব্যবহারে রূপরেখা তৈরি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


শিল্পখাতে বিকল্প জ্বালানি ব্যবহারে রূপরেখা তৈরি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের শিল্পখাতে জ্বালানি সংকটের সমাধানে গ্যাসের পাশাপাশি বিকল্প ব্যবহারের রূপরেখা তৈরি হচ্ছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে নতুন একটি ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকার গৃহীত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে শিল্পখাতের লোডশেডিং অনেকাংশে কেটে যাবে। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল প্লটগুলোতে গ্যাস ও বিকল্প জ্বালানি হিসেবে রাইস হাস্ক (ধানের তুষ) ও কয়লা ব্যবহারের জন্য রূপরেখা তৈরি করা হচ্ছে। এসময় শিল্প খাতের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের টেকসই সমাধানের প্রসঙ্গে তিনি বলেন, দেশে দৈনিক সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সৌরশক্তির সর্বোত্তম ব্যবহার সম্ভব, যা স্টোরেজ সুবিধার মাধ্যমে সন্ধ্যার পিক আওয়ারেও বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম।

মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, বর্তমানে জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩৪ শতাংশ। সরকারের মূল লক্ষ্য হচ্ছে এই অবদানকে ৫০ শতাংশে উন্নীত করা। তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকট বিবেচনায় অধিক জ্বালানি-নির্ভর শিল্পের বদলে স্বল্প বিনিয়োগ ও পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিএমডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নিজ ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


রাজবাড়ীতে নিজ ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীতে নিজ ঘরে ঢুকে ফারুক শেখ (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে গোয়ালন্দ পৌর জামতলা বাজার সংলগ্ন ইছাক মিয়ার পাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে। ফারুক শেখ ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে হিসেবে পরিচিত।

স্বজনরা জানিয়েছেন, ফারুক দৌলতদিয়া ফেরিঘাটে চা এর দোকান পরিচালনা করতেন। তিনি জীবনে ছয়টি বিয়ে করে থাকলেও সব স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ফলে, একাই তার ঘরে বসবাস করতেন। শুক্রবার দিবাগত সারারাত তিনি চা এর দোকানের কাজে ব্যস্ত ছিলেন এবং শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরে ফিরে ঘুমাতে যান। দুপুর ২টার দিকে তার বড় ভাই ফরিদ তাকে ভাত দিতে এসে দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

ফারুকের ভাই বারেক শেখ বলেন, “ফারুকের সাবেক এক স্ত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের পরকীয়া সম্পর্কের জেরে পূর্বে ওই যুবক ফারুককে মারধর করেছে। এই যুবক তাকে হত্যার চেষ্টাও করেছে।” বারেকের মতে, সম্ভবত এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ফারুককে হত্যা করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেছেন, ধাতব অস্ত্র দিয়ে ফারুককে গলা কেটে হত্যা করা হয়েছে। তার দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও রয়েছে। হত্যার কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জেলা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের সিনিয়র সাংবাদিক এম. মিরাজ আর নেই, সাংবাদিক মহলে শোক

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


বরিশালের সিনিয়র সাংবাদিক এম. মিরাজ আর নেই, সাংবাদিক মহলে শোক

দৈনিক বণিক বার্তা পত্রিকার বরিশাল ব্যুরোপ্রধান এবং বরিশাল প্রেসক্লাবের সম্মানিত সদস্য, সিনিয়র সাংবাদিক এম. মিরাজ আমাদের মাঝে আর নেই। বরিশালের সাংবাদিক অঙ্গনে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাংবাদিক এম. মিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালাশ বিডির বরিশালের সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম।

এক শোকবার্তায় তিনি বলেন, "এম. মিরাজ ছিলেন বরিশালের সাংবাদিক সমাজের একজন পরিচিত ও অভিজ্ঞ সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।"

মাছুদুর রহমান আসলাম বলেন, "এম. মিরাজ ভাইয়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর সঙ্গে সাংবাদিকতার পেশাগত সম্পর্কের পাশাপাশি ছিল আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।"

তিনি আরও বলেন, "সাংবাদিক এম. মিরাজের মৃত্যুতে তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদायक। একজন সিনিয়র সাংবাদিক হিসেবে তিনি সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।"

তালাশ বিডির বরিশাল প্রধান মাছুদুর রহমান আসলাম মরহুম এম. মিরাজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, "আল্লাহ পাক মরহুম এম. মিরাজকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন। আমিন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে ইসরাইল: মানবাধিকার সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে ইসরাইল: মানবাধিকার সংস্থা

ইসরাইল বিতর্কিত ই১ বসতি প্রকল্পের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি মানবাধিকার সংগঠন বিমকম।

তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই এলাকায় বসবাসরত প্রায় ৩ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হতে পারে। পশ্চিম জেরুজালেম থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিমকমের গবেষণা বিভাগের প্রধান মিখাল ব্রাইয়ার বলেন, গত বছর ইসরাইলের ই১ বসতি স্থাপন পরিকল্পনার বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন তারা।

ব্রাইয়ার জানিয়েছেন, ‘আবেদনগুলো ই১ এলাকার ফিলিস্তিনি বাসিন্দাদের পক্ষ থেকে করা হয়েছিল। সেখানে প্রায় ৩ হাজার মানুষ বসবাস করেন। আমাদের আশঙ্কা, তাদের সবাইকে জোরপূর্বক ওই এলাকা থেকে উচ্ছেদ করা হবে এবং ওই এলাকাটি পুরোপুরি ইহুদিদের ভূখণ্ডে পরিণত হবে।’

তিনি বলেছেন, ইসরাইলের পরিকল্পনায় প্রায় ২ হাজার দুনাম জমির কথা বলা হলেও এর আওতাভুক্ত এলাকা আরও অনেক বড়। বিশেষভাবে ওই এলাকার চারপাশে যে বিচ্ছিন্নতা প্রাচীর নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, সেটি অনেক বিস্তৃত অঞ্চলকে ঘিরে ফেলবে।

ব্রাইয়ারের ভাষ্য অনুযায়ী, ই১ এলাকায় প্রস্তাবিত বিচ্ছিন্নতা প্রাচীরই মূল কারণ, যার ফলে এই বসতি পরিকল্পনাকে পশ্চিম তীরকে ‘দুই ভাগে বিভক্ত’ করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, এর ফলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে ফিলিস্তিনিদের চলাচল ও যোগাযোগের সুযোগ খুবই সীমিত হয়ে পড়বে।

ব্রাইয়ার আরও যোগ করেছেন, ‘এটি মূলত পশ্চিম তীরের উত্তর অংশ ও দক্ষিণ অংশের মধ্যে ফিলিস্তিনিদের যোগাযোগের সুযোগ খুব কমিয়ে দেবে।’

১৯৬৭ সালে পশ্চিম এশিয়ার যুদ্ধের পর থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল এ পর্যন্ত প্রায় ১৬০টি বসতি গড়ে তুলেছে, যেখানে অন্তত ৭ লাখ ইহুদি বসবাস করছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র আপত্তির পরও ইসরাইলি সরকার পশ্চিম তীরে একের পর এক বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। ই১ এর মধ্যে এটি সর্বশেষ ও সর্ববৃহৎ প্রকল্প।

গত বুধবার ইসরাইলের গৃহায়ন মন্ত্রণালয় ১ হাজার ২৩৪টি আবাসন ইউনিটের দরপত্র প্রকাশ করেছে। এটি মূলত গত আগস্টে ইসরাইলি সরকার অনুমোদিত ৩,৪০১টি আবাসন ইউনিটেরই অংশ। প্রকল্পটির আওতায় পূর্ব জেরুজালেম ও ইসরাইলি বসতি মালে আদুমিমের মধ্যবর্তী প্রায় ১২ বর্গকিলোমিটার এলাকা পড়েছে।

পরিকল্পনাটি প্রকাশের সময় কট্টর ডানপন্থি ও বসতি স্থাপনকারীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা ‘মুছে ফেলা হচ্ছে’।

এই নতুন অবৈধ বসতি নির্মাণের ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা ও নরওয়ে বলেছে, পশ্চিম তীরে ‘ই-১’ বসতি প্রকল্পের আওতায় ১ হাজার ২০০টির বেশি আবাসিক ইউনিট নির্মাণের জন্য ইসরাইলের দরপত্র আহ্বান ‘অগ্রহণযোগ্য’। তাদের মতে, এটি ‘ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক সংযোগ’ লঙ্ঘন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই প্রকল্পে অংশ নেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ‘আইনি ও সুনামগত পরিণতি’ হতে পারে। একই সঙ্গে ইসরাইলকে অবিলম্বে এসব পরিকল্পনা প্রত্যাহার এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব পদক্ষেপ শুধু আমাদের শান্তি থেকে আরও দূরে সরিয়ে নেবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের অবস্থানকে আরও দুর্বল করবে।’

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরাইলের এই পরিকল্পনার ‘সম্পূর্ণ প্রত্যাখ্যান’ জানিয়েছে। অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে বর্তমান পরিস্থিতি স্থায়ী করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘এসব লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, এই পরিকল্পনা ‘একটি সংযুক্ত ফিলিস্তিনি ভূখণ্ড প্রতিষ্ঠার সম্ভাবনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।’

পৃথক বিবৃতিতে ইসরাইলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, অধিকৃত পশ্চিম তীরের নতুন অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের খবর, যার মধ্যে নতুন দরপত্র আহ্বানও রয়েছে, জাতিসংঘের মহাসচিবকে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%