১১:২৮ এম
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. এলাইছ মিয়া নামের একজন ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) উপজেলার কুড়াগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
আরও পড়ুন: শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন
জানা গেছে, উপজেলার কুড়াগাঁও এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কর্তন করে আসছিল। এই বিষয়ক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কুড়াগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অপরাধে কুড়াগাঁও গ্রামের মৃত গণি মিয়ার ছেলে মো. এলাইছ মিয়াকে আটক করা হয় এবং তাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অনাদায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা ঘোষণার পর তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থদণ্ডের ১ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, উপজেলার পরিবেশ রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়ন উদ্দেশ্যে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। আইনের পরিপন্থী যেকোনো কাজের বিরুদ্ধে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন