০৭:১৬ পি.এম
বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসাবে স্পেনের শুরুটা ভালো হয়নি। তারকাকচিত দল নিয়ে গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করে লা রোজারা পয়েন্ট খেয়েছে।
এতে তরুণ প্রতিভাবান খেলোয়াড় লামিন ইয়ামালকে শুরু থেকেই খেলানোর চাপ স্পেনের কোচ দে লা ফুয়েন্তের ওপর বৃদ্ধি পায়। কিন্তু সমালোচনা ও খেলোয়াড়ের শতভাগ ফিট রাখতে নিজের কৌশল অটুট রেখেছেন তিনি।
সংবাদ সম্মেলনে স্প্যানিশ তরুণ তারকাকে লিওনেল মেসি এবং দিয়েগো মারাদোনার সঙ্গে তুলনা করতে গিয়ে কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, লামিন ইয়ামালকে ওই দুই মহাতারকার সঙ্গে তুলনা করা ‘ভুল’। এর ফলে এই প্রতিভাবান তরুণের বিকাশে বাধা সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস
তবে কোচ যোগ করেন যে, তাকে বার্সেলোনার তারকা মাইকেলেঞ্জেলো এবং সালভাদর দালির মতো ‘প্রতিভাবান’দের পাশে স্থান দেওয়া যেতে পারে।
আটলান্টায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে স্পেনের ম্যাচের প্রস্তুতির মধ্যে, এই বিস্ময়বালক এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে। দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে এই উইঙ্গার থাকবেন কিনা সে বিষয়ে কোচ কোনো খোলাসা করেননি।
ফুয়েন্তে বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখব। সবচেয়ে ভালো খবর হলো, লামিন ভালো ফর্মে আছে। সে ৫৫, ৫৮ বা ৬৩ মিনিট খেলবে কিনা, তা ম্যাচের ওপর নির্ভর করবে। দলে তার অবদান এবং তার জন্য কোনটা সহজ হবে, তা নিয়ে ভাবব... সামনের ম্যাচে দেখতে পাবেন।’
২১ জুন রাতে স্পেন গ্রুপ ‘এইচ’-এ একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে। যেখানে গ্রুপের চারটি দল সমান এক পয়েন্ট নিয়ে অবস্থান করছে। ২৭ তারিখে উরুগুয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নাজুক পরিস্থিতি এড়াতে লা রোজদের সামনে জয়ের বিকল্প নেই।
আরও পড়ুন: শরীফুলের দারুণ বোলিংয়ে চন্দরপলকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন