০৪:৫৪ এম
রাজশাহীর বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে শাহার উদ্দিন ঝুন্টু (৫২) নামের একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনা শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তিপুর গ্রামে ঘটে। শাহার উদ্দিন ঝুন্টু মৃত মোজাহার হোসেনের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৫০)কে আটক করা হয়েছে। আবুল কালাম একই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, জমি বন্ধকের টাকা লেনদেনে কেন্দ্র করে শাহার উদ্দিন ঝুন্টু ও আবুল কালামের মধ্যে বাকবিতন্ডা হয়। এই সময় আবুল কালামের আক্রমণে শাহার উদ্দিন ঝুন্টু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন