ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো: অর্থ উপদেষ্টা


মধ্যপ্রাচ্য সংকটে বাতিল ৫৫টি এলএনজি কার্গো: অর্থ উপদেষ্টা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে। এর ফলে সরকারকে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি ক্রয় করতে হচ্ছে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার হয়েছে। এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এলএনজি আমদানিতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর আজ শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এ তথ্য জানান।

রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্তব্য করেন, "জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।" তিনি আরও বলেন, "যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পায়, তখন এর প্রভাব বাংলাদেশে সরাসরি পড়ে।" জ্বালানি আমদানিতে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করার ফলে রিজার্ভের ওপর চাপ বৃদ্ধি পায়। বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচও বেড়ে যায়, যা পণ্য ও সেবার দাম তথা মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলে।

আরও পড়ুন: ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগের সেরা পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা

তিনি উল্লেখ করেন, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানি নির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারের জন্য সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, "দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের।" বর্তমানে তা ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত গড়ে তোলার লক্ষ্য সরকারের।

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরের শ্রীপুরে ফ্রিজ বিস্ফোরণে আহত ৪, দুইজন গুরুতর

দেশীয় গ্যাস অনুসন্ধান বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব দেন সরকারের এই উপদেষ্টা।

তিনি বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তবে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্য সচিব হাসান মেহেদী। তিনি বলেন, "এলএনজি আমদানিতে যে অর্থ ব্যয় হচ্ছে, তা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ানো সম্ভব।"

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিয়ে একটি সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান। তিনি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। সৌর প্যানেল ও সংশ্লিষ্ট সরঞ্জামের কার্যকাল শেষ হলে সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে হবে, সে বিষয়েও কোনো পরিকল্পনা না থাকার কথা উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: রোববার ১৮ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে আমদানি নির্ভরতা, ভর্তুকি এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামার ঝুঁকি কমবে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদি আমানতের ওপর নির্ভরশীল। ফলে ৮ থেকে ১২ বছর মেয়াদি বিনিয়োগ প্রয়োজন এমন প্রকল্পে অর্থায়ন করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের প্রকল্পে অর্থায়ন সহজ করতে গ্রিন বন্ড ও সুকুক ব্যবহারের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে অসংগতি রয়েছে অভিযোগ করে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, এতে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে।

সম্মেলনে নীতিনির্ধারক, জ্বালানি খাতের অংশীজন ও বিশেষজ্ঞরা দেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং টেকসই জ্বালানি উত্তরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: ৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রার্থীদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


চাঁদপুরে নারী উদ্যোক্তা মেলা ও পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা, যা আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির সংস্কৃতি সংরক্ষণ এবং দেশীয় কৃষ্টিকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আয়োজন করা হয়েছে।

আমরা আলোকিত নারী এবং লবী রহমান কুকিং ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (২৮ নভেম্বর) চাঁদপুর রোটারিয়ান ক্লাবে দিনব্যাপী এই উৎসবে ১২৫ জন উদ্যোক্তা ৪০টি স্টল নিয়ে অংশগ্রহণ করেন।

দুপুরে পিঠা প্রতিযোগিতা ও উদ্যোক্তা মেলা পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় তিনি নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। একই সঙ্গে চাঁদপুরের নারী উদ্যোক্তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

মেলায় বাংলার নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি, নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও খাবারের স্টল দর্শনার্থীদের আকৃষ্ট করে। এ আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা বাংলার পিঠার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোগের প্রসারের সুযোগ সৃষ্টি হয়।

এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি ‘আমরা আলোকিত নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা শারমিন আক্তার জুঁইসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের প্রচার-প্রসারের পাশাপাশি নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি আরও বিস্তৃত হবে।

মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর শিল্পীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে : ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম, ২৮ নভেম্বর, ২০২৬ : নতুন প্রজন্মকে পবিত্র আল কোরআন ও হাদিসের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পারলে সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের মতো সামাজিক অপরাধ দূর করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআন আরবিতে শুধু তিলাওয়াত করলেই হবে না, বরং এর অর্থ ও মর্মবাণী উপলব্ধি করে জীবনে ধারণ করতে হবে। একইভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও হাদিসের শিক্ষাও আত্মস্থ করা প্রয়োজন। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শিশুদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও টেকসই সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

আজ বিকেলে আগ্রাবাদ আবদুল্লাহ কনভেনশন হলে হাকিমুল উম্মাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে সপ্তমবারের মতো শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা বিকাশে বিভিন্ন প্রদর্শনী আয়োজন করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চসিক প্রশাসক আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে। তাই শৈশব থেকেই তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এইচ এম এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর, আকোয়ার সভাপতি এস মোস্তফা আলম সরকার, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন।

বৃহত্তর আগ্রাবাদের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিন, মাদ্রাসার অভিভাবক, শুভানুধ্যায়ী ও মহিব্বিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা জানান প্রতিমন্ত্রী আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা জানান প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম এবং স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মাণের আশ্বাসও প্রদান করেছেন।

শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু সাফ গেমস নয়, আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। এই লক্ষ্য অর্জনের জন্য তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা জরুরি। তিনি জানান, আগামী নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, নতুন কুঁড়ির প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদের মধ্যে ৫০ হাজার ছিলেন কিশোরী। দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ৭ লাখই কিশোরী। মেয়েদের এই অংশগ্রহণ ধরে রাখতে পরিবারকে আরও উৎসাহ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় পর্যায়ের ভারোত্তোলকদের জন্য সরকারি ক্রীড়া ভাতা চালুর বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে আরও খেলোয়াড়কে এই সুবিধায় যুক্ত করা হবে। খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

খেলোয়াড়দের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়েও পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর ভাষ্য, দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার পদ সৃজনের অনুমোদন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন খেলায় বিষয়ভিত্তিক কোচ ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।

এছাড়া আগামী পাঁচ বছরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। উপজেলা পর্যায়ে মাঠ ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি।

ভারোত্তোলনের প্রসারে শুধু রাজধানীকেন্দ্রিক প্রতিযোগিতা নয়, বিভাগীয় পর্যায়েও লিগ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক। তিনি আশা প্রকাশ করেন, পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামো নিশ্চিত করা গেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভা উঠে আসবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা আরও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামকে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামকে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির চ্যাথামে এক শিশুকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে ৫৫ বছর বয়সী বাংলাদেশি ইমাম মোহাম্মদ ইসলামকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তিনি চ্যাথামের একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন।

মেইডস্টোন ক্রাউন কোর্টে ২৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের অভিযোগে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। কারাদণ্ডের পাশাপাশি আদালত তার ওপর যৌন অপরাধ প্রতিরোধের জন্য বিশেষ আদেশ ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।

আদালতের নথি অনুযায়ী, মোহাম্মদ ইসলাম ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে এসব ঘটনা বন্ধ হলেও দীর্ঘ সময় ধরে বিষয়টি প্রকাশ্যে আসেনি।

২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন, তবে পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর কেন্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিচার চলাকালে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা তুলে ধরেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে।

২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করে। কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে।

আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মোহাম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%