ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রিজভী


পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ মন্তব্য করেছেন, ‘পরাজিত শক্তির উত্থান হলে কেউ স্থির বা নিরাপদ থাকতে পারবেন না’। তিনি আরও বলেছেন, ‘পরিকল্পিতভাবে সন্ত্রাসের আবহ সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তারা সফল হবেন না; বরং নিজেরাই সেই ঘোলা পানিতে ডুবে যাবেন।’

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে নাটোর জেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদানের কথা স্মরণ করে রিজভী আহমেদ বলেন, ‘নজরুল ছিলেন একজন অসাম্প্রদায়িক কবি। তিনি শুধু মুসলমানদের নন, হিন্দু-খ্রিস্টানসহ সব মানুষের কবি। যারা নজরুলকে নিয়ে সমালোচনা করেন, তারা তার সাহিত্য ও দর্শন সম্পর্কে না জেনেই মন্তব্য করেন।’ এ সময় তিনি সবাইকে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: কক্সবাজারের ইনানী এলাকায় রিসোর্টে আগুন, ৬ পর্যটক নিহত

সরকারের উন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং খাল-বিল পুনঃখননের কাজও চলমান। বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও নতুন শিল্পসংযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সমালোচনা করুন, সরকারের নীতির বিরোধিতা করুন—এটি গণতান্ত্রিক অধিকার। তবে মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি থেকে বিরত থাকতে হবে। শেখ হাসিনার সময়ের মতো এখন আর সেলফ-সেন্সরশিপের পরিবেশ নেই। তবে মতপ্রকাশের স্বাধীনতা দায়িত্বশীল হতে হবে।’

এর আগে দুপুরে নাটোর সুগার মিল পরিদর্শন করেন রুহুল কবীর রিজভী। পরিদর্শনশেষে তিনি বলেন, ‘মৌসুমনির্ভর চিনিকলগুলোকে সারা বছর উপজাত (বাই-প্রোডাক্ট) উৎপাদনের মাধ্যমে উৎপাদনমুখী রাখার পরিকল্পনা করছে সরকার। ঢাকাকেন্দ্রিক শিল্পায়নের বাইরে গিয়ে বিসিক শিল্পনগরীসহ স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং বিএনপিকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়া হচ্ছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।’ ৫ আগস্টের গণ-আন্দোলনের চেতনা যেন বিনষ্ট না হয়, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

জেলা পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে দেহ-মনের সুস্থতা জরুরি: আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ এম


পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে দেহ-মনের সুস্থতা জরুরি: আইজিপি

মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের সাফল্য রয়েছে।

বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায়। আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

আজ শুক্রবার বিকালে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য দেহ-মনের সুস্থতা প্রয়োজন। এ বিষয়টি জানিয়ে আইজিপি বলেন, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরো বেশি কর্মক্ষম ও সক্ষম করে তোলে।

এ সময় আইজিপি প্রতিযোগিতায় উভয় দলের খেলোয়ারদের ধন্যবাদ জানিয়ে বলেন, নিষ্ঠার সঙ্গে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে সেরা খেলোয়াড় হিসেবে তৈরি করতে হবে।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পুলিশ বলছে, ফাইনাল খেলা সিলেট রেঞ্জ ফুটবল দল এবং চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উভয় দল অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় সিলেট রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতায় সিলেট রেঞ্জের জীবন ম্যান অব দ্য ম্যাচ ও আমিরুল ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন।

আইজিপি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় গ্রিন মার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মার্টটি নির্মিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০২ এম


কর্ণফুলীতে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধের ঘোষণা

 

সংগৃহীত ছবি

কর্তৃপক্ষ চট্টগ্রামে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী কর্ণফুলী উপজেলায় এস আলমের সবকটি কারখানা গতকাল শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হলো।

এর আগে, বৃহস্পতিবার বেশ কিছু কারখানার শ্রমিকদের ছাঁটাই করা হয়েছিল।

কর্ণফুলীতে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এনওএফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল অন্তর্ভুক্ত।

জানা গেছে, ব্যাংকের সহযোগিতা না পাওয়ায় এবং কাঁচামাল আমদানি করতে অসুবিধার কারণে কারখানাগুলো আগে থেকেই বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে কিছুদিন মজুদ কাঁচামাল দিয়ে এসব কারখানা চালু ছিল।

এসব কারখানায় আগে থেকেই কিছু শ্রমিক ছাঁটাই করা হলেও এবার সবগুলো প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধের ঘোষণা হল। যদিও এস আলম স্টিল, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েলসহ বেশকিছু প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার সময় শ্রমিক ছাঁটাইয়ের কোনো নোটিশ দেওয়া হয়নি বলে জানা গেছে।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে কারখানার নোটিশ বোর্ডে ছাঁটাইকৃত শ্রমিকদের নামের তালিকা টাঙানো হয়। এতে উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কিছু কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।

চিনি প্রক্রিয়াজাতকরণের এই কারখানার এক কর্মকর্তা জানান, কর্ণফুলীতে বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে এই রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে স্থায়ী শ্রমিক-কর্মচারী রয়েছেন ৫০০ জন, আর অস্থায়ী শ্রমিক-কর্মচারী প্রায় ২০০। অন্যান্য কারখানায় মিলিয়ে মোট প্রায় সাড়ে চার হাজার শ্রমিক-কর্মচারী নিয়োজিত ছিলেন। ৫ আগস্টের পর ব্যাংকের সহযোগিতা না পাওয়ার কারণে এবং কাঁচামাল আমদানি করতে না পারায় একের পর এক শ্রমিক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। তবে এই সময়কার্থগুলো সম্পূর্ণরূপে বন্ধ ছিল না।

জানতে চাইলে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, ‘কারখানায় সব ধরনের উত্পাদন বন্ধ।

তাহলে কর্তৃপক্ষ চাইছেন কর্মরতরা ফিরে যাক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৫ এম


ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাড়ির পাশের পুকুরে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও আর ফেরা হলো না। ময়মনসিংহের ত্রিশালে, পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সম্প্রতি, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে, উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহতরা হলেন, উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে, জোবায়েদ (৮) ও শামিম (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই মাছ ধরার পর, দুই ভাই পুকুরে নেমে শরীরের কাদা ধোয়ার উদ্দেশ্যে যায়। ঠিক এসময়, ছোট ভাই শামিম হঠাৎ করে গভীর পানিতে পড়ে যায়।

তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই জোবায়েদ পানিতে ঝাঁপ দেয় এবং সেও ডুবে যায়। পরিবারের সদস্যরা যখন দুই শিশুকে খুঁজে বের করতে থাকে, তখন তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে, স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে দুই ভাইকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সাকিব জানান, দুপুরের সময় তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। তবে ততক্ষণে দুই ভাইয়েরই মৃত্যু ঘটে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের পানিতে তলিয়ে যাওয়ার এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৭ এম


গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার আজ শনিবার থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন এবং সচল রাখা বাধ্যতামূলক করেছে।

নতুন নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের প্রেক্ষিতে জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা দেখাতে হবে।

সরকারের এই উদ্যোগটি মূলত গণপরিবহনের চলাচল নিয়ন্ত্রণ, রুট ব্যবস্থাপনা এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে পরিচালিত হচ্ছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জিপিএস সংযুক্ত করা এবং সচল না থাকলে কোন গণপরিবহনের নতুন নিবন্ধন, ফিটনেস সনদ প্রদান বা নবায়ন করা হবে না। এই বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে দিয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, বিভিন্ন কোম্পানির গাড়িতে জিপিএস সংযোজনের বিষয়ের জন্য ইতোমধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে।

তবে, আজ ১ আগস্ট থেকে সব গাড়িতে এটি সম্পূর্ণরূপে কার্যকর করা সম্ভব হবে না। এ জন্য আরো কিছু সময়ের প্রয়োজন রয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেছেন, কেবল প্রযুক্তির ব্যবহার করে প্রত্যাশিত সুফল পাওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।

সুশাসনের সঙ্গে সমন্বিতভাবে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যথার্থ সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমান উল্লেখ করেছেন, নতুন কোনো গাড়ি নিবন্ধনের সময় সেই গাড়িতে জিপিএস সংযুক্ত থাকতে হবে। একইভাবে ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও জিপিএস থাকা বাধ্যতামূলক। এই বিষয়টি যাচাই করার জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করছে, যাতে এটি নিশ্চিত করা সম্ভব হয় যে কোনো গাড়িতে জিপিএস সংযুক্ত ও সচল রয়েছে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%