০২:২০ এম
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং জয়লাভের বিষয়ে তার আশাবাদ রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে তিনি ভেতরে সমালোচনার মুখোমুখি। এই অবস্থায় তিনি তার নির্বাচনের ঘোষণা দিলেন।
সোমবার একটি টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, "আমি নির্বাচনে অংশ নেব এবং জয়ের উদ্দেশ্য নিয়েই লড়ব।" ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তার পর প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। এই সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ইতি টানার চেষ্টা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক রাজনীতিতে দ্রুত পরিবর্তন ঘটছে, এবং এর সরাসরি প্রভাব ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়ছে।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইসরায়েলি রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তবে সাম্প্রতিক যুদ্ধ মোকাবেলা এবং তার পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে তার নেতৃত্ব নিয়ে দেশেই নানা প্রশ্ন ওঠেছে। বিরোধী দলগুলো তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও কৌশল নিয়ে সমালোচনা করছে। তবুও তিনি আত্মবিশ্বাসী যে জনগণের সমর্থনে তিনি আবারও ক্ষমতায় ফিরে আসতে সক্ষম হবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন