ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু


নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু

রাজশাহী বিভাগের প্রথম ‘আইটি ভিত্তিক স্কাউট ট্রেনিং সেন্টার’র নির্মাণ কাজ নাটোরে শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরে সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অনুষ্ঠানে হুইপ বলেন, আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। স্কাউট আন্দোলনের মাধ্যমে আনন্দময় পড়াশুনার সঙ্গে সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। অতএব, যদি কেউ নিজেকে সুন্দর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পারে, তবে সমাজ আলোকিত হবে এবং দেশ সমৃদ্ধ হবে।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

জেলা প্রশাসক, জেলা স্কাউটস ও রোভারের সভাপতি আসমা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ এবং বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন।

শহরের স্টেশন হাফরাস্তা এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে উপরে ছয় তলা ভিত্তির উপরে তিন তলা ভবন নির্মাণ কাজ করছে বাংলাদেশ স্কাউটস। প্রায় তিন হাজার বর্গফুটের প্রতিটি তলার মধ্যে নিচতলাতে সুপরিসর উন্মুক্ত প্যাসেজ, ডাইনিং, কিচেন এবং ওয়াশ জোন, দ্বিতীয় তলায় সেশন হল ও অফিস কক্ষ এবং তৃতীয় তলাতে ডরমেটরি নির্মাণ হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আগামী এক বছরে নির্মাণ কাজ শেষ হবে।

বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন বাসস’কে বলেন, রাজশাহী বিভাগের প্রথম প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এই ভবনে নাটোর এবং রাজশাহী বিভাগের স্কাউটস কার্যক্রম আরো শক্তিশালী হবে। তাছাড়া, তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় পুলিশের ওপর হামলা, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় পুলিশের ওপর হামলা, থানায় মামলা

যশোরের কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৫ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

শনিবার (২০ জুন) চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম এই মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানপুর গ্রামের আশরাফুজ্জামান রুমির একটি মোটরসাইকেল শুক্রবার ভোরে তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। খবর পেয়ে, চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম গতকাল শুক্রবার সকালে উপজেলার চিংড়া গ্রামের আব্দুর রশিদের (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং তাকে আটক করেন। উদ্ধারকালে মোটরসাইকেল মালিক এবং তার সঙ্গে থাকা একদল যুবক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর আইন প্রক্রিয়ার মাধ্যমে মোটরসাইকেলটি নেওয়ার চেষ্টা করা হলে, তারা পুলিশের ওপর হামলা করে এবং মেরে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় পুলিশ সদস্য আহত হন। পরে, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযানে নামে এবং ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি পুনরায় উদ্ধার করে। এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনায় চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম মামলা করেছেন, যেখানে ৫ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব (হিলি) দিনাজপুর প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি

সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি। তারই ধারাবাহিকতায় হাকিমপুর উপজেলায় দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ এবং দুগ্ধ উৎপাদনকারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। এ সময় তিনি বলেন, একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের জন্য সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। অসহায় ও দুঃস্থ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার ও জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে দুগ্ধ উৎপাদনকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। একইসঙ্গে দরিদ্র ও অসহায় পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন শিল্পীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তাদের বক্তব্যে বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের মাধ্যমে যেমন দুঃস্থ পরিবারের আবাসন সমস্যার কিছুটা সমাধান হবে, তেমনি দুগ্ধ উৎপাদনকারীদের মাঝে উপকরণ বিতরণ তাদের উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় সুবিধাভোগীরা তাদের প্রতি প্রদত্ত সহযোগিতার জন্য মাননীয় মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের আরও বেশি মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগানজুড়ে থোকায় থোকায় রসালো আঙুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


বাগানজুড়ে থোকায় থোকায় রসালো আঙুর

 

নাটোর জেলার সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষিশিক্ষক আব্দুল আজিজ নিজের আঙুর বাগান পরিচর্যা করছেন। সম্প্রতি তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে। কালের কণ্ঠের প্রকাশনায় এসেছে এ খবর।

ফল চাষের বিষয়ে কথাটি উঠলে সাধারণত সকলের মাথায় বিদেশের বিস্তীর্ণ বাগানের ছবিই ভেসে ওঠে। তবে, এই প্রচলিত ধারণা পুরোপুরি বদলে দিয়েছেন আব্দুল আজিজ।

শখের আঙুর চাষই এখন তার সাফল্যের নতুন গল্প হিসেবে আবির্ভূত হয়েছে।

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষিশিক্ষক আব্দুল আজিজ ছাত্রজীবন থেকেই কৃষির প্রতি আগ্রহী ছিলেন। তিনি আগেই ড্রাগন এবং আপেল কুল চাষে সাফলতা অর্জন করেছিলেন। তবে এবার তিনি নতুন স্বপ্ন দেখছেন আঙুরের কারণে।

আব্দুল আজিজ জানান, তিনি মাত্র ৯ মাস আগে বাড়ির পাশে প্রায় এক বিঘা পতিত জমিতে পরীক্ষামূলকভাবে কয়েকটি আঙুরের চারা রোপণ করেন। ইউটিউবে আঙুর চাষের কৌশল শিখে তিনি ধীরে ধীরে গাছের পরিচর্যা করতে শুরু করেন। শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও ধৈর্য, পরিশ্রম এবং পরিকল্পনার মাধ্যমে তিনি সফলতা অর্জন করতে পেরেছেন।

তিনি উল্লেখ করেন যে, প্রথম দিকে শখের বসে বাড়ির আঙিনায় মাত্র চারটি বাইকুনুর জাতের চারা লাগিয়েছিলেন। পরে একটি গাছ থেকে পান সাত-আট কেজি আঙুর। সেই সাফল্যই তার ভাবনায় পরিবর্তন আনে। এরপর তিনি বাণিজ্যিকভাবে আঙুর চাষের উদ্যোগ নেন।

আজিজের বাগানে সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছে গাছে ঝুলছে এখন পাঁচ জাতের আঙুর। বাইকুনুর, সামার রয়েল, ডিক্সন, গ্রিন লং এবং ব্ল্যাক ম্যাজিক জাতের আঙুরে ভরে উঠেছে পুরো বাগান। প্রত্যেক গাছেই থোকায় থোকায় ফল ঝুলছে।

আজিজ বলেন, ‘শুরুতে এটা শুধু শখ ছিল। কিন্তু এখন মনে হচ্ছে এটি একটি সম্ভাবনাময় উদ্যোগ। সঠিক পরিচর্যা ও পরিকল্পনা থাকলে আমাদের দেশেও আঙুর চাষ সম্ভব। বাজার ভালো থাকলে এবার প্রায় ৯ লাখ টাকার আঙুর বিক্রির আশা করছি।’

এদিকে, আজিজের এই উদ্যোগ দেখতে প্রতিদিনই বাগানে ভিড় করছে স্থানীয় কৃষক এবং উৎসুক মানুষ। অনেকেই তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এবং কিনছেন চারাও। স্থানীয়দের ভাষ্য, এভাবে আঙুর চাষ বাড়ানো হলে একসময় নাটোরের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও সরবরাহ করা সম্ভব হবে।

বাগানে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, ভিডিওতে আঙুর চাষ দেখেছি, কিন্তু এখানে এসে সরাসরি এত আঙুর ফলতে দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই চারা নিয়ে বাড়িতে লাগানোর চিন্তা করছি।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান বলেন, গত বছরও সিংড়ায় পরীক্ষামূলক আঙুর চাষে সফলতা পাওয়া গেছে। বিশেষ করে বাইকুনুর, সামার রয়েল, ডিক্সন, গ্রিন লং এবং ব্ল্যাক ম্যাজিক জাতের আঙুরের ফলন ছিল আশাব্যঞ্জক।

কৃষি কর্মকর্তা আরও বলেন, আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে আঙুর চাষের সম্ভাবনা রয়েছে। আব্দুল আজিজ সেটা প্রমাণ করেছেন। তার এই উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশ্মীরে বিক্ষোভে উত্তাল, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


কাশ্মীরে বিক্ষোভে উত্তাল, নিহত ২৪

পাকিস্তানের অধিকৃত আজাদ কাশ্মীর অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভ দমন করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বলপ্রয়োগ করছে; ইতোমধ্যে গুলিতে প্রাণ হারিয়েছেন ২৪ জন।

শনিবার (২০ জুন) এএফপি, স্কাই নিউজ ও রয়টার্সের পৃথক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মিরের দু’টি অঞ্চল পাকিস্তান দখল করে—আজাদ কাশ্মীর এবং গিলগিট-বাল্টিস্তান। দেশের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দুটিতেই প্রাদেশিক আইনসভা বা বিধানসভা রয়েছে। আজাদ কাশ্মীরের বিধানসভায় মোট ৪৫টি আসন রয়েছে। এই ৪২টি আসনের মধ্যে ১২টি আসন ভারতের জম্মু-কাশ্মীর থেকে আগত উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত।

বিধানসভায় সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়া এবং কর্মসংস্থান বৃদ্ধির দাবি নিয়ে গত ৫ জুন থেকে আন্দোলন শুরু করছে আজাদ কাশ্মীরভিত্তিক রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএকে)। আন্দোলনের অংশ হিসেবে ৯ জুন হরতাল ডাকেন জেএএকে। মূলত, এই হরতাল থেকেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় জেএএকে’র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত প্রায় দুই সপ্তাহে অন্তত ২৪ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন। পাশাপাশি, বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত জেএএকের ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, গত দুই সপ্তাহের মধ্যে বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে ৯৭ জন পুলিশ কর্মকর্তা ও বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজাদ কাশ্মিরের পুলিশপ্রধান লিয়াকত আলী মালিক এএফপিকে জানিয়েছেন, বিক্ষোভের মূল কেন্দ্র এখন রাওয়ালকোট শহরে। এটি আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ ইতোমধ্যে কারফিউ জারি করেছে। শহরের প্রধান সড়কগুলো এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের উপস্থিতিও ব্যাপকভাবে সীমিত করা হয়েছে।

বিক্ষোভ, সংঘর্ষ ও কারফিউয়ের কারণে আজাদ কাশ্মির কার্যত অচল হয়ে পড়েছে। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অত্যন্ত বিঘ্নিত হচ্ছে।

মুহম্মদ মাসকিন নামে মুজাফফরাবাদের এক বাসিন্দা এএফপিকে জানিয়েছেন, "আমি ওষুধের জন্য গত কয়েকদিন ধরে ঘুরছি, এখনও পাইনি। অনেক বড় ওষুধের দোকানগুলো পর্যন্ত বন্ধ রয়েছে। খোলা দোকানগুলোর সরবরাহ শেষ হয়ে গেছে।"

সাবার হোসেন নামে আরেক বাসিন্দা জানান, "অত্যন্ত কঠিন সময় পার করছি। গত আটদিন ধরে বাজারগুলো বন্ধ রয়েছে। শাক-সবজি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%