ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পটুয়াখালীতে অস্বাস্থ্যকর পিৎজা-বার্গার বিক্রির দায়ে রেস্তোরাঁ সিলগালা, জরিমানা


পটুয়াখালীতে অস্বাস্থ্যকর পিৎজা-বার্গার বিক্রির দায়ে রেস্তোরাঁ সিলগালা, জরিমানা

পটুয়াখালীতে খাদ্যের স্বাস্থ্যগত ও গুণগত মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পচা ও ছত্রাকাক্রান্ত খাদ্যসামগ্রী বিক্রির দায়ে ‘চাই পাই’ নামক একটি ফাস্টফুড রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

০৭ জুন ২০২৬ তারিখ বিকেল ৫:৩০ ঘটিকায় শহরের তিতাস মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্র জানায়, পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে তিতাস মোড়ের ‘চাই পাই’ ফাস্টফুড রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে পচা ও ছত্রাকাক্রান্ত পিৎজা, বার্গার, রুটি এবং বাসি মেয়োনিজ মজুদ অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও অস্বাস্থ্যকর এসব খাদ্যসামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ (সংশোধিত) অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে রেস্তোরাঁটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে শহরের অন্যান্য হোটেল ও রেস্তোরাঁ মালিকদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের বিষয়ে কঠোরভাবে সতর্ক ও সচেতন করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে পটুয়াখালী জেলা প্রশাসন সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরণের জনস্বার্থমুখী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় ১২০ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:০১ এম


এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজিত ফল উৎসবে হামলার ঘটনায় ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এর মধ্যে ছাত্রদল ও যুবদলের কয়েকজন সাবেক নেতাও রয়েছেন।

রোববার (৭ জুন) রাতে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, হামলায় আহত উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি একইদিন সকালে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে ২০ জনের নাম এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ নিলয় ও রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার বিকেলে এনসিপির ফল উৎসব চলাকালীন সময়ে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুর করে, যার ফলে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া, হামলার সময় বাধা দিতে গেলে আল ফারাবি ও কয়েকজনকে মারধর করা হয়। অনুষ্ঠানে ব্যবহৃত মাইক, সাউন্ড সিস্টেম, ব্যাটারি, এবং উৎসবের জন্য আনা বিভিন্ন ফল লুট করে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানানো হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, রূপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারুফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাইনুল ইসলাম সুরুজ।

কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে বলে জানান। তিনি দাবি জানান যে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রয়োজন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপ আতঙ্কে সতর্ক সুইজারল্যান্ড, প্রস্তুতি ম্যাচের আগে বাড়তি নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:০৪ এম


সাপ আতঙ্কে সতর্ক সুইজারল্যান্ড, প্রস্তুতি ম্যাচের আগে বাড়তি নিরাপত্তা

বিশ্বকাপ শুরুর আগে সুইজারল্যান্ড একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ডিয়েগোতে দলটির অনুশীলন শিবিরের নিকটবর্তী এলাকায় সাপের উপদ্রব সম্পর্কে তথ্য পাওয়ার পর খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আসন্ন ১৩ জুন কাতারের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে সুইজারল্যান্ড দলের সান ডিয়েগোতে অবস্থান করছে। সাধারভাবে বিশ্বকাপের প্রস্তুতির সময় আবহাওয়া, ভ্রমণ ও প্রতিপক্ষের কৌশল নিয়ে আলোচনা হয়ে থাকে। তবে এখন তাদের প্রস্তুতিতে সাপের উপদ্রবের বিষয়টিও যুক্ত হয়েছে।

দলের অনুশীলন কেন্দ্রের মানচিত্রে একটি নির্দিষ্ট এলাকা সাপের উপদ্রব ও ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। খেলোয়াড়দের অনুশীলন মাঠ, গোলরক্ষকদের এলাকা, ব্যায়ামাগার এবং পোশাক পরিবর্তন কক্ষে সতর্কতামূলক চিহ্ন রাখা হয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়দের নির্দিষ্ট এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো খেলোয়াড় বা কর্মকর্তা সাপ দেখার বা সাপের আক্রমণের শিকার হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় স্থানীয়ভাবে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেয়া হয়েছে। কারণ সান ডিয়েগো অঞ্চল বিষধর ঝনঝনে লেজওয়ালা সাপের জন্য পরিচিত। সেখানে এ ধরনের কিছু প্রজাতির সাপ দেখা যায়।

সুইজারল্যান্ডের দলের কর্মকর্তারা চান না যে, অনুশীলনের সময় বল কুড়াতে গিয়ে বা অন্য কোনো কারণে খেলোয়াড়রা ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করুক। সেজন্য শুরু থেকেই সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।

কাতারের বিরুদ্ধে ম্যাচের আগে শান্ত পরিবেশে প্রস্তুতির জন্য সান ডিয়েগোকে বেছে নেয়া হয়েছিল সুইজারল্যান্ডের পক্ষ থেকে। তবে সাপের উপদ্রব তাদের প্রস্তুতিতে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। তথাপি, দলের মূল লক্ষ্য বিশ্বকাপের মঞ্চে ভালো ফল করা এবং সফলভাবে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:০৭ এম


ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেটসহ শহরের শীতলাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে। এদিকে, এ ঘটনার পর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুমন চক্রবর্তীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়। ইয়াবাসহ শহরের অন্যতম বড় মন্দিরের পুরোহিত গ্রেপ্তার হওয়ায় বিষয়টি শহরে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামি সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানে গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০১:১৩ এম


আবারও এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানে গৌতম আদানি

ভারতের শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির অবস্থান ফিরে পেয়েছেন। এতে দেখা যাচ্ছে যে, আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামে উল্লেখযোগ্য উত্থানের ফলে তার সম্পদ একদিনেই প্রায় ২৫০ কোটি মার্কিন ডলার বেড়েছে।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৯২০ কোটি মার্কিন ডলারে। এই অবস্থানের মাধ্যমে তিনি ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি এবং জাপানের প্রযুক্তি বিনিয়োগকারী মাসায়োশি সনকে পেছনে ফেলে এশিয়ার ধনী তালিকার শীর্ষস্থান দখল করেছেন। বর্তমানে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৮০০ কোটি ডলার এবং মাসায়োশি সনের সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ৭০০ কোটি ডলার।

বিশ্লেষকদের মতে, আদানি গোষ্ঠীর শেয়ারমূল্যের ধারাবাহিক বৃদ্ধি এই উত্থানের প্রধান কারণ। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম একদিনেই প্রায় ৭ শতাংশ বেড়েছে। এছাড়া বিদ্যুৎ সঞ্চালন, বন্দর পরিচালনা, জ্বালানি ও অবকাঠামো খাতের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর শেয়ারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে আদানি গোষ্ঠীর তালিকাভুক্ত ছয়টি প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১৯ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশের সঙ্গেও আদানি গোষ্ঠীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত তাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদানির বিরুদ্ধে আনা একটি বহুল আলোচিত প্রতারণা-সংক্রান্ত অভিযোগ থেকে সরে আসার পর তার ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এরপর থেকেই আদানি গোষ্ঠীর শেয়ারের মূল্য বাড়তে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে তার সম্পদে প্রায় এক হাজার কোটি ডলারের বেশি যোগ হয়েছে।

যদিও এর আগে সৌরবিদ্যুৎ প্রকল্পসংক্রান্ত একটি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তিনি আন্তর্জাতিকভাবে আলোচনা ছিলেন, তবে আদানি ও তার সহযোগীরা শুরু থেকেই সেই অভিযোগকে অস্বীকার করে আসছেন। শেয়ারবাজারে সাম্প্রতিক উত্থানের ফলে এখন আবারও এশিয়ার শীর্ষ ধনীর আসনে ফিরেছেন এই ভারতীয় শিল্পপতি।

সূত্র: টাইম অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%