ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাভার-আশুলিয়ায় ডিবি ও থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার


সাভার-আশুলিয়ায় ডিবি ও থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ার পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুর ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সাভারের ভরারী বটতলা, ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এবং আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডিবি পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার মোংলা থানার মোর্শেদ সড়ক এলাকার মো. জিন্নাত আলীর ছেলে মো. হুমায়ন কবির (৩১), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বড়বাশুরিয়া গ্রামের মো. আ. মালেকের ছেলে মো. ইকরাম হোসেন (২৮), ঢাকা জেলার আশুলিয়া থানার মধ্যগাজীরচট এলাকার মায়েজ উদ্দিনের ছেলে মো. মোফাজ্জল ভূইয়া (৪৮), কক্সবাজার জেলার রামু থানার পূর্ব দেছুয়া পালং (ছাদির কাটা) এলাকার নাছির উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চণ্ডীদাসদী, দারিয়া মাঠ এলাকার মো. সরোয়ার মণ্ডলের ছেলে মো. রাজু মন্ডল (২৩), ঢাকা জেলার সাভার থানার ভরারী বটতলা এলাকার মো. গোলাম হোসেনের ছেলে মো. সুজন মিয়া (৩৮) এবং রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মহারাজপুর জেলেপাড়া তেনাপচা গ্রামের সিদ্দিকের ছেলে মো. চাঁন মিয়া (২৫)।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারের সঙ্গে জড়িত, এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুর ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, আশুলিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ঢাকা জেলার আশুলিয়া থানার দোসাইদ পশ্চিমপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০), ঢাকার রামপুরা থানার সিপাহীবাগ, ম্যারাদিয়া এলাকার মৃত আউলাদ হোসেন খানের ছেলে মো. মামুন খান (৩২), রংপুর জেলার মিঠাপুকুর থানার বিপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. হাসান আলী (২৬), এবং একই জেলার বদরগঞ্জ থানার নাটারাম গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. মুরাদ হোসেন (৪২)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে হুমকির মাত্রা সর্বোচ্চ স্তরে বজায় রেখেছে যুক্তরাজ্যের মেরিটাইম সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


হরমুজে হুমকির মাত্রা সর্বোচ্চ স্তরে বজায় রেখেছে যুক্তরাজ্যের মেরিটাইম সংস্থা

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার কারণে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালীতে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল হ্রাস পেয়েছে। ফলে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ–সংকটে থাকা বৈশ্বিক জ্বালানি বাজার নতুন এক বড় ধাক্কা খেল।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাহাজ চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, গত মঙ্গলবার থেকে কোনো বড় বাণিজ্যিক জাহাজ নিজেদের অবস্থান জানিয়ে এই প্রণালি পার হয়নি। জলপথটি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, জলপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তা হুমকির মাত্রা এখনও সর্বোচ্চ স্তরে রেখেছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। যা এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রমকারী জাহাজগুলোর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যার ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন বৈশ্বিক জ্বালানি বাজার এবং নৌচলাচলের জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দেয়।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ জন চেইন ছিনতাইকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


১১ জন চেইন ছিনতাইকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে অভিযান চালিয়ে ট্রেনে যাত্রীবেশে ছিনতাই করেন, এমন ১১ জন নারী ছিনতাইকারী সদস্যকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত নারীরা হচ্ছেন, সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহালা (৫০) এবং সুজনা আক্তার (৩৫) এবং তাদের সবার বাড়ি চোরের গ্রাম খ্যাত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

নারী ছিনতাইকারীদের গ্রেপ্তার সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই প্লাটফর্মে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে আটক করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলেছে।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িচংয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বুড়িচংয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর অঞ্চলে, স্ত্রী মোছা. ইবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তার স্বামী কাজল মিয়ার কর্তৃক। স্থানীয়রা ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতের ঘটনা এটি এবং ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে লক্ষ্যবস্তু করে হামলা চালান স্বামী।

মোছা. ইবার (২৫) নামে ঐ আহত নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি কোরপাই এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী কাজল মিয়া বুড়িচং উপজেলার বলরামপুর এলাকার হান্নান মিয়ার পুত্র। পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর কাজল মিয়া বটি-দা দিয়ে তার গলায় কোপ দেওয়ার চেষ্টা করেন।

এদিকে, গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর জানা গেছে, স্বামী কাজল মিয়া নিজেকে থানা পুলিশে হাজির করে হত্যাচেষ্টার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক ও আর্থিক বিরোধের জেরেই এ হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

দীর্ঘকাল ধরে ইবার পরিবারের অভিযোগ, কাজল মিয়া নিয়মিতভাবেই স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। ধারণা করা হচ্ছে, এই বিরোধের কারণেই এমন মারাত্মক ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে এবং পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

হরমুজ প্রণালীতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন খতিব হোজ্জাতুল ইসলাম আবুতোরাবি-ফার্দ। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটিকে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নেওয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের খুতবা দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন। খতিব বলেন, গত চার মাসে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীকে ‘দেশের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ থেকে বের করে আনার’ জন্য ‘সর্বোচ্চ সক্ষমতা’ প্রয়োগ করেছিল। কিন্তু তারা সবকটি অভিযানেই শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আবুতোরাবি-ফার্দ ইরানের সশস্ত্র বাহিনী যার মধ্যে সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিস’র) অন্তর্ভুক্ত তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই কৌশলগত জলপথের ওপর ইরানের কর্তৃত্ব বজায় রাখা, ব্যবহারকারী রাষ্ট্রগুলোর স্বার্থে এর নিরাপত্তা নিশ্চিত করা এবং মার্কিন সামরিক উসকানির বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার জন্য তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

সাম্প্রতিক শেষকৃত্য অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে তিনি ইরান ও ইরাকে জনগণের ব্যাপক সমাগমকে সম্মিলিত ধৈর্য, ঐক্য ও সংহতির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই জাতীয় সংহতি ইসলামি বিশ্বকে আরও শক্তিশালী করেছে। ইরানের জনগণ আশা করে যে দেশের কূটনৈতিক দল ‘শক্তি ও কর্তৃত্বের’ সঙ্গে আলোচনা চালাবে। একই সঙ্গে আবুতোরাবি-ফার্দ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে আলোচনা টেবিলে ‘প্রতিরোধের তত্ত্ব’ তুলে ধরার আহ্বান জানান।

তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন এই খতিব একতরফা পদক্ষেপ ও সামরিক হামলার মাধ্যমে সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। নিজেদের ও আঞ্চলিক মিত্রদের জাতীয় স্বার্থ রক্ষায় ইরান আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।

সবশেষে তিনি বলেন, বাহ্যিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধের মূল ভিত্তি হলো জাতীয় ঐক্য। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত নেতার হত্যার বদলা নেওয়ার যে দাবি উঠেছে, তা বিশ্বজুড়ে মুসলমান ও ‘স্বাধীনতা-কামীদের’ দৃঢ় বিশ্বাসের প্রতিফলন।

সূত্র: ওয়ানা নিউজ এজেন্সি, মেহের নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%