ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


পবিপ্রবিতে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পবিত্র সিরাতুন্নবী (সা:) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে। ২৪ আগষ্ট দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে এই আয়োজন করা হয়। সিরাতুন্নবী (সা) উদযাপন কমিটির আহবায়ক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য-সচিব ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস এম. হেমায়েত জাহান প্রধান অতিথির বক্তব্যে বলেন, "মানব ইতিহাসের সবচেয়ে অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা:)।" তিনি উল্লেখ করেন যে, মহানবী কেবল একটি ধর্মের প্রচারক ছিলেন না, বরং তিনি ছিলেন একজন আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক এবং মানবতার মূর্ত প্রতীক। অন্ধকার ও বর্বরতার যুগে অবতীর্ণ হয়ে তিনি একটি আলোকোজ্জ্বল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি তরুণ সমাজকে আহ্বান জানান যে, যদি তারা মহানবীর প্রদর্শিত পথ ও নৈতিকতা নিজেদের জীবনে ধারণ করতে পারে, তবে একটি সুন্দর, সাম্যবাদী ও মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "মাদক, ইভটিজিং, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।" রাসুলুল্লাহ সাঃ এর জীবন আমাদের শেখায় কিভাবে ভালবাসা, ন্যায়বিচার ও নৈতিকতা দিয়ে সমাজকে বদলে দেয়া যায়। শিক্ষার্থীদের তিনি পরামর্শ দেন যে, তাঁকে কেবল তও্বীয় তার জীবনী না পড়ে, বরং বাস্তবজীবনে তাঁর প্রতিটি গুণ যেমন নম্রতা, পরোপকার, সদাচার ও দেশপ্রেমের অনুশীলন করা উচিত। তবেই একটি মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

আরও পড়ুন: ভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিকদের পিটিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়, সৃজণী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজা-শমিতকে ছাড়াই বাংলাদেশের প্রাথমিক দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


হামজা-শমিতকে ছাড়াই বাংলাদেশের প্রাথমিক দল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ২১:৩৬

২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের জন্য প্রধান কোচ টমাস ডুলি আজ ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেছেন।

 

তবে ডুলির ঘোষিত প্রাথমিক দলে তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং শমিত সোম অন্তর্ভুক্ত নন। ফাহামিদুল ইসলাম ও তারিক কাজীকেও স্কোয়াডে রাখা হয়নি। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, দেশের বাইরের লিগে খেলা ফুটবলারদের পরবর্তীতে ডাকা হতে পারে।

নতুন কোচ টমাস ডুলির প্রথম দায়িত্ব ছিল গত জুনে সান মারিনোর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ।

 

সেই ম্যাচের জন্য তিনি ৩০ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন। ওই স্কোয়াড থেকে মিরাজুল ও রফিকুল ডাক পাননি। মিরাজুল বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। গত মৌসুমে মোহামেডানের হয়ে অসাধারণ খেলা সৌরভ দেওয়ান সান মারিনো সফরের দলে ডাক না পাওয়ায় আলোচনা হয়েছিল।

 

এবার সৌরভকে স্কোয়াডে ডেকেছেন ডুলি।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পরিকল্পনা ছিল বিকেএসপিতে ফিফা আসিয়ান কাপের ক্যাম্প আয়োজনের। ফেডারেশন বিকেএসপির সঙ্গে আলোচনা করেছিল। কিন্তু আবাসন সংকটের কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। বাংলাদেশ দল এখন ঢাকায় একটি হোটেলে থেকে অনুশীলন করবে।

 

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি এতোটাই একা যে তেলাপোকার সাথে সখ্য গড়েছিলাম: তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


আমি এতোটাই একা যে তেলাপোকার সাথে সখ্য গড়েছিলাম: তাকাইচি

টোকিওর সরকারি বাসভবনের দীর্ঘ ও নিঃসঙ্গ কর্মঘণ্টা কাটানোর অভিজ্ঞতা কথা জানাতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের সাম্প্রতিক কিছু পোস্টে তিনি স্বীকার করেছেন যে, ক্ষমতা ও সাফল্যের শীর্ষে পৌঁছালেও জীবন কতটা একাকী হতে পারে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সম্প্রতি জানান, বাসভবনে কোনো ভূতের উপদ্রব না দেখলেও একটি তেলাপোকার দেখা পেয়েছিলেন তিনি। তবে পতঙ্গটি মেরে ফেলার পরিবর্তে তিনি সেটির সঙ্গেই কিছুদিন মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করেন এটি হয়তো ‘পুনর্জন্মের এক দীর্ঘ চক্রের’ অংশ হতে পারে।

জাপানের উদার গণতান্ত্রিক দলের (এলডিপি) ৬৫ বছর বয়সী এই নেতা গত ডিসেম্বরে মধ্য টোকিওর সরকারি বাসভবনে ওঠেন। ক্ষুরধার কূটনীতি ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত এই নেতা দায়িত্বে আসার পর প্রথম দশ মাসেই শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মতো নেতাদের মুখোমুখি হয়েছেন, আবার ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তবে দীর্ঘ কাজের চাপ ও মাত্র তিন ঘণ্টার ঘুমের অভ্যাসের মাঝেও তার এই ব্যক্তিগত অনুভূতি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে তাকাইচি জানান, শৈশব থেকেই তিনি ওসামু তেজুকার বিখ্যাত মানগা সিরিজ ফায়ারবার্ড নিয়মিত পড়েছেন। এই বইটিতে পুনর্জন্ম এবং জীবন রূপ পরিবর্তনের মাধ্যমে অন্য জীবনের সঙ্গে যুক্ত থাকে; এমন একটি দর্শন তুলে ধরা হয়েছে, যা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। সেই চিন্তা থেকেই তেলাপোকাটিকে তিনি মারতে পারেননি। তিনি ভেবেছিলেন হয়তো প্রাণীটি নিজেই একসময় চলে যাবে। কিন্তু পরবর্তীতে তার কর্মীরা বিষয়টি জানতে পেরে হতবাক হয়ে যান এবং অপারেশন কমব্যাট চালিয়ে তেলাপোকাটিকে সরিয়ে দেন। প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, বিষয়টি থেকে তিনি মুক্তি পেলেও মনে এক ধরনের শূন্যতা, কিছুটা একাকীত্ব ও কষ্ট অনুভব করেছিলেন।

বাসভবনের ভূত সংক্রান্ত বিভিন্ন গুঞ্জনের জবাব দিতে গিয়ে তিনি স্পষ্ট করেন যে, ভূতের মুখোমুখি না হলেও প্রতিদিনের দীর্ঘ কাজের রুটিন ও একাকীত্বই তার সঙ্গী। মূল কার্যালয়ের বদলে সরকারি বাসভবনে কাজ করার বিষয়ে তাকাইচি জানান, এতে সেখানে নিয়োজিত কর্মী ও এসপিজি নিরাপত্তা দলের ওপর বাড়তি চাপ অনেক কমে যায়। খুব প্রয়োজন না হলে বিপুল লটবহর ছাড়া কেবল নির্দিষ্ট সচিব বা প্রাসঙ্গিক কর্মকর্তাদের ডেকে নিয়েই তিনি কাজ পরিচালনা করতে পছন্দ করেন।

নিজের স্বাস্থ্য ও ঘুমের দৈনন্দিন অভ্যাস তুলে ধরে জুলাই মাসে তিনি লিখেছিলেন, টানা শূন্য থেকে তিন ঘণ্টার ঘুমের চক্র পেরিয়ে দীর্ঘ দিন পর তিনি পাঁচ ঘণ্টা ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। তার স্বামী, যিনি সাবেক একজন রাজনীতিবিদ এবং সম্প্রতি শারীরিক জটিলতায় ভুগছেন, তিনি প্রধানমন্ত্রীর রান্নাবান্নার দেখভাল করেন।

সম্প্রতি নিক্কেই পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোর অর্ধেকেরও বেশি সময় বাসভবনে কাটিয়েছেন তাকাইচি। ব্লুমবার্গের তথ্যে উঠে এসেছে, ২০১২ সালের পর যেকোনো জাপানি প্রধানমন্ত্রীর তুলনায় তিনি সবচেয়ে কম ক্যাবিনেট বৈঠক আহ্বান করেছেন। একই সঙ্গে ক্রমবর্ধমান বাজারদর নিয়ন্ত্রণে নীতি বিলম্বিত করা এবং কেবল পুরুষদের রাজকীয় উত্তরাধিকার বজায় রাখার নীতি সমর্থনের কারণে তার জনসমর্থন অনেকটাই নিম্নমুখী। গত সাধারণ নির্বাচনে বিশাল জয়ের পর যেখানে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল, সেখানে সাম্প্রতিক জনমত জরিপে তার সমর্থন ১০ শতাংশ কমে বর্তমানে ৪১ শতাংশে নেমে এসেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।  

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী বেলাল হোসেনের অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আরও এক বছর মেয়াদে এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) নিয়োগ দেওয়া হয়েছে।’

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

চলতি বছরের ১৪ জানুয়ারি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পান। এরপর গত ১৯ জুলাই তাকে গ্রেড-১ দেওয়া হয়।

আগামী ৩১ আগস্ট তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

সরকারি চাকরি আইন অনুযায়ী, বিশেষ প্রয়োজনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় নকল করার দায়ে রাবির সিনেট সদস্যকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


পরীক্ষায় নকল করার দায়ে রাবির সিনেট সদস্যকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি আকিল বিন তালেবকে পরীক্ষায় নকল করার অভিযোগ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক ড. হাসনাত কবির।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আইন বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় নকল করার সময় আকিল বিন তালেবকে আটক করা হয়। পরে বিষয়টি নিয়ে আইন বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবির বলেন, পরীক্ষায় নকল ধরার পর আইন বিভাগ থেকে প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

তবে বহিষ্কারের বিষয়ে আকিল বিন তালেব বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমাকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%