ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পরীক্ষায় নকল করার দায়ে রাবির সিনেট সদস্যকে বহিষ্কার


পরীক্ষায় নকল করার দায়ে রাবির সিনেট সদস্যকে বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি আকিল বিন তালেবকে পরীক্ষায় নকল করার অভিযোগ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক ড. হাসনাত কবির।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আইন বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় নকল করার সময় আকিল বিন তালেবকে আটক করা হয়। পরে বিষয়টি নিয়ে আইন বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হয়।

আরও পড়ুন: শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়,

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হাসনাত কবির বলেন, পরীক্ষায় নকল ধরার পর আইন বিভাগ থেকে প্রশাসনের কাছে প্রতিবেদন পাঠানো হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

তবে বহিষ্কারের বিষয়ে আকিল বিন তালেব বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমাকে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় সম্প্রীতির দুর্গোৎসব: অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন এমপি রফিকুল ইসলাম জামাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ‘ঘাড়ধাক্কা’: শুভেন্দুর মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ এম


হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ‘ঘাড়ধাক্কা’: শুভেন্দুর মন্তব্য

> বিশ্ব

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি এবং মুসলিমদের বিতাড়নের ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২৩: ৩৯

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

কেন্দ্রের নির্দেশনা অনুসরণ করে সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করেছেন যে, সীমান্ত সুরক্ষার স্বার্থে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত।

মঙ্গলবার জি ২৪ ঘণ্টার মেগা কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব আর মুসলিম অনুপ্রবেশকারীদের ঘাড়ধাক্কা দেব।’

বিজ্ঞাপন

 

ক্ষমতায় আসার পর তিনি নিজের ‘টু-ডু লিস্টে’ থাকা কাজগুলোর মধ্যে দেশের নিরাপত্তাকে প্রথমে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাগরিকত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের অবদান ছাড়া পশ্চিমবঙ্গ ভারতের অংশ হত না। তিনি উল্লেখ করেন, আমরা কেউ এত বড় বড় ভাষণ দিতে পারতাম না।

মুখ্যমন্ত্রী জানান, সাংবিধানিক দায়িত্ব পালন তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ। দুই বছর পর রাজ্যে বিএনএস চালু হয়েছে। কেন্দ্রের সব প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গকে যুক্ত করা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেসব কাজ করতে পারেননি, বর্তমান বিজেপি সরকার নতুন বিমানবন্দরের জন্য ২ হাজার একর জমি চিহ্নিত করেছে।

কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, চিকেন নেককে সুরক্ষিত রাখতে কেন্দ্র প্রাক্তন সরকারের কাছে সাতটি রাস্তা চেয়েছিল। সেই সাতটি রাস্তা কেন্দ্রকে দেওয়া হয়েছে।

এছাড়া কেন্দ্রের রেল প্রকল্পের জন্য হিলি, লালগড়, গোপীবল্লভপুর, এগরা, দাঁতন, দিঘা, জলেশ্বর, করিমপুর ও তেহট্টের জমি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, পূর্বতন সরকারের আমলে প্রায় ৫০০টি রাস্তা ও সেতু তৈরির জন্য জমি আটকে রাখা হয়েছিল। সেই জমিও কেন্দ্রকে দেওয়া হয়েছে।

এছাড়া আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী সূর্য ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনাসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গ যুক্ত হয়েছে বলেও জানান শুভেন্দু অধিকারী।

সরকারের চতুর্থ দায়িত্ব জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা বলে জানান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের ১ কোটি ৪৫ লাখ নারী অন্নপূর্ণা যোজনার অনুদান পাচ্ছেন। আরও ২০ থেকে ৩০ লাখ নারীকে এই সুবিধার আওতায় আনা হবে। স্বচ্ছতা যাচাই করেই এই অনুদান দেওয়া হবে।

স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ দুর্নীতির বাইরে রাখতে রামকৃষ্ণ মিশনের আচার্যদের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। একইভাবে একজন সৎ আইএএস কর্মকর্তাকে পাবলিক সার্ভিস কমিশনের শীর্ষ পদে রাখা হয়েছে বলে জানান তিনি।

সরকারের পঞ্চম কাজ শিল্পায়ন, বিনিয়োগ ও বাণিজ্যিকীকরণ। যুবকদের নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।

সরকারের ষষ্ঠ কাজ হলো বাম ও তৃণমূল আমলে হওয়া দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা। এ জন্য মন্ত্রিগোষ্ঠীর মাধ্যমে তিনটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। ভোট ঘোষণার ছয় মাস আগে পর্যন্ত এবং গত তিন মাসে পূর্ববর্তী সরকার যেসব ক্ষতি করেছে, সেগুলোও খতিয়ে দেখা বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বলে উল্লেখ করেন শুভেন্দু।

রাজ্যে ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে এই ছয় দফা কর্মসূচির ‘সিক্সার’ বাস্তবায়নের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন এমপি ইলিয়াস মোল্লা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:১০ এম


মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা উল্লেখ করেছেন যে, জনগণের কল্যাণই জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব। তিনি বলেন, এলাকার মানুষের কথা শুনে তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।

সভাটি সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা সভায় আরও বলেন, আলফাডাঙ্গার প্রতিটি এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে। তিনি উল্লেখ করেন, জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাটি সঞ্চালনা করেন সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আকতার হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান প্রমুখ।

এ সময় সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ রবিউল আউয়াল নিয়ে বিতর্ক: মিলাদুন্নবীর পক্ষে দলিল আছে, তবে ওফাতের তারিখ নিয়ে রয়েছে মতভেদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক:মোঃ শরীফ উদ্দিন

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:১২ এম


১২ রবিউল আউয়াল নিয়ে বিতর্ক: মিলাদুন্নবীর পক্ষে দলিল আছে, তবে ওফাতের তারিখ নিয়ে রয়েছে মতভেদ

১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে মুসলিম সমাজে প্রতি বছর রাসুলুল্লাহ -এর জন্ম ও ওফাতের তারিখ নিয়ে আলোচনা এবং মতভেদ দেখা যায়। কিছু মানুষ এ দিনকে মিলাদুন্নবী হিসেবে পালন করেন, আবার অন্যরা এটিকে ওফাত দিবস হিসেবে উল্লেখ করেন। ইসলামী সূত্র পর্যালোচনা করলে দেখা যায়, বিষয়টির কিছু অংশ নিশ্চিত হাদিসে প্রমাণিত হলেও কিছু বিষয়ে ঐতিহাসিক মতভেদ বিদ্যমান।

সহিহ মুসলিমে হযরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ -কে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এটি সেই দিন, যেদিন আমি জন্মগ্রহণ করেছি।” (সহিহ মুসলিম, হাদিস: ১১৬২)। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, রাসুলুল্লাহ -এর জন্ম সোমবার হয়েছিল।

সীরাত ও ইতিহাসের বিভিন্ন গ্রন্থে ১২ রবিউল আউয়ালকে রাসুলুল্লাহ -এর জন্মের তারিখ হিসেবে একটি প্রসিদ্ধ মত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে জন্মতারিখ নিয়ে ঐতিহাসিকভাবে একাধিক মত পাওয়া যায়। তাই ১২ রবিউল আউয়ালকে জন্মতারিখ হিসেবে উল্লেখ করা হলেও এটিকে এমন একটি বিষয় বলা ঠিক নয়, যার ওপর সব ঐতিহাসিকের সর্বসম্মতি রয়েছে।

যারা মিলাদুন্নবী পালন করেন, তারা সাধারণত এ উপলক্ষে কুরআন তিলাওয়াত, দরুদ ও সালাম, সীরাত আলোচনা, নাত এবং দোয়ার আয়োজন করেন। রাসুলুল্লাহ -এর জন্মের নিয়ামতের শুকরিয়া আদায় এবং তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করাকে তারা এর উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন। রাসুলুল্লাহ -এর প্রতি ভালোবাসার গুরুত্ব সহিহ বুখারি ও মুসলিমের হাদিসেও স্পষ্টভাবে এসেছে।

অন্যদিকে, ১২ রবিউল আউয়ালেই রাসুলুল্লাহ ইন্তেকাল করেছেন—এমন নির্দিষ্ট তারিখ সহিহ হাদিসে সরাসরি উল্লেখ নেই। সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী, রাসুলুল্লাহ  সোমবার ইন্তেকাল করেন। কিন্তু সেখানে ১২ রবিউল আউয়াল তারিখটি উল্লেখ করা হয়নি। তাঁর ওফাতের তারিখ নিয়ে সীরাত ও ইতিহাসের গ্রন্থগুলোতে একাধিক মত রয়েছে।

এ কারণে ১২ রবিউল আউয়ালকে নিশ্চিত ও সর্বসম্মত ওফাত দিবস হিসেবে দাবি করা ঐতিহাসিকভাবে সতর্কতার দাবি রাখে। একইভাবে জন্মতারিখের ক্ষেত্রেও ১২ রবিউল আউয়ালকে প্রসিদ্ধ মত হিসেবে উল্লেখ করাই অধিক নির্ভুল।

ইসলামী চিন্তাবিদদের মতে, এ ধরনের বিষয়ে মতভেদ থাকলেও রাসুলুল্লাহ -এর সীরাত, চরিত্র, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে আলোচনা করা এবং তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। তবে কোনো আমলকে শরিয়তসম্মত বা বিদআত বলার ক্ষেত্রে কুরআন-সুন্নাহ ও ফিকহের বিস্তারিত দলিল বিবেচনা করা প্রয়োজন।

সারকথা: ১২ রবিউল আউয়াল রাসুলুল্লাহ এর জন্মতারিখ হিসেবে একটি প্রসিদ্ধ ঐতিহাসিক মত। আর এ দিনেই তাঁর ইন্তেকাল হয়েছে—এটি একটি প্রসিদ্ধ মত হলেও এ বিষয়ে সহিহ হাদিসে নির্দিষ্ট তারিখের অকাট্য প্রমাণ নেই। তাই বিষয়টি নিয়ে বিতর্কের পরিবর্তে নির্ভরযোগ্য দলিল ও আলেমদের ব্যাখ্যার আলোকে আলোচনা করাই উত্তম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন’: জামায়াত এমপি ইলিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ এম


‘তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন’: জামায়াত এমপি ইলিয়াস

> সারা দেশ

> ঢাকা

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা একটি প্রশ্ন করেন, “তুমি ভবিষ্যতে কী হতে চাও?” এই প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা একে একে তাদের স্বপ্নের কথা তুলে ধরেন। কেউ ডাক্তার হতে চান, কেউ আইনজীবী। কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার হয়ে প্রযুক্তির জগতে কাজ করতে চান। আবার কেউ শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে জ্ঞান বিতরণের ইচ্ছা প্রকাশ করেন। মনোবিজ্ঞানী, পুলিশ কিংবা ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নও শোনা যায়।

বিজ্ঞাপন

 

প্রশাসন ক্যাডারে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা এক ছাত্রীকে মজা করে প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা জিজ্ঞেস করেন, “তুমি কি খুব খবরদারি করবে?” তার এই প্রশ্নে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে।

মনোবিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা এক ছাত্রীকে তিনি বলেন, “বাহ, দারুণ তো! দেশকে ভালোবেসে সব করতে হবে, ঠিক না?”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের সম্পদ লুণ্ঠন করা যাবে না, মানুষের ওপর অন্যায়-অত্যাচার করা যাবে না। যে পেশাতেই তারা যেতে চান, সততা, দেশপ্রেম ও মানুষের সেবা করা উচিত।

ছাত্রদের কাছেও তিনি জানতে চান, “তুমি ভবিষ্যতে কী হতে চাও?” উত্তরে উঠে আসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর প্রধান, শিক্ষক ও পাইলট হওয়ার স্বপ্ন।

সেনাবাহিনীর প্রধান হতে চাওয়া এক শিক্ষার্থীকে তিনি প্রশ্ন করেন, “তুমি কেন সেনাবাহিনীর প্রধান হতে চাও?” শিক্ষার্থীর দৃঢ় জবাব ছিল, “দেশের জন্য হতে চাই।”

এ সময় প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, “দেশের জন্য কাজ করতে হলে জীবন বাজি রেখে দেশকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন।”

সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলা সম্ভব না হলেও, যারা নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন, তাদের স্বপ্ন শুনে তিনি আনন্দ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। তোমাদের ওপর নির্ভর করছে আমাদের আগামী ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “তোমরা যে পেশাতেই যাও, সৎ থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। দেশের সম্পদ লুণ্ঠন নয়—দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। প্রশাসনে গেলে মানুষের ওপর নির্যাতন নয়—মানুষের সেবা করতে হবে।”

তিনি বলেন, “ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পাইলট, পুলিশ, সেনাবাহিনীর কর্মকর্তা, মনোবিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ—তোমাদের প্রত্যেকের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ।”

সবশেষে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “আল্লাহ তায়ালা তোমাদের প্রত্যেকের স্বপ্ন কবুল করুন। আর তোমাদের স্বপ্ন পূরণে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%