ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কে সাংবাদিক, তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ চান তথ্যমন্ত্রী


কে সাংবাদিক, তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ চান তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, কে সাংবাদিক এবং কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি।

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

তাৎক্ষণিক চিন্তা থেকে বেরিয়ে গিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তথ্যমন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের কল্যাণের জন্য তিনি অন্যান্য কথা বলার পাশাপাশি, প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন।

এছাড়াও তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের সময় দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বাধিক সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা বজায় রাখতে হবে। সরকারের গৃহীত সিদ্ধান্তগুলোর সর্বজনগ্রাহ্য হওয়ার বিষয়টি কমিটিকে স্মরণ করিয়ে দেন তিনি।

মন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।

গণমাধ্যমকে একটি বহুপাক্ষিক ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়; বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বাধিক সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করা উচিত।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তিনি আরো বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা পরিস্ফুট হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের একটি কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় হিসেবে অভিহিত করে তিনি বলেন, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে।

কমিটির সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার ওপরই সিদ্ধান্তের সামগ্রিক গ্রহণযোগ্যতা নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডের আন্তর্জাতিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ছাত্রদল নেত্রী নওরীন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


থাইল্যান্ডের আন্তর্জাতিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ছাত্রদল নেত্রী নওরীন

থাইল্যান্ডের মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি’ ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি।

জান্নাতুল নওরীন ঊর্মি বুধবার (২২ জুলাই) সংলাপে অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংকক শহরে পৌঁছান।

তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়া, তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার-এ আইন (এলএলবি) বিষয়ে অধ্যয়নরত আছেন।

তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত ‘উইমেন অ্যান্ড ইয়ুথ ইন ডেমোক্রেসি (WYDE) – উইমেন্স লিডারশিপ ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় এ ফেলোশিপ অর্জন করেছেন, যা বাস্তবায়ন করছে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএন উইমেন।

এবারের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশ এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা।

এই আন্তর্জাতিক সংলাপ আগামী ২৩ ও ২৪ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে।

জান্নাতুল নওরীন ঊর্মি এ বিষয়ে মন্তব্য করেন, "বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। একই সঙ্গে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসেবে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণকে বড় দায়িত্ব হিসেবেই দেখছি। আমি বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধ, নারী নেতৃত্ব এবং তরুণদের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ পাব। এই ফেলোশিপ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে যুবসমাজ ও নারী নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগাতে চাই।"

এর আগেও নওরীন ঊর্মি আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি, তিনি বাংলাদেশ সরকারের মনোনীত ২০ সদস্যের প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে চীন সফর করেন। এছাড়া, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফেলোশিপেও তিনি অংশগ্রহণের সুযোগ পান।

নওরীন ঊর্মি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তার জীবনযাত্রা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।

২০২০ সালের ১ মার্চ, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি।

এই ঘটনার পর, দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে হয় এবং এখনও সেই হামলার শারীরিক জটিলতা তিনি বহন করছেন।

সব প্রতিকূলতা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে তার এই মনোনয়নকে বাংলাদেশের তরুণ নারী নেতৃত্বের জন্য একটি অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় যারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় যারা

রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে যে, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের একটি কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। সরকার এবং বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের প্রসঙ্গে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা প্রদান করা হয়েছে। একইসঙ্গে, তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।

রাষ্ট্রপতির কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার সম্পর্কিত একটি সূত্র বুধবার (২২ জুলাই) রাতের সময় বিষয়টি নিশ্চিত করে জানায়, রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা খুব শিগগিরই রয়েছে। তবে এই বিষয়ে সূত্রটি প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে কে আসতে পারেন, সেই নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন এমন একজন সচিবের নাম নতুনভাবে রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় উঠে এসেছে। যদিও এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং আরও কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হয়েছিল।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদকালে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব ধারণ করছে।

যদিও রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, "আমি এ বিষয়ে একেবারেই অবগত নই। রাষ্ট্রপতির পদ শূন্য হলে অনেকের নামই আলোচনা আসতে পারে, সেটিই স্বাভাবিক।"

এদিকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের লিখেছেন, আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম রয়েছে।

তবে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ সম্পর্কিত এখন পর্যন্ত বঙ্গভবন অথবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা অথবা বক্তব্য প্রদান করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, পদত্যাগ দাবি সম্পূর্ণ অবান্তর: কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, পদত্যাগ দাবি সম্পূর্ণ অবান্তর: কঙ্গনা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিট পরীক্ষা বিতর্ক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভের কারণে রাজনৈতিক পারদ বর্তমানে তুঙ্গে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে যাওয়া বিরোধীদের এই অবস্থান বিক্ষোভকে ‘জাতীয় নিরাপত্তার মারাত্মক লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

বুধবার সংসদ ভবন চত্বরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা অভিযোগ জানান, বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ইচ্ছে করেই আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী মোদির বাসভবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি প্রশ্ন তোলেন, যখন জনপথে প্রতিবাদ কর্মসূচি নির্ধারিত ছিল, তখন কেন রাহুল গান্ধী আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পরিচালিত করার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন? আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের হুমকির মুখে এই ধরনের উসকানিমূলক পদক্ষেপকে দেশের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে তিনি মন্তব্য করেছেন।

এছাড়া, নিট ইস্যুতে সরকারের পদক্ষেপের প্রশংসা করে কঙ্গনা বলেন, প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং এই ঘটনার কারণে তার পদত্যাগের দাবি তোলা সম্পূর্ণ অবান্তর।

অন্যদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই এক বিবৃতিতে বিরোধী দলের এই প্রতিবাদকে গণতান্ত্রিক নিয়মনীতির বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার মতো একটি সাংবিধানিক পদে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের মতো উচ্চ নিরাপত্তার সংবেদনশীল এলাকায় এ ধরনের বিক্ষোভ প্রদর্শন করা শোভা পায় না। সরকার ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেও একে ‘ঘোর পাপ’ আখ্যা দিয়ে স্বচ্ছতা ফেরানোর আশ্বাস দিয়েছেন। তা সত্ত্বেও কংগ্রেস তরুণ সমাজকে বিভ্রান্ত করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে নিট পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থান বিক্ষোভে বসেছিলেন। যদিও পরবর্তীতে দিল্লি পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং সাময়িকভাবে আটক করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ পেয়ে যোগদানপত্র দাখিল করতে এসে ফেস ভেরিফিকেশনে ধরা পড়া চার আসামির মধ্যে তিনজনকে শাহবাগ থানার প্রতারণার মামলায় একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার দুই নম্বর আসামি মো. আলিমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে গত সোমবার তাদের ভিন্ন আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

রিমান্ডে পাঠানো তিন আসামি হলেন মো. রাসেল রানা লিটন (৩২), মো. আলী হায়দার (২৯) এবং মো. মাসুদ ফকির (৩১)।

আজ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আবদুল গাফফার (হিমেল) আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

এর আগে, গত রবিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে সচিবালয় থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। পরদিন সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে অফিস সহায়ক (গ্রেড-২০) পদের ২০টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে গত ১৯ জুন লিখিত এবং ২৪, ২৫ ও ২৬ জুন মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

পরবর্তীতে ৬ জুলাই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করে গতকাল রবিবার সকাল ১০টার মধ্যে সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে যোগদানপত্র দাখিল করতে বলা হয়।

নির্ধারিত সময়ে আসামিরা সচিবালয়ে যোগ দিতে এলে তাদের চেহারা ও উপস্থিতি সন্দেহজনক মনে হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ক্যামেরার ছবির সঙ্গে মেলানো (ফেস ভেরিফিকেশন) হয়। এ সময় চেহারায় মারাত্মক অসংগতি ধরা পড়লে জিজ্ঞাসাবাদের মুখে তারা স্বীকার করেন, মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থীর সহায়তায় পরীক্ষা সম্পন্ন করে নিয়োগপত্র পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%