বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
০৫:৩৭ পি.এম
মওলানা ভাসানী ফাউন্ডেশন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোহানুর রহমান শাওন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মওলানা ভাসানী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু এ কমিটি অনুমোদন করেন। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাথী আইয়ুব আনসারী দায়িত্ব পেয়েছেন।
সভাপতি শোহানুর রহমান শাওন জানান, "মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই দায়িত্ব আমার জন্য শুধু সম্মানের নয়, একই সঙ্গে একটি বড় দায়িত্ব ও অঙ্গীকারের বিষয়। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে সামনে রেখে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মের মধ্যে ভাসানীর আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়াকে আমরা বিশেষ গুরুত্ব দেব। সকলের সহযোগিতা, পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় মাওলানা ভাসানী ফাউন্ডেশনকে একটি শক্তিশালী, জনকল্যাণমুখী ও আদর্শভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব।"
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, "মাওলানা ভাসানীর আদর্শ, নীতি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই। ছাত্রসমাজের ন্যায্য অধিকার, শিক্ষা ও সামাজিক কল্যাণে মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।"
সাংগঠনিক সম্পাদক আইয়ুব আনসারী বলেন, "মওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশনের উন্নতির জন্য গণতান্ত্রিক চর্চার মাধ্যমে স্বচ্ছ ও দক্ষ নেতৃত্ব তৈরি করা জরুরি। ভাসানীর শোষণমুক্ত সমাজ গঠনের দর্শনকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষাবৃত্তি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন প্রজন্মের কাছে ভাসানীর ভাস্বর নীতি ও চিন্তা-চেতনা ছড়িয়ে দেওয়াই হবে সংগঠনটির অগ্রগতির মূল চাবিকাঠি।"
উল্লেখ্য, মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানীর স্মৃতি রক্ষা, ভাসানীর জীবনী মানুষের মাঝে বাঁচিয়ে রাখা ও মাওলানা ভাসানী ইন্সটিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ আত্মসমর্পণ করেছেন।
পরে আদালত তাকে কারাগারে পাঠানোর একটি আদেশ দেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ইব্রাহিম খলিল মুহিত এ আদেশটি প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, আওয়ামীপন্থী আইনজীবী এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ইব্রাহিম খলিল মুহিতের ৪ নম্বর আদালতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আইনজীবী সমিতির অর্থ আত্মসাৎ এবং ছাত্র-জনতার ওপর হামলার জন্য একাধিক মামলা রয়ে গেছে। আদালতের শুনানি শেষে বিচারক অ্যাডভোকেট তারিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাছ আমাদের পরিবেশের প্রাণ। আমাদের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেন প্রয়োজন, যা গাছ সরবরাহ করে। সুতরাং আমাদের সবার বেশি করে গাছ লাগানো উচিত। একটি সুন্দর এবং বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য গাছের বিকল্প নেই। প্রকৃতি আমাদের জীবনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সবুজের ছোঁয়ায় মন স্বাভাবিকভাবে শান্ত হয়ে ওঠে।
প্রকৃতি তার নিজস্ব রূপ ও লাবণ্যে আমাদের চারপাশকে সাজিয়ে রেখেছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে আমরা বারবার প্রকৃতির কাছে ফিরে যাই। বন ও জীববৈচিত্র্য সুরক্ষিত হলে পৃথিবী বাঁচবে, এই বিশ্বাস থেকে লক্ষাধিক চম্পা ফুল গাছ লাগিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪ প্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলার কৃতি সন্তান পরিবেশবিদ সবুজ চাকমা।
আজ বৃহস্পতিবার ২০ আগস্ট-২০২৬ পাহাড় ও সমতলে 'সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান' গড়ে তোলার লক্ষ্যে চন্দ্রঘোনা ১১ নং ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৮৮০ সালে রাজা ভূবণমোহন রায় কর্তৃক নির্মিত ভূমিদাতা শুভংকর বড়ুয়া (মহুরী) পূর্ণনির্মাণ ২০০৯ ঐতিহ্যবাহী কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহার প্রাঙ্গন ও সড়কের দুই পাশে রোপনের জন্য ফলজ, ফুল, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করেছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
বিহারের সড়কের দুই পাশে লাগানোর জন্য গাছের চারাগুলোর মধ্যে রয়েছে: চম্পা ফুল, চাপালিশ, তেলশুর, তেতুল, সিভিট, বিলাতি গাব, অর্জুন, জারুল, সোনালু, নিম, কৃষ্ণচুড়া, আমলকি, রাধাচুড়া, বহেরা, হরতকি, কাজু বাদাম, মেহগুনি, সজিনা, বেল ও ড্রাগন ইত্যাদি চারা।
এ সময় কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহার অধ্যাক্ষ দীপংকর মহাথেরো, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, স্থানীয় দায়ক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সবুজ চাকমা বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে নতুন বনাঞ্চল সৃষ্টি করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রত্যেক পাঠক নাগরিকের জন্য দায়িত্ব। তিনি সকলকে সবুজ বনায়নে এগিয়ে আসার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল মিয়া (১৩) নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের নিজ বাড়িতে ঘটে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, যেখানে তাঁর মৃত্যু হয়। নিহত ফয়সাল মিয়া লক্ষ্মীপুর নামাপাড়া গ্রামের মোহাম্মদ আওয়াল মিয়ার ছোট ছেলে এবং স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, ফয়সাল বিদ্যুৎপৃষ্ট হলে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়, তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
এই ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। প্রতিবেশী এবং স্থানীয়রা তাঁকে একজন ভদ্র, নম্র ছেলে হিসেবে জানতো।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসক স্যারের নিকট থেকে লাশ দাফনের অনুমতি পাওয়ার পর, লাশ দাফনের ব্যবস্থা করবে পরিবারের সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সাধারণ ও অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে Exodus Global Service Bangladesh নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই ও অনুসন্ধানের জন্য তালাশ বিডির দুই সাংবাদিক প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে সেখানে বিদেশে যাওয়ার আশায় টাকা দিতে আসা আরও কয়েকজন ব্যক্তির দেখা মেলে।
অনুসন্ধানকালে উপস্থিত ব্যক্তিরা জানান, তারা বিদেশে যাওয়ার আশায় প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করে টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তালাশ বিডির সাংবাদিকরা প্রতিষ্ঠানটির কার্যক্রম ও বৈধতার বিষয়ে জানতে চাইলে উপস্থিত কয়েকজনের মধ্যে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়। পরে তারা টাকা না দিয়েই সেখান থেকে চলে যান এবং সাংবাদিকদের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে প্রতিষ্ঠানটির বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদনপত্র সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্টরা তা দেখাতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। এতে প্রতিষ্ঠানটির বৈধতা ও বিদেশে কর্মী পাঠানোর সক্ষমতা নিয়ে আরও প্রশ্ন দেখা দিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বড় অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। তবে অভিযোগগুলোর বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা বৈধ কাগজপত্র দেখানো হয়নি।
তালাশ বিডির অনুসন্ধানে উঠে আসা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। একই সঙ্গে বিদেশে যাওয়ার নামে প্রতারণা বন্ধে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে দ্রুত প্রতিষ্ঠানটির লাইসেন্স, অনুমোদন ও কার্যক্রম যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
সাধারণ মানুষের অর্থ ও নিরাপত্তার স্বার্থে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
তবে Exodus Global Service Bangladesh-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে সরকার এর প্রতি আকুল আবেদন ভুক্তভোগীদের
তালাশ বিডি/মিডিয়া লিঃ