১২:৩৭ পি.এম
হকি বিশ্বকাপে ভারতকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে ১২ বছর পর সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। এই পরাজয়ের ফলে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।
আমস্টেলভিনে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। ম্যাচের প্রথম মিনিটেই জোয়াকিন তোস্কানির মাধ্যমে তারা প্রথম গোলটি করে এগিয়ে যায়। এরপর ষষ্ঠ মিনিটে নিকোলাস দেল্লা তোরে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণভাগ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ৩৩ ও ৪৫ মিনিটে টমাস ডোমেনে জোড়া গোল করেন। এরপর ৫৩ মিনিটে তোস্কানি নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে দেন।
আরও পড়ুন: ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি ফাইনালে বসুন্ধরা স্ট্রাইকার্স, সুমন আহমেদ ম্যাচসেরা
পাঁচ গোল হজম করার পর ভারত শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৩৪ ও ৫৮ মিনিটে সুখজিৎ সিং দুটি ফিল্ড গোল করেন। এছাড়া ৩৬ মিনিটে হার্দিক সিং পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন। তবে শেষ পর্যন্ত ভারত পরাজয় এড়াতে পারেনি, যদিও ব্যবধান কমাতে সক্ষম হয়।
ম্যাচজুড়ে ভারত একাধিক সুযোগ তৈরি করলেও তাদের রক্ষণভাগের দুর্বলতা তাদের ভোগায়। বিপরীতে, আর্জেন্টিনা পরিকল্পিত আক্রমণ এবং দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।
অবশেষে ৫-৩ গোলের জয় নিয়ে ১২ বছর পর হকি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল আলবিসেলেস্তেরা।
আরও পড়ুন: সূচক হিসেবে দায়িত্ব পালন করবেন বৈভব সূর্যবংশী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন