ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন, দুজন বদলি


৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন, দুজন বদলি

দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চার কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে আরো দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে। জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে। বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এছাড়া এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রহ্মপুত্রের মাঝনদীতে চলন্ত নৌকায় প্রসূতি নারী যমজ সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ এম


ব্রহ্মপুত্রের মাঝনদীতে চলন্ত নৌকায় প্রসূতি নারী যমজ সন্তানের জন্ম

গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের মাঝখানে চলন্ত নৌকায় যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রথমে ছেলে ও পরে মেয়েসন্তানের জন্ম দেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনেরা জানিয়েছেন, মা ও দুই নবজাতক সুস্থ রয়েছে।

ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ সন্ধ্যায় কালের কণ্ঠকে জানান, ওই নারী স্বামীকে সঙ্গে নিয়ে দুর্গম চরাঞ্চল থেকে গাইবান্ধা সদর হাসপাতালে যাচ্ছিলেন। পথে নৌকার মধ্যে তার তীব্র প্রসববেদনা শুরু হয়। এ সময় নৌকায় থাকা নারী যাত্রীরা তাকে সহযোগিতা করেন। পরে নৌকাতেই তিনি যমজ সন্তানের জন্ম দেন। চিকিৎসা শেষে মা ও নবজাতকদের বাড়িতে নেওয়া হয়েছে।

ফুলছড়ি সদর ইউনিয়নের শাহিন মিয়া জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে নৌকাটি যাত্রা শুরু করে। ব্রহ্মপুত্র নদ পেরিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে ওই নারীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। এ সময় নারী যাত্রীরা তাকে ঘিরে রাখেন। একপর্যায়ে নৌকাতেই তিনি যমজ সন্তানের জন্ম দেন।

যমজ সন্তান পেয়ে খুশি ওই নারীর স্বামী মনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, স্ত্রীকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর জন্য গাইবান্ধায় নিয়ে যাচ্ছিলেন তারা। পথে নৌকায় হঠাৎ তার স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তারা দুশ্চিন্তায় পড়ে যান। পরে নৌকায় থাকা নারী যাত্রী ও অন্যদের সহযোগিতায় তার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। সৃষ্টিকর্তার রহমতে মা ও দুই সন্তান ভালো আছে।

চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ আরো বলেন, দুর্গম চরাঞ্চল থেকে প্রসূতি নারী কিংবা অসুস্থ ব্যক্তিদের উপজেলা বা জেলা সদরে নিয়ে চিকিৎসা করাতে হয়। কারণ, চরাঞ্চলে প্রসূতিসেবা, সন্তান প্রসব কিংবা অন্যান্য চিকিৎসা নেওয়ার পর্যাপ্ত সুযোগ নেই। গত সপ্তাহেও এক প্রসূতি নৌকায় সন্তান জন্ম দিয়েছেন। তবে এভাবে নৌকায় সন্তান জন্ম দেওয়া কোনোভাবেই নিরাপদ বা সহজ বিষয় নয়।

চর গবেষক আফতাব হোসেন বলেন, চরাঞ্চলে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা পাওয়া কতটা কঠিন, ব্রহ্মপুত্রের মাঝনদীতে সন্তান জন্ম দেওয়ার ঘটনা তার উদাহরণ। এমন ঘটনা প্রায়ই ঘটে, যদিও দু-একটি ঘটনা জানা যায়। চরাঞ্চলের সুবিধাজনক স্থানে প্রসূতি নারীদের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে তিনি স্বাস্থ্য বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পিস্তল হারালেন, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ এম


মাদকের আসামি ধরতে গিয়ে এএসআই পিস্তল হারালেন, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

গাজীপুরে মাদকের আসামি গ্রেফতার করতে গিয়ে মহানগর পুলিশের বাসন থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তার পিস্তলটি হারিয়েছেন। গত শনিবার বিকেলবেলা এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানিয়েছেন, হারানো পিস্তলটির সন্ধান দিতে বা উদ্ধার করতে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

অস্ত্র হারানো এএসআই পারভেজ মল্লিক বলেন, গত শনিবার বিকেলে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন। তাদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তিনি দাবি করেন যে, তার সঙ্গে পিস্তলটি ছিল।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর তিনি বুঝতে পারেন যে, তার সঙ্গে থাকা পিস্তলটি নেই। তবে তিনি নিশ্চিত হতে পারেননি যে, কোথায় বা কিভাবে অস্ত্রটি খোয়া গেছে। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল।

বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান, মাদকের আসামি ধরতে গিয়ে তাদের এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। থানায় জিডি করা হয়েছে। যদি কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে পারেন অথবা উদ্ধারে সহায়তা করেন, তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ এম


বাংলাদেশ কমার্স ও প্রিমিয়ার ব্যাংকে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে। এর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজন এবং দি প্রিমিয়ার ব্যাংকে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ তথ্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ সম্পন্ন হয়েছে। ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।

অন্যদিকে, দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।

তবে, মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, একই সময়ে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই।

এ কারণে, প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার পূর্বে তাকে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে জানানোর জন্য প্রিমিয়ার ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-পরবর্তী প্রথম প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ এম


মেসি-পরবর্তী প্রথম প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। কিংবদন্তি লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এটি আর্জেন্টিনার প্রথম স্কোয়াড, যা একটি নতুন যুগের সূচনা করছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ওয়ান ফুটবলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোচ লিওনেল স্কালোনি উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন।

নতুন স্কোয়াডে বেশিরভাগ খেলোয়াড় প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত হলেও সবার মূল মনোযোগ ছিল রক্ষণভাগের দিকে। এই বিভাগে বড় চমক হিসেবে তরুণ সেন্টার-ব্যাক অ্যারন আনসেলমিনো প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন, যিনি কোচিং স্টাফের অন্যতম সেরা পছন্দ হিসেবে নজর কেড়েছেন।

এছাড়া, রক্ষণভাগকে আরও শক্তিশালী করার জন্য লিওনেল স্কালোনির পরিকল্পনায় আবারও ফিরে এসেছেন নির্ভরযোগ্য দুই ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল এবং মারিয়ানো ত্রোইলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%