প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চার কর্মকর্তাকে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে আরো দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপসচিব তৌছিফ আহমেদ সই করেছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে। জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে। বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন