ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লিতে ভবন ধসে নিহত ৭, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ হাইকোর্টের


দিল্লিতে ভবন ধসে নিহত ৭, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে নিহতের সংখ্যা সাতজনে পৌঁছেছে। এই মৃত্যুর ঘটনায় উচ্চ-স্তরের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

 

ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

সোমবার (৭ সেপ্টেম্বর) ভবন ধসের ঘটনায় একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করেছে আদালত, যেখানে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করা হয়েছে।

ঘটনাস্থলে বর্তমানে ভারী ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। উদ্ধারকাজে অংশ নিচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী এবং দিল্লি পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।

 

ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজার চেষ্টা চলছে।

আরও পড়ুন: বর্জন ভেঙে কেন নির্বাচনে ভোট দিলাম: ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকের অভিজ্ঞতা

ভবনধসের পর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। এসব ভবন নির্মাণের সময় নিয়ম মেনে চলা হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে ভবনের নকশা অনুমোদন, অতিরিক্ত তলা নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার নিয়ম মেনে চলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

 

গত রোববার (৬ সেপ্টেম্বর) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের নিকটে অবস্থিত ছাত্রদের এই পেয়িং গেস্ট (পিজি) আবাসনটি ধসে পড়ে।

 

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিকতর তদন্ত প্রতিবেদন দিতে সিআইডিকে এক মাস সময়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


অধিকতর তদন্ত প্রতিবেদন দিতে সিআইডিকে এক মাস সময়

 

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত সিআইডিকে আরো এক মাস সময় প্রদান করেছে। নতুন তারিখ হিসেবে আগামী ৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ নতুন সময় নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৪ আগস্ট বাদীপক্ষের না-রাজির আবেদনের শুনানি শেষে একই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছিল।

 

মামলার এজাহার ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

এ ঘটনায় পরদিন পারভেজের মামাতো ভাই হুমায়ন কবীর বনানী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন দুই তরুণীসহ নয়জনকে অভিযুক্ত করে ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মো. মাহাথির হাসান, মো. আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা ও রাকিব।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বনানী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। অন্যদের মধ্যে ছিলেন মারুফ মিয়াজি হৃদয়, রিফাত, আলী, ফাহিম, সাকিব, নাসিম ও নিবির।

আটজনকে অব্যাহতির সুপারিশের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন মামলার বাদী হুমায়ন কবীর। তিনি আদালতে দাবি করেছেন যে তদন্ত সঠিকভাবে হয়নি এবং তিনি না-রাজির আবেদন করেছেন।

৪ আগস্ট ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। বাদীপক্ষে আইনজীবী মোহাম্মদ আবজাল হোসেন মৃধা মামলাটি অধিকতর তদন্তের আবেদন জানিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন হারুন-অর-রশীদ। শুনানি শেষে আদালত সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি মীমাংসা করেন। অভিযোগপত্রে আরো বলা হয়েছে, ‘অপরাধ না করে’ পারভেজ দুই তরুণীকে বোন ডেকে ক্ষমা চান। এরপরও তার ওপর হামলা হয়।

নিহত জাহিদুল ইসলাম পারভেজের বয়স ছিল ২৪ বছর। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যান্সার হাসপাতাল

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদকে জানিয়েছেন যে, দেশের আটটি বিভাগে অবস্থিত ক্যান্সার হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ সেবা আগামী অর্থবছরের মধ্যে শুরু হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের একটি প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।

 

এ উত্তরটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে দেওয়া হয়।

সংসদে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এসব বিভাগীয় হাসপাতালগুলোতে ক্যান্সার, কিডনি এবং হৃদরোগের সমন্বিত ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা এক ছাদের নিচে প্রদান করা হবে। এসব হাসপাতাল চালু হলে দেশের প্রান্তিক জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী করা হবে কোম্পানি আইন : বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মতামত ও সুনির্দিষ্ট পরামর্শের ভিত্তিতেই ‘কোম্পানি আইন, ১৯৯৪’ সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, “এই আইন মূলত ব্যবহার করবেন ব্যবসায়ীরা। তাই তাঁদের বাস্তব চাহিদা, অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রবৃদ্ধির বিষয়াশয় বিবেচনায় নিয়েই আইনটিকে সময়োপযোগী করা প্রয়োজন।”

আজ রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘কোম্পানি আইন, ১৯৯৪’-এর তৃতীয় সংশোধন-২০২৬-এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যমান আইনকে পূর্ণাঙ্গ আধুনিক ও পুরোপুরি ব্যবসাবান্ধব করে গড়ে তুলতে বেসরকারি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের কাছ থেকে খোলামেলা মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। প্রস্তাবিত আইনের খসড়াটি গভীরভাবে পর্যালোচনার জন্য ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত সময় নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি উল্লেখ করেন, ১৯৯৪ সালের কোম্পানি আইনকে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন উন্নত ও কার্যকর অর্থনীতির সফল মডেল ও অভিজ্ঞতা থেকে ধারণা নিয়ে প্রস্তাবিত খসড়াটি তৈরি করা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “অর্থনৈতিক উন্নয়ন ও মূলনীতি প্রণয়নের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে টেকসই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। নতুন এই আইনটির মূল সুফলভোগী হবেন আমাদের ব্যবসায়ীরা। সরকার কেবল নিয়ন্ত্রক ও সহায়ক কাঠামো তৈরি করে, মূল অর্থনৈতিক গতি ধরে রাখে বেসরকারি খাত।”

তিনি আরও বলেন, দেশের সার্বিক অর্থনীতির প্রধান চালিকাশক্তিই হচ্ছে বেসরকারি খাত। তাই ব্যবসায়ীদের জন্য কার্যকর ও হয়রানিমুক্ত আইন প্রণয়ন অত্যাবশ্যক। কোম্পানি আইন সংশোধনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বর্তমানে একটি রূপান্তরকালীন সময় পার করছে। এ সময়ে বিচক্ষণতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। ভবিষ্যতের জন্য একটি শক্ত ও টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়তে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইনটি চূড়ান্ত প্রণয়নের পর তা সরাসরি প্রয়োগ হবে বেসরকারি খাতেই। ফলে সংশোধিত আইনটি যেন এমন হয়, যা উদ্যোক্তাদের সহজে ও স্বাচ্ছন্দ্যে নতুন ব্যবসা শুরু ও পরিচালনায় পূর্ণ সহায়তা যোগায়।

তিনি আরও জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী তিন বছরের সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার একাধিক নির্দেশনামূলক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কোম্পানি আইনের এই আধুনিকায়ন সেই প্রক্রিয়ারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজসহ সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


বিশ্ব ফিজিওথেরাপি দিবসে যবিপ্রবিতে বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

যশোর, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে আয়োজিত উদ্বোধনী দিনে শতাধিক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন, যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। 

পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের সেবার মান উচ্চপর্যায়ের এবং এ বিভাগ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী দিনগুলোতে থাকছে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারবিষয়ক প্যানেল আলোচনা, মূল অনুষ্ঠান, গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে সেবা ক্যাম্প এবং প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%