ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি বিষয়ে নতুন নির্দেশনা


সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি বিষয়ে নতুন নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতি মনিটরিংয়ের তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরে নির্ধারিত সময়ের মধ্যে পাঠানোর জন্য বিভাগীয় কার্যালয়গুলোকে পুনরায় নির্দেশনা দেয়া হয়েছে।

এ তাগিদটি দেয়া হয়েছে কারণ নি

বৃহস্পতিবার (২৩ জুলাই) তারিখে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিনের সই করা এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছে। চিঠিটি বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

এতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের গৃহীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী গত ১৫ জুন ২০২৬ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটরিং কার্যক্রমকে জোরদার করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিদ্যালয়, ক্লাস্টার, উপজেলা, জেলা এবং বিভাগীয় কার্যালয় থেকে যথাক্রমে সকাল ৯টা ৪৫ মিনিট, ১০টা ১৫ মিনিট, ১০টা ৪৫ মিনিট এবং ১১টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিতির তথ্য পাঠাতে হবে।

অন্যদিকে, ঢাকা সিটি করপোরেশন এলাকার জন্য পৃথক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে বিদ্যালয় থেকে সকাল ৭টা ৫০ মিনিট, ক্লাস্টার থেকে ৮টা ১৫ মিনিট, থানা থেকে ৮টা ৪৫ মিনিট, জেলা থেকে ১০টা ১৫ মিনিট এবং বিভাগীয় কার্যালয় থেকে বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠাতে হবে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তিনি।

এর আগে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সরকার অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নসহ সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেশের অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় লড়াই করছে।’

মির্জা ফখরুল বলেন, আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ‘গণতন্ত্র চর্চা ও লালনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা চালিয়ে নিতে চায় সরকার।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নতুন নৌবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নতুন নৌবাহিনী প্রধান

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরে নৌ সদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান। এ লক্ষ্যে নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:০২ পি.এম


জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, অন্যায় এবং জামায়াত একসঙ্গে চলতে পারে না। তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যরা ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’ জামায়াত আমির দেশবাসীকে আহ্বান জানান জামায়াতের অন্যায় এবং অপরাধ দেখলে ধরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, আমরা সংশোধন হব।’ আজ শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। বক্তৃতায় জামায়াত আমির দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেন। তিনি উল্লেখ করেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ধরনের ছাড় নেই। জামায়াত আমির মন্তব্য করেন, মানবতার সূচনা থেকে শয়তান তাদের ক্ষতি করার জন্য লেগে আছে। তিনি সর্বক্ষণ নিজেদের মধ্যে খোদাভীতি রাখার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

গ্রেফতারদের নামগুলো হলো: সোহাগ, মামুন শেখ, আরিফ রকি রাকিব মিয়া, আবছার আলী, মুন্না গোস্বামী (৩৯), আল আমিন (৩৭), সাদেক হোসেন (২১), সম্রাট কাজী (২০), অপু চন্দ্র দাস (২৪), সুমন খন্দকার (২৬), মহসীন (৩৭), জসিম খাঁ (৩২), রুবেল কাজী (৩৩), শাহীনুর ইসলাম শাহিন (৩৮), সুজন (১৯), ইয়াছিন দেওয়ান (৩২), সুমন (২৮), সজল (৩৩), আল আমিনে হোসেন (১৯), ফুয়াদ হোসেন (১৯), রবিউল ইসলাম (১৯), বাবু গাজী (২৮), ইয়াসিন (২৬), ইয়াসিন (২০), ফয়সাল (৩৫) ও আল আমিন (৩৭)।

গ্রেফতারদের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী, নিয়মিত মামলাসহ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৯৯ বোতল মাদকদ্রব্য ইস্কার্ফ ও দুটি বাটন ফোন উদ্ধার করে। নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%