ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৬


যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশ ২৬ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

গ্রেফতারদের নামগুলো হলো: সোহাগ, মামুন শেখ, আরিফ রকি রাকিব মিয়া, আবছার আলী, মুন্না গোস্বামী (৩৯), আল আমিন (৩৭), সাদেক হোসেন (২১), সম্রাট কাজী (২০), অপু চন্দ্র দাস (২৪), সুমন খন্দকার (২৬), মহসীন (৩৭), জসিম খাঁ (৩২), রুবেল কাজী (৩৩), শাহীনুর ইসলাম শাহিন (৩৮), সুজন (১৯), ইয়াছিন দেওয়ান (৩২), সুমন (২৮), সজল (৩৩), আল আমিনে হোসেন (১৯), ফুয়াদ হোসেন (১৯), রবিউল ইসলাম (১৯), বাবু গাজী (২৮), ইয়াসিন (২৬), ইয়াসিন (২০), ফয়সাল (৩৫) ও আল আমিন (৩৭)।

গ্রেফতারদের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী, নিয়মিত মামলাসহ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৯৯ বোতল মাদকদ্রব্য ইস্কার্ফ ও দুটি বাটন ফোন উদ্ধার করে। নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদেহের সন্ধান, বাড়ছে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:১১ পি.এম


ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদেহের সন্ধান, বাড়ছে ক্ষোভ

ভেনিজুয়েলার উত্তর উপকূলীয় অঞ্চলে একটি মাস অতিক্রান্ত হয়েছে জোড়া ভূমিকম্পের পর। এই ভূমিকম্পটিতে স্বজনদের মরদেহ ও ট্র্যাজেডির উত্তর খোঁজা বেঁচে থাকা মানুষগুলোর জন্য এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত মাসে এই ভূমিকম্পে ৫,৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ১৬,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সরকারি খাতায় এখনো নিখোঁজের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যা হাজার হাজার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের হাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিচিতদের অবশিষ্টাংশ উদ্ধার করতে, কারণ বেশির ভাগ আন্তর্জাতিক উদ্ধারকারী দল ইতিমধ্যে ফিরে গেছে।

লাস গুয়াইরা রাজ্যের কারাবালেদার ওপিপিই ২৬ নামক সরকারি আবাসন কমপ্লেক্স ভেঙে পড়ার কারণে বহু পরিবারের জীবন এক লহমায় তছনছ হয়ে গেছে। ৪৯ বছর বয়সী মৎস্যজীবী ভিক্টর ক্যালডেরন জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি সমুদ্রে ছিলেন এবং ফিরে এসে জানতে পারেন যে তাদের ভবনে ২৬ জন স্বজন মারা গেছেন।

বর্তমানে সেখানে অস্থায়ী তাঁবুতে বহু পরিবার বসবাস করছে। উদ্ধারকর্মীরা প্রতিদিন নতুন মরদেহ উদ্ধার করে চলেছেন, যা স্থানীয় মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়িয়ে তুলছে।

স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, ১০টি ভবন ধসেছে এর পেছনে ত্রুটিপূর্ণ নকশা, নিকৃষ্ট মানের উপকরণ নাকি কর্তৃপক্ষের অবহেলা রয়েছে?

অন্যদিকে, ভেনিজুয়েলার গণপূর্তমন্ত্রী হুয়ান হোসে রামিরেজ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দুটি শক্তিশালী ভূমিকম্প বিপরীত দিক থেকে প্রায় একই সময়ে সংঘটিত হয়েছিল এবং এর কারণে ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা নিয়ন্ত্রণ সম্ভব ছিল না।

বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাবে এই জোড়া ভূমিকম্পে ১৯.৬ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। রাজনৈতিক অস্থিরতার মাঝে এই বিপুল ক্ষতির পর পুরো অঞ্চল পুনর্বাসনে বছরের পর বছর সময় এবং শত শত কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাইরে ছিলাম, কিছুই জানা নেই: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


দেশের বাইরে ছিলাম, কিছুই জানা নেই: স্পিকার

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন। আজই নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন বলেও গুঞ্জন উঠেছে।

এই গুঞ্জনের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছেছেন। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে স্পষ্টভাবে কিছুই বলেননি তিনি।

রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কিত গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বললেন, 'আমি দেশের বাইরে ছিলাম।

অতএব এখানে কে পদত্যাগ করল, কী করল, আমার কিছুই জানা নেই। এখন হয়তো আমি জানতে পারব।'

তিনি আরো জানান, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে তিনি স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া চলবে। এটি সংবিধানের নির্ধারিত নিয়ম।

চিকিৎসার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংককে গিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। তার সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই ফেরার কথা থাকলেও তিনি সফর সংক্ষিপ্ত করে আজ ফিরে এসেছেন।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার বা আগামীকাল শনিবার পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে। শারীরিক অসুস্থতা তার পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নিজেদের চরকায় তেল দিন’, সমালোচকদের কেন এই কথা বললেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:২২ পি.এম


‘নিজেদের চরকায় তেল দিন’, সমালোচকদের কেন এই কথা বললেন নেইমার

ফুটবল বিশ্ব আজকাল ব্রাজিলের বিদায়শোকে আচ্ছন্ন রয়েছে। ঠিক এমন এক সময়ে, যখন সবাই আলোচনা করছে, নেইমার জুনিয়র নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর, তিনি জাতীয় দলের সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার কথা ভাবছিলেন, যা স্বাভাবিক ছিল।

কিন্তু সেই ছুটিতে ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে’ অংশ নেওয়ায় শুরু হয়েছে সমালোচনার তীব্র ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াপ্রেমীরা যখন তাঁর পেশাদারিত্ব নিয়ে ক্ষুব্ধ, সেই সময়ে তিনি আগুনে ঘি ঢেলেছেন। প্রতিযোগিতার দ্বিতীয় দিনেও তাকে পোকার টেবিলে দেখা যায়। এ সময় তাঁর নিজ ক্লাব সান্তোস কোপা সুদামেরিকানায় লড়াই করছিল।

তাছাড়া, দলের অধিনায়ক হলেও গ্যালারিতে কিংবা ডাগআউটে নেইমারের উপস্থিতি না থাকায় তাঁর ফুটবলের প্রতি একাগ্রতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কিন্তু এ সব সমালোচনাকে পাত্তা না দিয়ে নেইমার বলেছেন, ‘নিজেদের চরকায় তেল দিন’। দায়িত্ব অবহেলার অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি এখানে ক্লাবের দ্বিতীয় ট্রেনিং সেশনে কঠোর পরিশ্রম করছি। অথচ সবাই আমার পোকার খেলার বিষয়ে আলোচনা করছেন! সকাল বেলা নিয়ম মেনে অনুশীলন করেছি, বিরতির পর আবার মাঠে ফিরেছি। আমার নির্ধারিত ছুটির দিনে আমি কী করব, তা নিয়ে অন্যদের মাথাব্যথা কেন?’

নেইমারের পোকার প্রতি দুর্বলতা নতুন নয়। অনেক বছর ধরে তিনি পেশাদার পর্যায়ে এই কার্ড গেমের সঙ্গে যুক্ত। এর আগে তিনি প্রায় সাড়ে ৩০০ প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছিলেন, যা তার পোকার দক্ষতা প্রমাণ করে।

এখন মাঠের বাইরের এই বিতর্কের মাঝেও ফুটবলে মনোযোগ হারাননি নেইমার। সান্তোসের কোচ ইতোমধ্যে নিশ্চিত করেছেন, আগামী রবিবার তিনি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে শাপেকোয়েনসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরবেন। বিতর্ক পেছনে ফেলে এবার মাঠে এসে সমালোচকদের মুখ বন্ধ করতে প্রস্তুত এই ব্রাজিলের পোস্টার বয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বমঞ্চে বাংলাদেশের জয় হয়েছে! বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি নতুন গৌরবের অধ্যায় যুক্ত হলো। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) যখন ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনয়ন ঘোষণা শুরু হয় তখন বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা আনুষ্ঠানিকভাবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করেন। ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া খুব কঠিন ছিলো, এমনটিই জানান নির্মাতা।

রুবাইয়াত হোসেন বলেন, সিনেমাটি জমা দেয়ার কিছুদিন পরেই আয়োজকদের কাছ থেকে জানতে পারেন যে, সিনেমাটি তাদের পছন্দ হয়েছে। তবে কোন বিভাগে এটি প্রিমিয়ার হবে, সে সম্পর্কে তখন কোনো তথ্য দেয়া হয়নি। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠা ছিলো।

অবশেষে জানা গেছে, ভেনিসের অফিশিয়াল প্রতিযোগিতামূলক হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি আন্তর্জাতিক মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিল।

কাকতালীয়ভাবে, সেই সিনেমা এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’- দুই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন এই অর্জনের জন্য উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন অভিনেত্রী।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। সিনেমাটির গল্প ঢাকার প্রেক্ষাপটে এক তরুণীর বিয়ের বিষয়টি কেন্দ্র করে। এখানে বিয়ের সাজকে ঘিরে এক তরুণীর মেকআপ, সাজসজ্জা, মৃত্যু এবং একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।

এ সিনেমায় বাঁধনের পাশাপাশি সুনেরাহ্ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীর মতো অভিনয়শিল্পীরাও অভিনয় করেছেন।

ভেনিস লিডোতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর অনুষ্ঠিত হবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে সিনেমা জগতের বড় উৎসব শুরু হবে এবং চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, ১৯৩২ সালে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর। এই উৎসবের 'অরিজোন্তি' বিভাগ মূলত চলচ্চিত্রের নতুন ভাষা, উদীয়মান ধারা ও নির্মাণের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরার জন্য বিশ্বজুড়ে পরিচিত। ৮৩তম আসরে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র প্রিমিয়ার শোয়ের সুযোগ বাংলাদেশের সিনেমার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%