০৮:৪৬ এম
রামপুরহাটের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যের ভিত্তিতে জানা গেছে, রবিবার সকালে তার বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পাওয়ার সাথে সাথে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
আশিস বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ায় বাস করতেন। তিনি ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত অদ্বিতীয়ভাবে রামপুরহাটের বিধায়ক ছিলেন।
পাঁচবারের বিধায়ক, এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভায় একাধিক বার দায়িত্ব পালন করেছেন। তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন