ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে ইরানের চুক্তি


হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে ইরানের চুক্তি

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নতুন সমুদ্রসীমা বা রুটের নকশা নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বাঁধা এবং আঞ্চলিক উত্তেজনার মাঝে দুই প্রতিবেশী দেশের মধ্যে তিন সপ্তাহের টানা আলোচনা হওয়ার পর এই চুক্তি চূড়ান্ত করা হলো।

শনিবার (১৫ আগস্ট) ইরানি সংবাদমাধ্যম দেফা প্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এটির সত্যতা নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই।

ইসমাইল বাঘায়েই বলেন, মার্কিন বাধা থাকা সত্ত্বেও গত তিন সপ্তাহের আলোচনায় ইতিবাচক অগ্রগতি এসেছে এবং এর ফলে জাহাজ চলাচলের পথের মানচিত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সহায়তা দেওয়ার কথা ভাবছে মিসর

এই চুক্তি ঘোষণার ঠিক ২৪ ঘণ্টা আগে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির গার্ডেন সিটিতে এক অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে ইরানকে শোচনীয়ভাবে পরাজিত করার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি।

ট্রাম্পের সেই হুমকির কঠোর জবাব দিয়ে ইরানি মুখপাত্র ইসমাইল বাঘায়েই এবং দেশটির পরাষ্ট্রমন্ত্রণালয় উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় থাকবে এবং বিদেশি কোনো হুমকির মুখে দেশটি তার জলসীমার অধিকার বাদ দেবে না। এর ফলে, ওমানের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে ইরান তাদের এই বাণিজ্যিক পথে নিজেদের প্রভাব অক্ষুণ্ন রাখার বার্তা প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট, অজিদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ এম


প্রথম সেশনে বাংলাদেশের ৩ উইকেট, অজিদের স্বপ্ন দেখাচ্ছেন গ্রিন

ঘরের মাঠে টাইগারদের বিরুদ্ধে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারানোর শঙ্কায় ছিল অস্ট্রেলিয়া। তবে ক্যামেরুন গ্রিনের দায়িত্বশীল এবং কার্যকরী ব্যাটিংয়ে সেই শঙ্কা কাটিয়ে লিড দখল করেছে অজিরা। প্রথম সেশনে ৮২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ৮৪ ওভারে ৭ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়ার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৩ রান। এতে ১৫ রানের লিডে রয়েছে অজিরা।

রোববার (১৬ আগস্ট) ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৭২ বলে ৩০ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর টানা আরও ২টি উইকেট তুলে নেন মিরাজ।

২১ বলে ৫ রান করা বিউ ওয়েবস্টার এবং ৩২ বলে ৮ রান করা অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও বিদায় দেন মেহেদী হাসান মিরাজ।

এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান ক্যামেরন গ্রিন। তিনি সমানভাবে রান সংগ্রহ করেন। সুযোগ বুঝে বাউন্ডারি হাঁকান। দ্রুত ফিফটি ছুঁয়ে ফেলেন। অন্য প্রান্তে টপাটপ উইকেট পড়লেও তিনি অটল থেকে লড়াই চালিয়ে গেছেন।

ক্যামেরন গ্রিনকে শেষ দিকে ভালোভাবে সহযোগিতা করেছেন মিচেল স্টার্ক। তাদের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশের লিড অতিক্রম করে নিজেদের লিড দখল করেছে। লড়াই চালিয়ে গেছেন গ্রিন। স্টার্কও লড়ে গেছেন। উইকেটের চারপাশে অসাধারণ সব শটে রান সংগ্রহ করেছেন। এখন ৭ উইকেট হারিয়ে ২৪৩ রান নিয়ে লাঞ্চে গেছে অস্ট্রেলিয়া। তাদের লিড বর্তমানে ১৫ রানের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত নতুন ৪ সদস্যকে ইউট্যাবের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৩ এম


বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত নতুন ৪ সদস্যকে ইউট্যাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে ৪ নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করায়, দলের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একইসঙ্গে নবনিযুক্ত চার সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

তারা বলেন, ‘দলের ত্যাগী, পরীক্ষিত, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করবে। নবনিযুক্ত ৪ সদস্য, তাদের দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতা কাজে লাগিয়ে, দেশের গণতন্ত্রকে আরও সুসংহত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।’

এদিকে, ইউট্যাবের শীর্ষ দুই নেতা মন্তব্য করেছেন, ‘জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।

এ গুরুত্বপূর্ণ কমিটিতে নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মাধ্যমে, রাজনীতি, চিকিৎসা ও পেশাজীবী অঙ্গন এবং প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সমন্বয় ঘটেছে। খ্যাতিমান রাজনীতিবিদ, স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট পেশাজীবী ও অভিজ্ঞ আমলাদের জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করায়, তাদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে, এ সিদ্ধান্তের জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’

ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব নবনিযুক্ত সদস্যদের রাজনৈতিক, পেশাগত ও প্রশাসনিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দপ্তরের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন। নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে, দলের নানা সংকটময় ও প্রতিকূল সময়ে তিনি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং অসংখ্য মামলায় কারাবরণ করেছেন।

অন্যদিকে, আমান উল্লাহ আমান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) ছিলেন। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই বর্ষীয়ান রাজনীতিবিদ নব্বইয়ের দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি দুইবার প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন এবং বর্তমানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার একজন খ্যাতিমান চিকিৎসক, ক্যানসার বিশেষজ্ঞ ও পেশাজীবী নেতা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশনের (বিএমএসআরআই) চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। এর আগে তিনি বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউंडেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থায়ী কমিটির আরেক নবনিযুক্ত সদস্য মো. ইসমাইল জবিহউল্লাহ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক জীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং পরবর্তীকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর মো. ইসমাইল জবিহউল্লাহ বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং বর্তমানে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা কমিটিতে তিনি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালনসহ, দলের বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে, তিনি মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব বলেন, ‘বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত ৪ সদস্যই নিজ নিজ ক্ষেত্রে সুদীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা, প্রজ্ঞা ও নেতৃত্বের গুণাবলির পরিচয় দিয়েছেন। রাজনীতি, পেশাজীবী অঙ্গন ও রাষ্ট্রীয় প্রশাসনে তাদের অভিজ্ঞতার সমন্বয় নিঃসন্দেহে বিএনপির নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।’

তারা আরও বলেন, ‘নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এ ৪ নেতা, তাদের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী চিন্তাধারার মাধ্যমে বিএনপিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে, তাদের সুচিন্তিত মতামত, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিশেষে, ইউট্যাব পরিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাদের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সার্বিক সাফল্য কামনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০৮ এম


কিমের সঙ্গে পুরনো ছবি শেয়ার করে ‘চমৎকার সম্পর্কের’ দাবি ট্রাম্পের

কিম জং উনের সঙ্গে একটি পুরনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তাদের সম্পর্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ছবিতে কিমের অবন্ধুসুলভ চেহারা নিয়ে কৌতুক করে ট্রাম্প দাবি করেন, তাদের দুজনের মধ্যে এখনো সুসম্পর্ক বজায় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই ছবিতে আমাদের বন্ধুত্বপূর্ণ মুখভঙ্গি দেখা না গেলেও এমন অনেক ছবি রয়েছে যেখানে আমরা হাসিমুখে আছি। কিম জং উন ও আমার মধ্যকার সম্পর্ক চমৎকার।’ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ ঘিরে যখন কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এই বার্তা সামনে এলো। ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত এই মহড়ায় ড্রোন, জিপিএস ব্ল্যাকিং এবং সাইবার হামলা মোকাবেলার মতো প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া এই ধরনের সামরিক মহড়াকে উসকানিমূলক আখ্যা দিয়ে আসছে। পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার এই সমন্বিত পদক্ষেপ একটি ‘পারমাণবিক জোটে’ রূপ নিচ্ছে। উদ্ভূত এই হুমকির বিপরীতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এই উত্তেজনার আবহেই সম্প্রতি পূর্ব সাগরের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, যা এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় উৎক্ষেপণের ঘটনা। দক্ষিণ কোরিয়া ও মার্কিন বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ এম


রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত কয়েকজন

রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে মানিকছড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে তিনজনের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাত্রীবাহী পিকআপটি যাচ্ছিল। যখন এটি মানিকছড়ি এলাকায় পৌঁছেছিল, তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে যায়। এ দুর্ঘটনার ফলে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। একজন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। অন্য দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে, চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে উনি মারা যান।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় আহত এবং নিহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। প্রতিবেদনটি প্রস্তুতির পর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%