ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জনগণকে কেন্দ্র করে সমৃদ্ধি অর্জনে নেতাকর্মীদের কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর


জনগণকে কেন্দ্র করে সমৃদ্ধি অর্জনে নেতাকর্মীদের কাজ করার আহ্বান সেতুমন্ত্রীর

জাতীয় স্বার্থে দলের নেতাকর্মীদের জনগণকে কেন্দ্র করে দেশের সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর রায়ের বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্তব্য করেন, জনগণকে ধারণ করে কাঠামোর বিষয়বস্তু ধরে আমাদের দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হবে দেশ ও জনগণের প্রাপ্তির দিকে মনোনিবেশ করা। বর্তমানে ১৭ বছর আঘাত প্রাপ্ত হওয়ার পর, দলীয় নেতাকর্মীদের এখন নিজের স্বার্থের পরিবর্তে দেশের সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

একমাত্র এই সময়ে, জাতীয় কবিকে নিয়ে শেখ রবিউল আলম বলেন, কবি কাজী নজরুল ইসলাম একাধারে সাহিত্যিকের পাশাপাশি একজন রাজনীতিকও ছিলেন। জাতীয় কবিকে যথাযথভাবে স্মরণ করতে আমরা ব্যর্থ হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণায় ক্ষোভ শিক্ষকদের

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নেছারাবাদে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণায় ক্ষোভ শিক্ষকদের

 

 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ ঘোষণাকে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রবীণ শিক্ষক মোঃ ফজলুল হক ও মোঃ শাহ আলম বাহাদুর।
 
তারা দাবি করেছেন, ইউএনও’র সঙ্গে একটি সামান্য ভুল বোঝাবুঝির ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বড় করে দেখিয়ে একটি পক্ষ মানববন্ধনের আয়োজন করছে। বিষয়টি যেহেতু তারা নিজেরাই সমাধান করেছেন, তাই এটিকে অতিরঞ্জিত করার কোনো যৌক্তিকতা নেই বলে তারা মনে করছেন।
 
জানা গেছে, সম্প্রতি স্বরূপকাঠি হোমিওপ্যাথিক কলেজের মাসিক সভায় অবসরপ্রাপ্ত দুই প্রবীণ শিক্ষক মোঃ শাহ আলম বাহাদুর ও মোঃ ফজলুল হক এবং ইউএনও অমিত দত্তের মধ্যে একটি বিষয়কে কেন্দ্র করে সাময়িক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান করেন। কিন্তু সমাধান হয়ে যাওয়া সেই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দেয়।
 
প্রবীণ শিক্ষক মোঃ শাহ আলম বাহাদুর বলেন, "ইউএনও’র সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিরোধ নেই। সভায় সৃষ্ট সামান্য ভুল বোঝাবুঝির বিষয়টি তখনই মিটে গেছে। অথচ একটি মহল অসৎ উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেখি আমাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে, যা দেখে আমি হতবাক।" তিনি এ ধরনের অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
 
অপর প্রবীণ শিক্ষক মোঃ ফজলুল হক বলেন, “যে বিষয়টি আমরা নিজেরাই সমাধান করেছি, সেটিকে ইস্যু বানিয়ে মানববন্ধনের আয়োজন করার কোনো যৌক্তিকতা নেই। এতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি হবে এবং প্রশাসন ও শিক্ষকদের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।” তিনি ঘোষিত মানববন্ধন কর্মসূচি বাতিলের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “হোমিওপ্যাথিক কলেজের একটি সভায় শাহ আলম স্যার আমার পাশের চেয়ারে বসা ছিলেন। তিনি সামনে বসা এক বয়স্ক ব্যক্তিকে ডাকছিলেন। তখন সভাও শেষ হয়ে গিয়েছিল। পরে শুনি, আমি নাকি স্যারদের সঙ্গে অসদাচরণ করেছি—এমন কথা শুনে আমিও হতবাক হয়েছি।”
 
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট শিক্ষকেরা ঘটনাটি আর না বাড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিষাবাড়ীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


সরিষাবাড়ীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে সোনাকান্দর সমাজকল্যাণ যুবসংঘ।

কর্মসূচির অংশ হিসেবে কামরাবাদ তালতলা মোড় থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাকান্দর মোড়ে আয়োজিত মানববন্ধনে যোগ দেয়।

মানববন্ধনে সচেতন নাগরিক, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোনাকান্দর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও সরিষাবাড়ী কলেজের সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, স্থানীয় বাঘমারা মসজিদের ইমাম শফিকুল ইসলামসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপসংস্কৃতি প্রতিনিয়ত সমাজকে গ্রাস করে ফেলছে।

হাত বাড়ালেই মিলছে জীবন ধ্বংসকারী মাদক। মাদক কেবল একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি পুরো পরিবারকে ধূলিসাৎ করে দেয়। যে সন্তানটি হতে পারত পরিবারের আলো, মাদকের নীল ছোবলে সে হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় অন্ধকার। মাদকের টাকার জন্য সন্তান মা-বাবাকে আঘাত করতে দ্বিধা করে না, সমাজে চুরি, ছিনতাই আর অপরাধ বেড়ে যায়।

বক্তারা আরো বলেন, ‘মাদক কোনো ফ্যাশন নয়, কোনো স্বস্তি নয়—এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অসম্ভব। তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তরুণরাই একটি দেশের মেরুদণ্ড কিন্তু মাদক আজ সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।’

এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পরে এ অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে আসলে তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।

কর্মসূচি শেষে, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: রয়টার্স

কয়েক ঘণ্টার তীব্র হামলা ও পাল্টা হামলার পর অবশেষে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি আজ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থাটি জানায়, ‘হিজবুল্লাহ ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,’ বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তিটি সম্পন্ন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। তিনি বলেন, ফেসবুকের কতিপয় আইডি থেকে “নিষিদ্ধ দলের রাজকীয় প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীর আপামর জনতা পবিত্র জুমার নামাজের পর স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেছে” শিরোনামে একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র প্রচার করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। শুক্রবার ১৯ জুন নোয়াখালী জেলায় এ ধরনের কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, প্রচারিত ভিডিও ও ছবিগুলো বর্তমান সময়ের নয়। এগুলো অনেক আগে ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র থেকে নেওয়া হয়েছে। এছাড়া ভিডিওতে ব্যবহৃত স্লোগানও সম্পাদনার (এডিটিং) মাধ্যমে সংযোজন করা হয়েছে। যা জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

এসপি এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত আইডিগুলো শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%