নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
০৮:০৯ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং মাদক, জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করার দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড় এলাকায় সরিষাবাড়ী-আদ্রা-জামিরা প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে সোনাকান্দর সমাজকল্যাণ যুবসংঘ।
কর্মসূচির অংশ হিসেবে কামরাবাদ তালতলা মোড় থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনাকান্দর মোড়ে আয়োজিত মানববন্ধনে যোগ দেয়।
মানববন্ধনে সচেতন নাগরিক, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোনাকান্দর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আল মামুন সিফাতের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও সরিষাবাড়ী কলেজের সাবেক জিএস রবিউল ইসলাম, জামালপুর সদর যুব উন্নয়ন কর্মকর্তা ইউনুস হোসাইন রতন, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কামরাবাদ ইউনিয়ন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক মিয়া, সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্টা আশরাফ আলী বাবলু সরকার, কামরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, স্থানীয় বাঘমারা মসজিদের ইমাম শফিকুল ইসলামসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক, জুয়া ও অপসংস্কৃতি প্রতিনিয়ত সমাজকে গ্রাস করে ফেলছে।
হাত বাড়ালেই মিলছে জীবন ধ্বংসকারী মাদক। মাদক কেবল একজন মানুষকে ধ্বংস করে না, এটি একটি পুরো পরিবারকে ধূলিসাৎ করে দেয়। যে সন্তানটি হতে পারত পরিবারের আলো, মাদকের নীল ছোবলে সে হয়ে ওঠে পরিবারের সবচেয়ে বড় অন্ধকার। মাদকের টাকার জন্য সন্তান মা-বাবাকে আঘাত করতে দ্বিধা করে না, সমাজে চুরি, ছিনতাই আর অপরাধ বেড়ে যায়।
বক্তারা আরো বলেন, ‘মাদক কোনো ফ্যাশন নয়, কোনো স্বস্তি নয়—এটি একটি চোরাবালি। যেখানে একবার পা দিলে ফিরে আসা অসম্ভব। তরুণ সমাজকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তরুণরাই একটি দেশের মেরুদণ্ড কিন্তু মাদক আজ সেই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। মাদক ব্যবসায়ীরা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।’
এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পরে এ অঞ্চলে কেউ মাদক ব্যবসা করতে আসলে তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।
কর্মসূচি শেষে, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কয়েক ঘণ্টার তীব্র হামলা ও পাল্টা হামলার পর অবশেষে ইসরাইল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি আজ শুক্রবার (১৯ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থাটি জানায়, ‘হিজবুল্লাহ ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে,’ বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই চুক্তিটি সম্পন্ন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোয়াখালীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। তিনি বলেন, ফেসবুকের কতিপয় আইডি থেকে “নিষিদ্ধ দলের রাজকীয় প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীর আপামর জনতা পবিত্র জুমার নামাজের পর স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেছে” শিরোনামে একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র প্রচার করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। শুক্রবার ১৯ জুন নোয়াখালী জেলায় এ ধরনের কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, প্রচারিত ভিডিও ও ছবিগুলো বর্তমান সময়ের নয়। এগুলো অনেক আগে ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র থেকে নেওয়া হয়েছে। এছাড়া ভিডিওতে ব্যবহৃত স্লোগানও সম্পাদনার (এডিটিং) মাধ্যমে সংযোজন করা হয়েছে। যা জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।
এসপি এন এম নাসিরুদ্দিন আরও বলেন, ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত আইডিগুলো শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপ ফুটবলে ‘ই’ গ্রুপে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে আইভরি কোস্টের ২৩ বছর বয়সি স্ট্রাইকার এলিয়ে ওয়াহি কানাডার ভিসা পেয়েছেন।
ম্যাচ পাতানোর অভিযোগের তদন্ত অধীনে থাকায় কানাডায় প্রবেশের নিষেধাজ্ঞা ছিল ফরাসি বংশোদ্ভূত ওয়াহির ওপর। এই কারণে তিনি দলের সাথে কানাডা যাতায়াতও করতে পারেননি। তবে, এখন ভিসা পাওয়ার পর জার্মানির বিপক্ষে ম্যাচে ওয়াহিকে পাওয়া যাবে।
এটি নিশ্চিত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) তাদের এক বিবৃতিতে। তারা জানিয়েছে, ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে এবং ওয়াহি এখন স্বাভাবিকভাবে দলের সঙ্গে ভ্রমণ করতে সক্ষম হবে।
গত ১৭ মে, লিগ ওয়ান ম্যাচে মেটজের বিপক্ষে নিসের হয়ে ওয়াহি ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড পেয়েছিলেন। ওই বাজির সাথে আন্তর্জাতিক পর্যায়ে অস্বাভাবিক পরিমাণ অর্থ বিনিয়োগের তথ্যও বেরিয়ে এসেছে।
বাজির বাজারের পর্যবেক্ষণকারী অংশীদারদের কাছে সন্দেহজনক কার্যকলাপের তথ্য পাওয়ার পর ফরাসি লিগ কর্তৃপক্ষ সতর্ক হয়। এরপর ২৯শে মে ফরাসি পুলিশ ওয়াহিকে গ্রেপ্তার করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তদন্ত এখনও চলছে।
২১ জুন, টরেন্টোতে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। তারা এবারের বিশ্বকাপ শুরু করে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে। ঐ ম্যাচে শুরু থেকে একাদশে ছিলেন ওয়াহি এবং ৫৬ মিনিটে তার বদলি নামানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ