ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


আমতলীতে গ্রামীণ ফোনের  শ্রমিকদের সন্তানদের  উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের উদ্যোগে ৫% বিলম্ব বকেয়া আদায়ের দাবিতে শুক্রবার বিকাল চারটায় আমতলী গ্রামীণফোন সেন্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

মেহেরুন্নেসা পিংকির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বুশরা, রুকাইদা, রাইদা, আইমা, হাবিবা, দিনা, আদনান, (প্রমুখ)। বক্তারা উল্লেখ করেন, "দীর্ঘ ১৬ বছর পর্যন্ত আটকে থাকা ৫% বিলম্ব জনিত পাওনা আদায়ের জন্য গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের সন্তানদের পক্ষ থেকে আজকের এ মানববন্ধন ও প্রতিবাদ সভা। ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে এ দাবি আদায়ের জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। অদ্যবধি এ ব্যাপারে কোন সূরাহা হয়নি।"

তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের, মানসিক অসুস্থতার লক্ষণ বললেন ইরানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের, মানসিক অসুস্থতার লক্ষণ বললেন ইরানি কর্মকর্তা

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করার একটি ছবি প্রকাশের পর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্যটি করেন।

আব্বাস আরাগচি তার পোস্টে উল্লেখ করেছেন, ‘স্কিজোফ্রেনিয়া’ একটি জটিল ও তীব্র ধরনের মানসিক রোগ, যা চিন্তাভাবনায় ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়। এই রোগের সাধারণ উপসর্গগুলোর মধ্যে হ্যালুসিনেশন ও বিভ্রান্তি অন্তর্ভুক্ত। মনোবিজ্ঞানীরা মনে করেন, এ ধরনের রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন।

এর আগে, ট্রাম্প কোনো ব্যাখ্যা ছাড়াই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেন।

তার প্রশাসন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরও তেহরানের ওপর চাপ অব্যাহত রেখেছে।

অন্যদিকে, ইরান বারবার বলছে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি তাদের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই জলপথের নিয়ন্ত্রণ ও চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে আবাসন সংকট, নিজেদের থাকার ব্যবস্থা করতে বলছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


এশিয়ান গেমসে আবাসন সংকট, নিজেদের থাকার ব্যবস্থা করতে বলছে জাপান

এশিয়ান গেমসের আবাসন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপান, যেখানে নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে বলছে আয়োজকরা।

এশিয়ান গেমসের শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। যখন টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন আয়োজকদের পক্ষ থেকে একটি দুঃসংবাদ তাদের জানানো হয়েছে।

 

আয়োজকরা জানিয়েছে যে, অতিরিক্ত অ্যাথলেটদের জন্য আবাসন বা থাকার কোনো ব্যবস্থা তারা করতে পারবে না। ফলে, তাদের নিজেদের থাকার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের গেমসটি আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর নাগোয়া ও আইচিতে অনুষ্ঠিত হবে। শুরুতে ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অংশগ্রহণের কথা বলা হয়েছিল।

 

কিন্তু পরে গেমসে টেকবল (ফুটবল ও টেবিল টেনিসের মিশ্রণ) এবং প্যাডেল যুক্ত করার ফলে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজারে পৌঁছেছে।

নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া এবং আইচি প্রিফেকচারের গভর্নর হিদেয়াকি ওমুরা জানিয়েছেন, সীমিত বাজেট ও লোকবলের কারণে বাড়তি ২০০০ মানুষের আবাসনের ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব নয়।

অলিম্পিকের মতো আলাদা গেমস ভিলেজ না থাকায়, আয়োজকরা অস্থায়ী আবাসন ব্যবস্থা করেছেন। ৪ থেকে ৫ হাজার অ্যাথলেট ইতালীয় ক্রুজ জাহাজ কোস্টা সেরেনায় অবস্থান করবেন

 

অন্যদিকে, প্রায় ২ হাজার অ্যাথলেটকে শিপিং কনটেইনার দিয়ে তৈরি বিশেষ ঘরে রাখা হবে। বাকিদের জন্য টোকিওর বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাঁতার, ডাইভিং ও ঘোড়দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কারণে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


যে কারণে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়লেন রোনালদো

২-০ গোলে পিছিয়ে পড়া, তার ওপর একজন খেলোয়াড় কম আল-নাসরের জন্য ম্যাচটি তখন প্রায় হাতের বাইরে। কিন্তু সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আল-ইত্তিফাককে হারানোর পর বদলে যায় পুরো দৃশ্যপট। নাটকীয় এই জয়ের আবেগ সামলাতে না পেরে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন ক্রিস্টিয়ানো রোনালদো বলে দাবি করেছেন সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে জায়গা পান ৪১ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধ শেষেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ আঞ্জে পস্তেকোগলু। তার পরিবর্তে মাঠে নামেন আবদুল্লাহ আল-খাইবারি।

রোনালদোকে বিরতির সময় তুলে নেওয়ার কারণ নিয়ে শুরু হয় আলোচনা। খালিদ আল-শানিফের দাবি, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় বিরতির সময় নিজেই মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন পর্তুগিজ তারকা। পরে সতীর্থরা দুই গোল পিছিয়ে থেকেও ম্যাচে দুর্দান্তভাবে ফিরে এসে জয় তুলে নেওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আল-নাসরের প্রত্যাবর্তন ছিল রীতিমতো অবিশ্বাস্য। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর একজন খেলোয়াড় কম নিয়েও তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

তবে রোনালদোকে তুলে নেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আল-নাসর কোচ পস্তেকোগলু। তার ভাষ্য, ম্যাচের আগেই রোনালদোর জন্য ৪৫ মিনিট খেলার পরিকল্পনা করা হয়েছিল। আগের ম্যাচে তিনি খেলেছিলেন মাত্র ৩০ মিনিট। ধীরে ধীরে তাকে পূর্ণ ম্যাচ ফিটনেসে ফেরাতেই এমন পরিকল্পনা নেওয়া হয়।

পস্তেকোগলু আরও জানান, দুই গোলে পিছিয়ে পড়ার পর রোনালদো আরও কিছুক্ষণ মাঠে থাকতে চেয়েছিলেন। তবে পরিকল্পনা অনুযায়ী তাকে বদলি করার সিদ্ধান্তই শেষ পর্যন্ত সঠিক ছিল বলে মনে করেন আল-নাসর কোচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী মিসাইল কিনতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্যাভেলিন ট্যাংক বিধ্বংসী মিসাইল কিনতে চায় ভারত

ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ‘জ্যাভেলিন’ ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

তিনি উল্লেখ করেন, এটি ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

 

ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে এই অস্ত্র উৎপাদনের সুযোগও সৃষ্টি হতে পারে। গত বছরের নভেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতকে এফজিএম-১৪৮ জ্যাভেলিন অস্ত্র ব্যবস্থা বিক্রির অনুমোদন প্রদান করে।

জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনী ও মেরিন কোরসহ কয়েকটি দেশের সামরিক বাহিনী দ্বারা ব্যবহার করা হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেন, ‘এই চুক্তির ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

 

এতে দুই দেশের প্রতিরক্ষা খাত আরো শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।’ তবে ভারত কতটি জ্যাভেলিন ব্যবস্থা কিনছে এবং এর মোট মূল্য কত, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে নয়াদিল্লিও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

 

জ্যাভেলিন মিসাইল একটি কাঁধে বহনযোগ্য ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

 

এটি মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও রেথিয়ন যৌথভাবে তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য অনুসরণ করতে সক্ষম।

জ্যাভেলিন সাধারণত ট্যাংকের ওপরের তুলনামূলক দুর্বল অংশে আঘাত হানে। এর হালকা ওজন এবং ‘সফট-লঞ্চ’ প্রযুক্তির কারণে সৈন্যরা বিভিন্ন স্থান, এমনকি ভবন বা বাংকার থেকেও এটি ব্যবহার করতে পারে।

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে জ্যাভেলিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ভারতকে সম্ভাব্য ৯ কোটি ৩০ লাখ ডলারের একটি চুক্তির অনুমোদন দেয়। এতে সর্বোচ্চ ১০০টি জ্যাভেলিন ব্যবস্থা ও ২১৬টি এক্সক্যালিবার গোলা অন্তর্ভুক্ত ছিল।

ভারত ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি, চিনুক, সি-১৭, সি-১৩০জে, পি-৮আই ও এম৭৭৭-সহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করছে। ২০২৫ সালের অক্টোবরে দুই দেশ স্থল, সমুদ্র, আকাশ, মহাকাশ ও সাইবার ক্ষেত্রে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একটি কাঠামোগত চুক্তিও সই করে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%