১১:০৪ পি.এম
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়েছেন চার বাংলাদেশি নাগরিক। এছাড়াও, এ ঘটনায় আরো কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন এবং একজন নিহতও হয়েছেন।
এই তথ্য কুয়েতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বুধবার (৩ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় আজ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন।
আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত
আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থার সম্পর্কে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজখবর নিচ্ছে বলেও জানিয়েছেন। এই পরিস্থিতিতে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী, রকেট বা ড্রোন হামলার ঘটনা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।
এই কারণে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে এ ধরনের ছবি বা ভিডিও ধারণ না করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার এবং অন্যদেরও এই বিষয়ে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: রিজভী: গ্যারান্টি ক্লজের অভাবে তিস্তার পানি পায়নি বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন