ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

‘আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে’


‘আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে’

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেছেন, "শিক্ষার মূল উদ্দেশ্য শুধু জিপিএ-৫ অর্জন নয়, আদর্শ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা।" তিনি উল্লেখ করেন যে, জিপিএ-৫ পাওয়া এবং ভালো রেজাল্ট করা, কেবল সার্টিফিকেট দেবে; কিন্তু প্রকৃত মানুষ করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।

শনিবার (২২ আগস্ট) কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে ‘এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার বৃদ্ধি ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, "যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, এটা তাদের একার দোষ নয়। এর দায়ভার শিক্ষক, অভিভাবক ও আমরা এড়াতে পারব না। যে ফেল করেছে সে একা ফেল করেনি, টোটাল একটা সিস্টেম ফেল করেছে।"

আরও পড়ুন: আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, "অকৃতকার্যের হার কমাতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে শিক্ষকদের। আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। কিন্তু শিক্ষার্থীদের বাস্তবিক অর্থে মোটিভেশনটা দেবেন আপনারা।"

তিনি আরও বলেন, "একজন শিক্ষার্থী এসএসসি ফেল করা মানে তার ফাউন্ডেশনে সমস্যা রয়েছে। তাকে কেন প্রাথমিক লেভেল থেকে নার্সিং করা হয়নি। কীভাবে ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত সে উঠে যায়। তার সমস্যাগুলো চিহ্নিত করে কেন সমাধান করা হয়নি। এ দায়ভার অবশ্যই শিক্ষার্থীর নয়। টোটাল সিস্টেমটাই পরিবর্তন করে গোড়া থেকে বেসিক স্ট্রং করে গড়ে তুলতে হবে।"

তিনি বলেন, "সদ্য বের হওয়া এসএসসি পরীক্ষায় অকৃতকার্যের হার সবচেয়ে বেশি ইংরেজি ও গণিতে। কোন কারণে নির্দিষ্ট দুটি বিষয়ে সবচেয়ে বেশি ফেল করেছে, তা চিহ্নিত করতে হবে। সে অনুযায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আপনারা আগামী ১ বছরের পরিকল্পনা গ্রহণ করুন। সামনে যারা পরীক্ষা দেবে তাদেরকে নিয়ে কাজ করুন। বেসিক জায়গাগুলো নিয়ে কাজ করুন। দেখবেন রেজাল্ট ভালো হবে, ইনশাআল্লাহ। শুধুমাত্র জিপিএর জন্য নয়; আদর্শ, নীতি-নৈতিকতার সমন্বয়ে পাঠদান করাতে হবে।"

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক সিপন মিয়া। সঞ্চালনা করেন শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক পাপিয়া আক্তার ও উপ-বিদ্যালয় পরিদর্শক কাজী আপন তিবরান।

আরও পড়ুন: দুই দিনেও মেলেনি ইতালি প্রবাসী কাজী জাবেরের সন্ধান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদারের উদাসীনতায় তিন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ, চরম জনদুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃসানি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


বাকেরগঞ্জে পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদারের উদাসীনতায় তিন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ, চরম জনদুর্ভোগ

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের তিনটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজে ধীরগতির কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা পৌর কর্তৃপক্ষ ও ঠিকাদারের অবহেলার কারণে ঘটেছে। প্রায় এক বছর আগে সংস্কারকাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। এর মধ্যে দুটি সড়কের কালভার্ট ভেঙে নতুন নির্মাণকাজ শুরু করায় এবং বিকল্প সড়ক ব্যবস্থা না করায় তিনটি সড়কেই যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে পৌরসভার তিন ওয়ার্ডসহ আশপাশের এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, বাকেরগঞ্জ পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিটিসিআরপি প্রকল্পের প্যাকেজ-আরডি-২-এর আওতায় তিনটি সড়ক ও ছোট-বড় ছয়টি কালভার্ট নির্মাণে ১৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস কামরুল অ্যান্ড ব্রাদার্স। ঠিকাদার বাবুল খান জানান।

সরেজমিনে দেখা গেছে, বাকেরগঞ্জ-পটুয়াখালী মহাসড়কের চৌমাথা থেকে বারাইপাড়া সড়কটি কালিগঞ্জ বাজার হয়ে বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক সড়কের সঙ্গে যুক্ত হয়েছে। চৌমাথা থেকে কালিগঞ্জ বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে মাটির কাজ করে প্রায় এক বছর ধরে ফেলে রাখা হয়েছে। বর্ষার পানিতে বিভিন্ন স্থানে কাদামাটি জমে সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে এই সড়কের বারাইপাড়া মন্দিরসংলগ্ন খালের ওপর পুরোনো কালভার্টটি প্রায় দুই মাস আগে ভেঙে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি।

অন্যদিকে, রুহিতার পাড় সড়কের দুই পাশে মাটির কাজ করে ফেলে রাখা হয়েছে। বৃষ্টির পানি জমে সড়কজুড়ে কাদামাটি ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই কারণে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বটতলা হয়ে তালুকদার বাড়ি সড়কের কিছু অংশে সংস্কারকাজ করা হলেও বাকি অংশ এখনো পড়ে রয়েছে। এ সড়কেও একটি কালভার্ট নির্মাণকাজ চলমান হলেও সাধারণ মানুষের চলাচলের জন্য কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়নি। ফলে তিনটি সড়কেই যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌরভ বলেন, প্রায় দুই মাস আগে বারাইপাড়া মন্দিরসংলগ্ন খালের ওপর পুরোনো কালভার্টটি ঠিকাদার ভেঙে ফেলেছেন। নতুন কালভার্টের কাজও এখনো শুরু হয়নি। এতদিন পার হলেও বিকল্প কোনো সড়ক তৈরি করা হয়নি। ফলে এ সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ সহ ঠিকাদারকে বারবার অবহিত করা হলেও বিকল্প সড়ক নির্মাণে কোন উদ্যোগ তারা নেয়নি। এতে পৌরসভার তিনটি ওয়ার্ডসহ পাশের ভরপাশা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও যানবাহন চালকরা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার বাবুল খান বলেছেন, বর্ষার কারণে তিনটি সড়ক ও কালভার্ট নির্মাণকাজে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি জানিয়েছেন, কালভার্টের পাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য দ্রুত সময়ের মধ্যে বিকল্প সড়ক নির্মাণ করা হবে। বর্ষা কমলেই সড়কের নির্মাণকাজও শুরু করা হবে।

বাকেরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন বলেছেন, কালভার্ট নির্মাণকাজ শুরুর আগেই ঠিকাদারকে বিকল্প সড়ক নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি নিশ্চিত করেছেন যে, দ্রুত সময়ের মধ্যে বিকল্প সড়ক নির্মাণ এবং সড়ক সংস্কারকাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের দাবি, দ্রুত বিকল্প সড়ক নির্মাণ করে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক করার পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংস্কারকাজ দ্রুত শেষ করা হোক। অন্যথা বর্ষাকালে দুর্ভোগ আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতিকালে কুমিল্লার প্রবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতিকালে কুমিল্লার প্রবাসীর মৃত্যু

সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য তিনি কেনাকাটাও সম্পন্ন করেছিলেন। কিন্তু সেই সময় হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। রাসেলের মৃত্যুর বিষয়টি বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান যে, রাসেল মিয়া ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন। প্রায় সাত মাস আগে তিনি দেশে এসেছিলেন। এবার স্ত্রী এবং সন্তানের আগ্রহে তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

দেশে ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দের নানা উপহার কিনেছিলেন তিনি। শনিবার দুপুরে কেনাকাটা করা মালপত্র গোছানোর সময় আকস্মিকভাবে তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রিয়জনদের জন্য কেনাকাটা সম্পন্ন হলেও, সেই উপহার নিয়ে আর বাড়ি ফেরা হচ্ছে না রাসেলের। তার আকস্মিক মৃত্যুর খবর কুমিল্লার গ্রামের বাড়িতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষ প্রয়োগকারী ও বাঘ-হরিণ শিকারিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


বিষ প্রয়োগকারী ও বাঘ-হরিণ শিকারিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে।

এটা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, বিষ প্রয়োগ, বাঘ-হরিণ শিকার আমি প্রশ্রয় দেব না। দলের পরিচয়ে এসব অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না। এসব অবৈধ ব্যাপারে কেউ তদবির নিয়ে আসবেন না।

শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার প্রার্থী বাছাইয়ে ত্যাগীরা বঞ্চিত হবেন না; অবশ্যই দল সবার মতামত নিয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করবে। বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল। আমরা অন্য দলের মতো না, আমরা ব্যতিক্রম।

তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানান; তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের পরিচয় তারা মাদক কারবারি ও চাঁদাবাজ।

উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, মৃধা ফারুকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ।

মতবিনিময় সভায় পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:০১ পি.এম


মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডস্থ ওই পুলিশ কর্মকর্তার নিজ বাড়িতে এই বিপত্তিটি ঘটে।

নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক হিসেবে কাজ করছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার সন্তান। কর্মস্থল থেকে ছুটিতে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ফরিদপুরের নিজ বাড়িতে ফিরে এসেছিলেন।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা আবীর হোসেনের বাড়ির ছাদে বিদ্যুতের মিস্ত্রিরা কাজ করছিলেন। সেই মুহূর্তে অপর মিস্ত্রি (ইলেকট্রিশিয়ান) আব্দুল আজিজকে (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখা গেলে ওই পুলিশ কর্মকর্তা ছুটে যান। এরপর তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আব্দুল আজিজ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%